Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
কর ফাঁকি দেওয়া বিদেশিদের শনাক্তে কাজ করছে দুদক: চেয়ারম্যান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
16 February, 2020, 01:15 pm
Last modified: 16 February, 2020, 01:20 pm

Related News

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ
  • ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • অধ্যাদেশ কার্যকারিতা হারানোর অপেক্ষায় সরকার; কার্যত অচল দুদক
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ

কর ফাঁকি দেওয়া বিদেশিদের শনাক্তে কাজ করছে দুদক: চেয়ারম্যান

অনুষ্ঠানে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আয়কর ফাঁকি বন্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকাণ্ড হতাশার বলে উল্লেখ করেন দুদক প্রধান। 
টিবিএস রিপোর্ট 
16 February, 2020, 01:15 pm
Last modified: 16 February, 2020, 01:20 pm

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, কর ফাঁকি দেওয়া বিদেশিদের ধরতে কাজ শুরু হয়েছে। কর ফাঁকি দেওয়া বাংলাদেশিদেরও ঘুমাতে দেওয়া হবে না।

রোববার সকালে বিসিএস কর একাডেমিতে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

অনুষ্ঠানে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আয়কর ফাঁকি বন্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকাণ্ড হতাশার বলেও উল্লেখ করেন দুদক প্রধান। 

সম্প্রতি টিআইবির এক গবেষণায় বলা হয়, বৈধ ও অবৈধভাবে বাংলাদেশে কাজ করছেন প্রায় আড়াই লাখ বিদেশি নাগরিক, যাদের মাত্র ১০ হাজার জন আয়কর রিটার্ন দেন। 

টিআইবির গবেষণায় আরও বলা হয়, এসব বিদেশি অবৈধভাবে কমপক্ষে ২৬ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। তারা কর ফাঁকি দিচ্ছে প্রায় ১২ হাজার কোটি টাকার।

এ বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, সুযোগ থাকলেও এদের (কর ফাঁকি দেওয়া বিদেশি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। 

তিনি বলেন, অনেকেই বিপুল সম্পত্তির মালিক, চড়েন বিলাসবহুল গাড়িতে। কিন্তু তাদের আয়কর নথি নেই। কর ফাঁকি দেওয়া মানে জনগণের সম্পত্তি আত্মসাৎ করা, যা এক ধরনের দুর্নীতি।

অনুষ্ঠানে ভ্যাট ফাঁকি বন্ধে ইসিআর মেশিন স্থাপন করতে না পারা, অবৈধ অর্থ উপার্জনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা না করাসহ বিভিন্ন বিষয়ে এনবিআরের সমালোচনা করেন দুদক চেয়ারম্যান।

Related Topics

টপ নিউজ

কর ফাঁকি / বিদেশি / দুদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ
  • ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • অধ্যাদেশ কার্যকারিতা হারানোর অপেক্ষায় সরকার; কার্যত অচল দুদক
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net