Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
করোনার কারণে বন্ধ তারকা হোটেল ও রেস্তোরা; বগুড়ায় গরু খাচ্ছে বিদেশী সবজি

বাংলাদেশ

হাসিবুর রহমান বিলু, বগুড়া
04 May, 2020, 09:50 pm
Last modified: 04 May, 2020, 09:56 pm

Related News

  • ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি
  • চাঁদাবাজির মামলায় বগুড়ার এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার
  • বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ
  • বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান, উপ-নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি
  • বগুড়ার সব আসনেই বিএনপির নিরুঙ্কুশ জয়

করোনার কারণে বন্ধ তারকা হোটেল ও রেস্তোরা; বগুড়ায় গরু খাচ্ছে বিদেশী সবজি

করোনাভাইরাসের কারণে ঢাকা ও চট্রগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় তারকা হোটেল ও রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাওয়ায় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে উৎপাদিত সবজি আর কিনছেন না কেউ।
হাসিবুর রহমান বিলু, বগুড়া
04 May, 2020, 09:50 pm
Last modified: 04 May, 2020, 09:56 pm

বগুড়ার গ্রামে উৎপাদিত রপ্তানীযোগ্য সুইট কর্ন, লেটুসপাতা ও দেশি-বিদেশী তুলসীসহ নানা ধরনের প্রায় কোটি টাকার সবজি খাচ্ছে গরু। 

করোনাভাইরাসের কারণে রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্রগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় তারকা হোটেল ও রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাওয়ায় শিবগঞ্জ উপজেলা বিভিন্ন গ্রামে উৎপাদিত সবজি আর কিনছেন না কেউ। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এসব সবজি তাদের আওতায় পড়ে না তবে কৃষকের ক্ষতি পোষাতে বীজ ও সার দেওয়ার উদ্দ্যোগ নেয়া হয়েছে। 

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো আবুল কাশেম আযাদ বলছেন, "এই সবজিগুলো আমাদের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। আমাদের নিয়মিত ফসলের আওতাধীন না হলেও আমরা ভর্তুকি হিসেবে বীজ ও সার দেওয়ার নির্দেশনা কৃষি অফিসারদের দিয়েছি।"

শিবগঞ্জ উপজেলার মোকামতলায় বিদেশী বড় সবজির উৎপাদনকারী মোস্তাফিজুর রহমানসহ আরও কয়েকজন চাষী গত প্রায় দুই দশক ধরে চাষ করছেন থাই আদা, কারি পাতা, বীট, এসপারাগাস, লেমন গ্রাসসহ  দেশি-বিদেশি তুলসী, সুইট কর্ন, চাইপস বা নীলার মতো আরো অনেক সবজি।  

বিদেশীদের পাশাপাশি বাঙালিদের বিদেশি খাবারের স্বাদ দিতে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় গড়ে উঠা  রেস্তোরা এসব সবজির বড় ক্রেতা হলেও করোনার কারণে বড় বড় হোটেল আর রেস্তোরা বন্ধ থাকায় আর বিক্রি হচ্ছে না বিদেশী সবজি। এ অবস্থায় গ্রামে গরুকে খাওয়ানো হচ্ছে বিদেশী সবজি।

চাষীরা বলছেন, করোনা পরিস্থিতি একপ্রকার নিঃস্ব করে ফেলেছে তাদের। সব বড় রেস্তোরা বন্ধ থাকায় সবজিগুলো বাজারজাত করতে পারছেন না তারা। যার ফলে নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার সবজি। 

শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মোস্তাফিজার রহমান এমনই একজন উৎপাদনকারী। শিবগঞ্জ এবং গাবতলী দুই উপজেলায় মোট সাড়ে ২২বিঘা জমিতে এইসব বিদেশি সবজি উৎপাদন করেন তিনি। এর মধ্যে ৮ বিঘা জমিতে থাই আদা এবং ৮ বিঘা জমিতে সুইট কর্ন লাগিয়েছেন। এগুলো বাজারজাত করার সময় পেরিয়ে গেছে ইতোমধ্যেই। জমিতেই নষ্ট হচ্ছে ফসল। সরবরাহ করতে না পারায় নেই আয়ও। তাই এসব সবজি কেটে ফেলে দেয়ার লোকও নিতে পারছেন না। কারণ শ্রমিক নিলেই দিতে হবে পারিশ্রমিক। 

"শুধু সুইট কর্নেই আমার ক্ষতি ১০ থেকে ১২ লক্ষ টাকা। জমিতে থেকেই নষ্ট হয়ে গেল। কাটার জন্য মানুষ নিলে তাকে তো আবার পয়সা দিতে হবে। তাই গ্রামের মানুষদের বলেছি, তারাই যেন কেটে নিয়ে গিয়ে গরুকে খাওয়ায়। তাও আমার জমিটা পরিস্কার হোক। গ্রামের মানুষ করছে তাই। বছরে অন্তত কোটি টাকার সবজি যায় বড় বড় হোটেল রেস্তোরায়। করোনার কারণে ৩০ থেকে ৪০ লক্ষ টাকার সবজি খাচ্ছে গরু। এসব সবজির যেমন দাম, তেমনি বীজেরও দাম অনেক বেশি। তাই এই সময়টায় পুরো শেষ। আমরা এসব সবজি উৎপাদন করে কোটি কোটি টাকা বাঁচিয়ে দিচ্ছি দেশের। নইলে এইসবই আমদানী করতে হতো। সেই হিসাবে আমরাও রেমিটেন্স আনার কাজ করছি। সরকারের উচিত আমাদের দিকেও নজর দেয়া", বলছিলেন উৎপাদনকারী মোস্তাফিজার রহমান।

এসব জমিতে যারা কাজ করেন, তারাও পড়েছেন বিপাকে। পারিশ্রমিক পাচ্ছেন না। আবার অবস্থা দেখে চাইতেও পারছেন না। 

মোস্তাফিজারের জমিতে কাজ করা দিনমজুর আব্দুর রহমান বলেন, "আমরা তো দেখছি মালিকের কোন আয় নাই। কোন ফসল বিক্রি হচ্ছে না। তাই কেমন করে চাই। কিন্তু আমাদেরও তো পরিবার, ঘর-সংসার আছে। তাদের নিয়ে তো না খেয়ে থাকার মতো অবস্থা।" 
 

Related Topics

টপ নিউজ

বগুড়া / সবজি উৎপাদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি
  • চাঁদাবাজির মামলায় বগুড়ার এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার
  • বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ
  • বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান, উপ-নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি
  • বগুড়ার সব আসনেই বিএনপির নিরুঙ্কুশ জয়

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net