Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
ওসির অপসরণের শর্তে হাটহাজারীর অবরোধ তুলে নিতে রাজি হেফাজত

বাংলাদেশ

28 March, 2021, 04:50 pm
Last modified: 28 March, 2021, 04:52 pm

Related News

  • শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ
  • চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ বড় সাজ্জাদের সহযোগী ‘শুটার’ মোবারকসহ গ্রেপ্তার ৪
  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত
  • চট্টগ্রামে আমানত ফেরত চেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জোনাল অফিসে গ্রাহকদের বিক্ষোভ
  • চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৭ পরিদর্শককে বদলি, ৫ থানায় নতুন ওসি

ওসির অপসরণের শর্তে হাটহাজারীর অবরোধ তুলে নিতে রাজি হেফাজত

অবরোধ তুলে নেওয়ার আগে হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলামের অপসারণ দাবী করেছেন হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।
28 March, 2021, 04:50 pm
Last modified: 28 March, 2021, 04:52 pm
ছবি: টিবিএস

শুক্রবার দুপুর থেকে ৪৮ ঘন্টার বেশি সময় ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক থেকে অবরোধ তুলে নিতে সম্মত হয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। তবে এর আগে হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলামের অপসারণ দাবী করেছেন হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।

রোববার দুপুর তিনটায় হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ত্রিবেণী মোড়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। 

বাবুনগরী বলেন, "তৌহিদী জনতার অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। হরতালে অংশগ্রহণকারীদের মোবারকবাদ জানাই। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে কেউ উস্কানিমূলক কাজ করবেন না। হরতাল শেষে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ব্যারিকেড তুলে দেওয়া হবে। ছাত্রদেরকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।" 

তিনি আরও বলেন, "শুক্রবার বিনা উস্কানিতে পুলিশ মাদ্রাসা শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে। তাই এ ঘটনার দায়িত্ব পুলিশ প্রশাসনকে নিতে হবে। অবিলম্বে হাটহাজারী থানার ওসিকে প্রত্যাহার করতে হবে। এছাড়া চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আহত ২০ নেতাকর্মীর সুচিকিৎসার নিশ্চয়তা ও ব্যবস্থা সরকারকেই নিতে হবে।"

হরতাল শেষে হেফাজতের সুরা কমিটির সঙ্গে আলাপ করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলেও জানান জুনায়েদ বাবুনগরী। 

ভারতের রাষ্ট্রপতি নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে সৃষ্ট বিক্ষোভে চারজন নিহতের জেরে গত শুক্রবার থেকে টানা তিনদিন ধরে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে রেখেছে হেফাজত ইসলামের নেতাকর্মীরা। 

হেফাজত কর্মীরা ওই সড়কে প্রায় ১০ ফুট উচু দেওয়াল তৈরী প্রতিবন্ধকতা তৈরি করেছেন এবং রাস্তার বিশাল এলাকা খুঁড়ে গর্তের সৃষ্টি করা হয়েছে। তিনদিন ধরে প্রশাসনের বারবার অনুরোধও হেফাজত কর্মীরা এ অবরোধ তুলেনি। ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ি, ফটিকছড়ি ও নাজিরহাট এলাকার যোগাযোগ পুরোপুরি বিছিন্ন রয়েছে।
 
Related Topics

টপ নিউজ

হেফাজতে ইসলাম / হাটহাজারী / চট্টগ্রাম / অবরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন
  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • ছবি: ইউএনবি
    চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, রপ্তানির লক্ষ্য
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • ছবি: স্কাই স্পোর্টস
    ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান

Related News

  • শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ
  • চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ বড় সাজ্জাদের সহযোগী ‘শুটার’ মোবারকসহ গ্রেপ্তার ৪
  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত
  • চট্টগ্রামে আমানত ফেরত চেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জোনাল অফিসে গ্রাহকদের বিক্ষোভ
  • চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৭ পরিদর্শককে বদলি, ৫ থানায় নতুন ওসি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

3
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

4
ছবি: ইউএনবি
বাংলাদেশ

চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, রপ্তানির লক্ষ্য

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

6
ছবি: স্কাই স্পোর্টস
খেলা

ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net