Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
উন্নয়ন প্রকল্পের বরাদ্দ করোনা মোকাবিলায় ব্যয় করা হবে: সংসদে প্রধানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 April, 2020, 07:10 pm
Last modified: 18 April, 2020, 08:03 pm

Related News

  • বিরোধী দল কথা বলছে, আমরা উত্তর দিচ্ছি—এটাই গণতন্ত্রের সৌন্দর্য: পানিসম্পদ মন্ত্রী
  • বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • বিরোধী দলের আপত্তির মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাশ
  • ৫৩ বছরে প্রথম সংসদে সরকারি দলের মুলতবি প্রস্তাব গ্রহণ, ৫ এপ্রিল ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনা

উন্নয়ন প্রকল্পের বরাদ্দ করোনা মোকাবিলায় ব্যয় করা হবে: সংসদে প্রধানমন্ত্রী

শনিবার বিকেল ৫টায় একাদশ জাতীয় সংসদের ৭ম অধিবেশন শুরু হয়। জনসাধারণকে করোনা সতর্কতা মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টিবিএস রিপোর্ট
18 April, 2020, 07:10 pm
Last modified: 18 April, 2020, 08:03 pm
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংসদ টিভির সৌজন্যে

উন্নয়ন প্রকল্পের বরাদ্ধ সরকার করোনাভাইরাস মোকাবেলায় ব্যয় করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও জানান, যারা ত্রাণ চাইতে পারছেন না, তাদের ঘরেও খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।

শনিবার একাদশ জাতীয় সংসদের ৭ম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান।

এছাড়া, সৌদি আরবসহ অন্যান্য মুসলিম রাষ্ট্রের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশে বলেন, সবাই আল্লাহর কাছে দোয়া করুন। মসজিদে না গিয়ে ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করুন। বিশ্ববাসী যেন এই ভাইরাস থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। আল্লাহর শক্তি সবচেয়ে বড় শক্তি।

করোনা পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, এখনো বাংলাদেশ যথেষ্ট ভালো। যেখানে বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, সেখানে আমরা ভালো আছি। আমরা বার বার ঘরে থাকার অনুরোধ জানাচ্ছি। আসলে মানুষ কেন যেন বেশি সাহসী হয়ে গেছে। অনেকে মানতেই চায় না।

তিনি বলেন, আমি সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি। স্বাস্থ্য সুরক্ষার যে নির্দেশনা, সবাই দয়া করে সেটা মেনে চলবেন। তাহলে কেউ করোনা ঝুঁকিতে পড়বেন না। স্বাস্থ্য সুরক্ষার সব নির্দেশনা মেনে চলবেন।

প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর প্রায় ২০৯টি দেশ আজ করোনাভাইরাসে আক্রান্ত। প্রতিনিয়ত মানুষ মৃত্যুবরণ করছে। গত ডিসেম্বর থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। তখন থেকেই আমরা সতর্ক ছিলাম। যখনই আমাদের দেশে দেখা দেয়, তখনই আমরা পদক্ষেপ নিয়েছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কতদিন এই অবস্থা থাকবে তা কেউ বলতে পারছে না। সারা বিশ্বে কত শক্তিশালী দেশ, কত অস্ত্র কোনো কিছুই কাজে লাগল না। একটা ভাইরাস চোখে দেখা যায় না। তার কারণে আজ সারা বিশ্ব স্থবির, সারা বিশ্বের মানুষ আজ ঘরে বন্দি। এ সংকট কাটিয়ে উঠতে আমরা ব্যবস্থা নিয়েছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেছি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমরা পারদর্শী। কিন্তু করোনাভাইরাসের দুর্যোগ সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতা নেই। কারও নেই। আর প্রাদুর্ভাব যে এত ভয়াবহ হবে, তা আমরা কল্পনাও করতে পারিনি। যখন এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তখনই আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নিয়েছি।

এর আগে, শনিবার বিকেল ৫টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে শুরু হয় এ অধিবেশন। শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান, শুধু সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই এ অধিবেশন। বৈশ্বিক ও জাতীয় সংকটের প্রেক্ষাপটে এ অধিবেশন সংক্ষিপ্ত হবে বলে জানান তিনি।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতদের স্মরণে শোক প্রকাশ করা হয় শুরুতেই। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা সিলেটের ওসমানি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মাঈন উদ্দিনের স্মরণেও করা হয় শোক প্রকাশ। তাছাড়া আগের অধিবেশন থেকে এ অধিবেশনের মধ্যবর্তীকালে মৃত্যুবরণ করা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিশ্বনেতা ও বিশিষ্ট ব্যক্তিদের স্মরণেও শোক প্রকাশ করা হয়।

এরপর সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদের ৭ম অধিবেশন সমাপ্তি ঘোষণা করেন।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / জাতীয় সংসদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • বিরোধী দল কথা বলছে, আমরা উত্তর দিচ্ছি—এটাই গণতন্ত্রের সৌন্দর্য: পানিসম্পদ মন্ত্রী
  • বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • বিরোধী দলের আপত্তির মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাশ
  • ৫৩ বছরে প্রথম সংসদে সরকারি দলের মুলতবি প্রস্তাব গ্রহণ, ৫ এপ্রিল ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net