Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
বিরোধী দলের আপত্তির মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 April, 2026, 02:55 pm
Last modified: 09 April, 2026, 02:55 pm

Related News

  • বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • মোট পণ্য পরিবহনের মাত্র ৩-৪ শতাংশ হয় রেলপথে, বাড়াতে বহুমুখী পরিকল্পনা
  • ১৫ বছরে রেলপথে ১,৩৩৪ দুর্ঘটনা: সংসদে রেলপথমন্ত্রী
  • সংসদ ভবনের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করল পুলিশ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফটক ভাঙচুর
  • পাবলিক পরীক্ষার জন্য পৃথক ও স্থায়ী কেন্দ্র নির্মাণের পরিকল্পনা সরকারের

বিরোধী দলের আপত্তির মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাশ

টিবিএস রিপোর্ট
09 April, 2026, 02:55 pm
Last modified: 09 April, 2026, 02:55 pm

ছবি: সংগৃহীত

বিরোধী দলের সদস্যদের আপত্তির মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ ও সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ ২০২৬ রহিত করে দুটি বিল পাশ করেছে জাতীয় সংসদ। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এই অধ্যাদেশ তিনটি রহিতকরণের লক্ষ্যে জাতীয় সংসদে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল ২০২৬ এবং সুপ্রিম কোর্ট সচিবালায় (রহিতকরণ) বিল ২০২৬ উত্থাপন করেন। এ সময় সংসদে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য জাতীয় সংসদের গঠিত বিশেষ কমিটি এই তিনটি অধ্যাদেশসহ চারটি অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে। রহিতকরণের সুপারিশে থাকা অপর অধ্যাদেশটি হলো জাতীয় সংসদ সচিবালায় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) অধ্যাদেশ ২০২৪।

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল ২০২৬ নিয়ে আপত্তি জানান রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, 'এমন একটি অধ্যাদেশ রহিত করা হচ্ছে যে এই নিয়ে আইনমন্ত্রী আর ৫ মিনিট কথা বললে উনি (আইনমন্ত্রী) আত্মগ্লানিতে ভুগবেন।'

এর আগে জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ রহিত করে জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ পুনঃপ্রচলন করার উদ্দেশ্যে একটি বিল উত্থাপন করেন আইনমন্ত্রী। ওই সময় এর বিরোধিতা করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। 

বিরোধীদলের সদস্যদের এই বিরোধিতার মধ্যেও অধ্যাদেশগুলো রহিতকরণে 'হ্যাঁ' ভোট দেন সরকারদলের সংসদ সদস্যরা। ফলে আইনমন্ত্রীর উত্থাপিত বিলগুলো পাশ হয়। 

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে দুপুরের বিরতির আগপর্যন্ত ১২টি বিল পাশ হয়। বিলগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী উত্থাপন করেন।

সকালের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ অবিকল রেখে পাশ হওয়া বিলগুলো হচ্ছে—জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল-২০২৬, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) বিল ২০২৬, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) বিল-২০২৬, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল-২০২৬, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল-২০২৬, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল- ২০২৬, বাংলাদেশ শ্রম সংশোধন বিল-২০২৬, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল-২০২৬ ও আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল-২০২৬।

Related Topics

টপ নিউজ

জাতীয় সংসদ / বিল পাশ / সুপ্রিম কোর্ট সচিবালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
    সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
    মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 
  • ‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
    কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • মোট পণ্য পরিবহনের মাত্র ৩-৪ শতাংশ হয় রেলপথে, বাড়াতে বহুমুখী পরিকল্পনা
  • ১৫ বছরে রেলপথে ১,৩৩৪ দুর্ঘটনা: সংসদে রেলপথমন্ত্রী
  • সংসদ ভবনের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করল পুলিশ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফটক ভাঙচুর
  • পাবলিক পরীক্ষার জন্য পৃথক ও স্থায়ী কেন্দ্র নির্মাণের পরিকল্পনা সরকারের

Most Read

1
‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
আন্তর্জাতিক

সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ

2
মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

5
‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
অর্থনীতি

কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net