Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
ইউএনও-মেয়রের দ্বন্দ্ব: রাস্তায় আবর্জনার স্তূপ নিয়ে ভুগছে বরিশালের জনগণ 

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
21 August, 2021, 10:00 pm
Last modified: 21 August, 2021, 10:06 pm

Related News

  • বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
  • রাজশাহীতে ফ্যামিলি কার্ড শুমারিতে নাম বাদ পড়ায় ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ
  • বনানীতে মশাল মিছিলের চেষ্টা: কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী কারাগারে, ৪ শিশু উন্নয়ন কেন্দ্রে
  • বরিশালে বালুভর্তি বস্তায় বোমা বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
  • বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

ইউএনও-মেয়রের দ্বন্দ্ব: রাস্তায় আবর্জনার স্তূপ নিয়ে ভুগছে বরিশালের জনগণ 

মেয়র ও তার সমর্থকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের অবরোধ অব্যাহত থাকায় নগরীর রাস্তায় ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধময় পরিস্থিতি তৈরি হয়েছে। 
টিবিএস ডেস্ক
21 August, 2021, 10:00 pm
Last modified: 21 August, 2021, 10:06 pm

বরিশাল সিটি করপোরেশন মেয়রের সমর্থকদের  এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যকার সংঘর্ষের দুই দিন পরও গতকাল শুক্রবার শহরে একরকম ভীতিকর নীরবতা বজায় ছিল। মেয়র ও তার সমর্থকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের অবরোধ অব্যাহত থাকায় নগরীর রাস্তায় ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধময় পরিস্থিতি তৈরি হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস প্রাঙ্গণ থেকে কিছু ব্যানার অপসারণ করাকে কেন্দ্র করে বুধবার রাতে আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের কয়েক ডজন কর্মী ইউএনওর বাসভবনে হামলা চালায়। সেই সংঘর্ষের পর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করে মোট ৯৪ জনের বিরুদ্ধে মামলা করে ইউএনও এবং পুলিশ। 

এই দুই পক্ষের দ্বন্দ্বের খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে, ভুক্তভোগী হয়ে।

নথুল্লাবাদ এলাকার বরিশাল সেন্ট্রাল বাস টার্মিনালের বাসিন্দা ফজলে স্বপন জানান, গত দুই দিন ধরে রাস্তায় আবর্জনা পড়ে আছে। স্বাভাবিক সময়ে প্রতি রাতে আবর্জনা পরিষ্কার করা হত, কিন্তু সংঘর্ষের পর থেকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা কাজ বন্ধ করে দিয়েছে।

মেয়রের সমর্থক, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীসহ পরিবহন শ্রমিকরা বুধবার রুপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় যান-চলাচল কয়েক ঘণ্টা বন্ধ করে রেখেছিল। বুধবার রাত থেকেই আর রাস্তায় ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়নি।

সিএনজি চালিত অটোরিকশা চালক রুবেল জানান, কাশিপুর থেকে আমতলা মোড় পর্যন্ত তিনি রাস্তার মাঝখানে এবং ইউএনও অফিসের সামনে আবর্জনা পড়ে থাকতে দেখেছেন। তিনি আরও বলেন, "আমাদের গাড়ি চালাতেও সমস্যা হচ্ছে।" 

বিএম কলেজ রোড এলাকার মাহফুজ জানান, দুই দিন ধরে এলাকায় ময়লা আবর্জনা পড়ে আছে। এখানকার বাতাস দুর্গন্ধে ভরে গেছে এবং আবর্জনার স্তূপগুলোর জন্য এলাকার যান চলাচলও ব্যাহত হচ্ছে। 

এদিকে, করোনার টিকা প্রদানকারী স্বেচ্ছাসেবীরা বৃহস্পতিবার বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ২৪টি টিকা কেন্দ্র থেকে প্রস্থান করেছে। 

বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন এবং প্রধান পরিচ্ছন্নতা অফিসার ড রবিউল ইসলামের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেননি।

  • সূত্র: ইউএনবি 
     
Related Topics

টপ নিউজ

বরিশাল / ইউএনও / ছাত্রলীগ / আবর্জনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
  • রাজশাহীতে ফ্যামিলি কার্ড শুমারিতে নাম বাদ পড়ায় ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ
  • বনানীতে মশাল মিছিলের চেষ্টা: কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী কারাগারে, ৪ শিশু উন্নয়ন কেন্দ্রে
  • বরিশালে বালুভর্তি বস্তায় বোমা বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
  • বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net