Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
আড়াই মাস বয়সী তামিমের করোনা জয়

বাংলাদেশ

বরগুনা সংবাদদাতা
23 June, 2020, 04:35 pm
Last modified: 23 June, 2020, 05:12 pm

Related News

  • স্ত্রী ‘চা দিতে দেরি’ করায় দুই মাস বয়সি শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা পলাতক
  • হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সড়ক, তিন মাসে দুর্ঘটনায় প্রাণ গেছে ২৩১ শিশুর
  • বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে, কী পরিস্থিতি?

আড়াই মাস বয়সী তামিমের করোনা জয়

বাবা আর নানির মাধ্যমেই করোনাভাইরাসে সংক্রমিত হয় এ শিশুটি। বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে টানা ১০ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে সে।
বরগুনা সংবাদদাতা
23 June, 2020, 04:35 pm
Last modified: 23 June, 2020, 05:12 pm

এমন সময় জন্মগ্রহণ করেছে তামিম যখন একজন মানুষ আরেকজন মানুষের সংস্পর্শে যাওয়া নিষেধ। কিন্তু কারো সংস্পর্শ উপেক্ষা করার সুযোগ নেই তার। আর কারো না হোক অন্তত মায়ের সংস্পর্শে তো যেতেই হয়েছে আড়াই মাস বয়সী তামিমের। শুধু মা নয়; পেয়েছে বাবার আদরও।

জন্মের পর বাড়ির বাইরে যাওয়া হয়নি তামিমের। তবে বাবা আর নানির মাধ্যমেই করোনাভাইরাসে সংক্রমিত হয় সে। গত ১৩ জুন আড়াই মাস বয়সী তামিমের শরীরে করোনাভারাসের উপস্থিতি শনাক্ত করে বরগুনার স্বাস্থ্য বিভাগ। এরপর বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে টানা ১০ দিন চিকিৎসা শেষে করোনা জয় করে বাড়ি ফিরেছে তামিম।

তামিম বরগুনা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পিটিআই এলাকার মো. সাগরের একমাত্র ছেলে। সে করোনাভাইরাসে আক্রন্ত হওয়ায় দু'দিন আগে তার বাবার শরীরে এ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করে স্বাস্থ্য বিভাগ।

বরগুনা জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে কর্মরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে জানা গেছে, তামিমের জয়টা অন্যসব করোনা রোগীদের মতো সহজ ছিল না। তামিমের যুদ্ধটা ছিল কষ্টের ও হতাশার।

করোনা ইউনিটে ছিল না কোনো শিশু বিশেষজ্ঞ চিকিৎসক। তারপরও বরগুনা জেনারেল হাসপাতালে করোনা ইউনিটের প্রধান ডা. কামরুল আজাদের প্রচেষ্টায় তামিম আবার তার পরিবারে ফিরে যেতে পেরেছে।

তারা জানান, একজন প্রাপ্তবয়স্ক কোভিড-১৯ পজেটিভ রোগীর সেবায় আমাদের যতটা না ঝুঁকি ছিল তার চেয়ে কয়েকগুণ বেশি ঝুঁকি ছিল তামিমকে চিকিৎসায়। কারণ সে বোঝে না মাস্ক পরা, বোঝে না মাথাটা অন্যদিকে ঘুরিয়ে রাখা। 

''তামিমকে স্যালাইন দিয়ে ক্যানুলা করাতে গিয়ে চিকিৎসক ও নার্সদের পড়তে হয়েছে মহা ঝুঁকিতে। কারণ ওই সময়টায় তামিম চিৎকার দিয়ে কান্না করতো। সঙ্গে ছিল বিরামহীন কাশি।" বলেন তারা।

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের প্রধান ডা. কামরুল আজাদ বলেন, তামিম মূলত ওর বাবা এবং নানির মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল। কিন্তু কাকতালীয়ভাবে ওর মায়ের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
 
Related Topics

টপ নিউজ

আড়াই মাস / শিশু / করোনা / বরগুনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • স্ত্রী ‘চা দিতে দেরি’ করায় দুই মাস বয়সি শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা পলাতক
  • হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সড়ক, তিন মাসে দুর্ঘটনায় প্রাণ গেছে ২৩১ শিশুর
  • বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে, কী পরিস্থিতি?

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net