Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
অবশেষে নদীগর্ভেই চলে গেল মসজিদটি

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
09 October, 2021, 10:45 am
Last modified: 09 October, 2021, 10:53 am

Related News

  • যুক্তরাষ্ট্রের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসা খান মসজিদের সংস্কার কাজ শুরু 
  • জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিনরা, নীতিমালা প্রকাশ
  • সিআরবিতে রেলকর্মীদের বিক্ষোভ: কবরস্থান–মসজিদ দখল করে আইসিডি নির্মাণে লিজ বাতিলের দাবি
  • কাদামাটি আর সৌরশক্তিতে গড়া বিশ্বের প্রথম 'নেট-জিরো এনার্জি' মসজিদ
  • আয়া সোফিয়া: সাম্রাজ্যের পতনের পরও যেভাবে টিকে আছে ১৬০০ বছরের পুরোনো স্থাপনা, কী এর রহস্য

অবশেষে নদীগর্ভেই চলে গেল মসজিদটি

প্লাবিত এলাকায় পানি সাঁতরে মসজিদটিতে আযান ও নামাজ আদায় করতেন মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মঈনুর রহমান।
সাতক্ষীরা প্রতিনিধি
09 October, 2021, 10:45 am
Last modified: 09 October, 2021, 10:53 am

সাতক্ষীরার আশাশুনি উপজেলা প্রতাপনগর গ্রামের হাওলাদার বাড়ি বায়তুন নাজাত জামে মসজিদটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শুক্রবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে মসজিদটি খোলপেটুয়া নদীর ভাটার টানে ভেঙে পড়ে। এর আগে গত ১০ আগস্ট থেকে উপকূলীয় বাঁধ ভেঙে মসজিদটিতে পানি প্রবেশ শুরু করে। এরপর থেকেই ঝুঁকিপূর্ণ ছিল মসজিদটি।

প্লাবিত এলাকায় পানি সাঁতরে মসজিদটিতে আযান ও নামাজ আদায় করতেন মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মঈনুর রহমান। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর মানুষের হৃদয় আকৃষ্ট হয়। এলাকার মুসল্লিদের নামাজ আদায়ের জন্য গত মঙ্গলবার (৫ অক্টোবর) নৌকার উপর বিশেষভাবে নির্মিত একটি ভাসমান মসজিদ উপহার দেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। সেখানে একত্রে ৫৫ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

স্থানীয় বাসিন্দা সায়েদুল ইসলাম জানান, "গত দুই মাস ধরে আমরা মসজিদে নামাজ আদায় করতে পারিনি। পার্শ্ববর্তী বন্যতলা এলাকায় খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। লোকালয়ের মধ্য দিয়ে নদীর জোয়ার-ভাটা শুরু হয়। ভাঙনের কবলে পড়ে এলাকার মসজিদটি। এবার একেবারেই বিলীন হয়ে গেল মুসলমানদের ইবাদতের ঘর মসজিদটি। ফজরের নামাজের পর যখন নদীতে ভাটা শুরু হয় সেই পানির টানে মসজিদটি ভেঙে পড়ে"।

প্রতাপনগর হাওলাদার বাড়ি বায়তুন নাজাত জামে মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মঈনুর রহমান বলেন, "ফজরের নামাজের পর মসজিদটি ভেঙে পড়েছে। অবকাঠামো একেবারেই বিলীন হয়ে গেছে। ধ্বংসস্তুপ হয়ে পড়ে রয়েছে।" 

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, "ঘূর্ণিঝড় ইয়াসের সময় বন্যতলা বেড়িবাঁধটি ভেঙে যায়। এরপর থেকেই মানুষ পানিতে ভাসছে। বাঁধটি বাঁধার জন্য আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি। পানি উন্নয়ন বোর্ড কোন সহযোগিতাই করে না। পানি উন্নয়ন বোর্ডের কারণেই প্রতাপনগর ইউনিয়নটি ধ্বংস হয়ে যাচ্ছে।জুম্মার দিন মসজিদটিও ভেঙে নদীতে চলে গেল"। 
 

Related Topics

টপ নিউজ

মসজিদ / নদীগর্ভে বিলীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • যুক্তরাষ্ট্রের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসা খান মসজিদের সংস্কার কাজ শুরু 
  • জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিনরা, নীতিমালা প্রকাশ
  • সিআরবিতে রেলকর্মীদের বিক্ষোভ: কবরস্থান–মসজিদ দখল করে আইসিডি নির্মাণে লিজ বাতিলের দাবি
  • কাদামাটি আর সৌরশক্তিতে গড়া বিশ্বের প্রথম 'নেট-জিরো এনার্জি' মসজিদ
  • আয়া সোফিয়া: সাম্রাজ্যের পতনের পরও যেভাবে টিকে আছে ১৬০০ বছরের পুরোনো স্থাপনা, কী এর রহস্য

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net