Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
আপনি কি বস হিসেবে খারাপ? যে ৮ লক্ষণ আপনাকে বলে দেবে

ফিচার

টিবিএস ডেস্ক
11 April, 2022, 03:40 pm
Last modified: 11 April, 2022, 09:45 pm

Related News

  • এআই কি আপনার কাজ সহজ করবে, নাকি চাকরিই কেড়ে নেবে?
  • বেসরকারি চাকরিজীবীদের সুরক্ষা দিতে নতুন সার্ভিস রুলস করছে সরকার
  • এআই কি আসলেই চাকরির বাজারে ধস নামাবে? ইতিহাস কিন্তু অন্য কথা বলছে
  • প্রথম-দ্বিতীয় শ্রেণির চাকরিতে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • নন-ভ্যাকেশন হচ্ছে সরকারি কলেজ শিক্ষকদের চাকরি 

আপনি কি বস হিসেবে খারাপ? যে ৮ লক্ষণ আপনাকে বলে দেবে

কাজের বিষয় ছাড়া কর্মীদের আর কোনো বিষয় নিয়ে আপনার মাথাব্যথা থাকে না। অথচ সফল হতে হলে আপনার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা থাকতে হবে, কর্মীদের সুখদুঃখের ব্যাপারে খেয়াল রাখতে হবে। তা না হলে তাদের কাছ থেকে সম্মান আর শ্রদ্ধা পাবেন কী করে!
টিবিএস ডেস্ক
11 April, 2022, 03:40 pm
Last modified: 11 April, 2022, 09:45 pm
প্রতীকি ছবি/আইস্টক

সম্প্রতি ম্যানেজমেন্ট বিহেভিয়ার (ব্যবস্থাপনা বিষয়ক আচরণ) নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল একটি বড়সড় গবেষণা চালিয়েছে। ২০১৯ সালে এ গবেষণাটির কাজ শুরু করে গুগল।

গত তিন বছর ধরে প্রতিষ্ঠানটির পিপল ইনোভেশন ল্যাব কর্মক্ষমতার মূল্যায়ন, কর্মী জরিপ, সেরা ব্যবস্থাপকের মনোনয়ন ও অন্যান্য উৎস থেকে তথ্য সংগ্রহ করে সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের ম্যানেজারের গুণাবলি খুঁজে বের করেছে।

নিচের আটটি লক্ষণ দেখে নিজেই বিচার করুন বস হিসেবে আপনি কেমন। উল্লেখ্য, বেশিরভাগ খারাপ বসেরাই টের পান না তারা আসলে বস হিসেবে কেমন।

১. কর্মীকে কোনো কিছু শিখিয়ে দিতে আপনি অপছন্দ করেন। গুগলের গবেষণা অনুযায়ী সেরা বসদের শেখানোর গুণ থাকার কারণে তারা কর্মীদের কাছ থেকে ভালো রেটিং পেয়েছেন।

২. কর্মীদের সব কাজ নিজে দেখে না দিলে আপনার মন খুঁতখুঁত করে। এটি মাইক্রো-ম্যানেজিং'র একটি রূপ, এবং খুবই খারাপ একটি বৈশিষ্ট্য।

৩. কাজের বিষয় ছাড়া কর্মীদের আর কোনো বিষয় নিয়ে আপনার মাথাব্যথা থাকে না। মনে রাখতে হবে, ম্যানেজার হিসেবে সফল হতে হলে আপনার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা থাকতে হবে, কর্মীদের সুখদুঃখের ব্যাপারে খেয়াল রাখতে হবে। তা না হলে তাদের কাছ থেকে সম্মান আর শ্রদ্ধা পাবেন কী করে!

৪. নিজের কাজ নিয়েই কুলিয়ে উঠতে পারেন না আপনি। নিজের কাজ নিজেই যদি সামাল না দিতে পারেন তাহলে আপনি মোটেই ভালো ব্যবস্থাপক নন। আর সেক্ষেত্রে কর্মীদের কাছ থেকেও উৎপাদনশীলতা আশা করা আপনার পক্ষে শোভা পায় না।

৫. আপনি সারাক্ষণ আপনার অফিসেই বসে থাকেন, কর্মীদের সাথে কথা বলতে যান না। এরকম 'অসামাজিক' ধাত থাকলে আপনার যোগাযোগ দক্ষতা ভালো হবে না।

৬. আপনি মনে করেন কর্মীদের ক্যারিয়ারের উন্নতি কেবল তাদেরই ভাবার বিষয়, আপনার এতে কোনো ভূমিকা নেই। কিন্তু, কর্মীদের সাফল্যে আপনি অবদান রাখতে পারলে আপনার প্রতি তাদের বিশ্বস্ততা বেড়ে যাবে। কর্মীরা আপনার কাছেই মূল্যবান হয়ে উঠবে।

৭. নিজের কর্মীদের ওপর আপনার ভরসা নেই, আপনি মনে করেন তাদের দিয়ে আপনার লক্ষ্যে পৌঁছানো অসম্ভব। একজন ভালো ব্যবস্থাপক খুব সহজ ও পরিষ্কারভাবে লক্ষ্য স্থির করে কর্মীদের মধ্যে কাজের প্রেরণা সৃষ্টি করতে পারেন।

৮. কর্মীদের দক্ষতার ওপর আপনার নির্ভর করতে হয়, কারণ ওই দক্ষতাগুলো আপনার নেই। আর এটা ভেবে আপনার কছে খারাপ লাগে। সেরা ব্যবস্থাপকেরা নিজেদের দক্ষতার জায়গাটি খুব সহজেই চিহ্নিত করতে পারেন এবং নিজের দলের সদস্যদের গুণের কারণে অস্বস্তিবোধ করেন না।

এই লক্ষণগুলোর একটি বা তার বেশি কি আপনার মধ্যে আছে? তাহলে হয়তো নেতা হিসেবে আপনি একটু কম দক্ষ, আর ক্ষেত্রবিশেষে একজন খারাপ বস।

তবে সবাই কি ব্যবস্থাপনার কাজটি সারতে পারেন? উত্তর হলো, না। গ্যালোপ-এর এক জরিপ গবেষণায় দেখা গেছে, প্রায় ৪২ শতাংশ মার্কিন কোম্পানি তাদের ম্যানেজার ঠিক করতে ভুল করে। কারণ সবার মধ্যে ভালো বস হওয়ার গুণাবলি থাকে না। সেক্ষেত্রে আপনি চাইলে ভিন্ন কোনো খাতে নিজেকে দক্ষ ও নির্ভরশীল হিসেবে বিকশিত করতে পারেন।

  • সূত্র: ইনক ডট কম
     

Related Topics

টপ নিউজ

চাকরি / বস / টক্সিক বস / কর্মক্ষেত্রে সফল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
    আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

Related News

  • এআই কি আপনার কাজ সহজ করবে, নাকি চাকরিই কেড়ে নেবে?
  • বেসরকারি চাকরিজীবীদের সুরক্ষা দিতে নতুন সার্ভিস রুলস করছে সরকার
  • এআই কি আসলেই চাকরির বাজারে ধস নামাবে? ইতিহাস কিন্তু অন্য কথা বলছে
  • প্রথম-দ্বিতীয় শ্রেণির চাকরিতে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • নন-ভ্যাকেশন হচ্ছে সরকারি কলেজ শিক্ষকদের চাকরি 

Most Read

1
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

2
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

3
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

4
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

5
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net