Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
বিছানায় কে কোন পাশে শোবে- অধিকার ছাড়তে চায় না মেয়েরা!  

ফিচার

টিবিএস ডেস্ক
06 March, 2022, 03:00 pm
Last modified: 07 March, 2022, 03:28 pm

Related News

  • ব্যাংকে টাকা জমানোর মতো ঘুমও কি ‘জমিয়ে’ রাখা যায়?
  • মুন্সিগঞ্জে মুঠোফোনের শব্দে বাকবিতণ্ডা থেকে মা-মেয়ে খুন, গ্রেপ্তার এক
  • ঠাণ্ডা আবহাওয়া কেন ঘুমকে প্রভাবিত করে, শীতের রাতে ভালো ঘুমের জন্য যা করতে পারেন
  • ভুল বালিশে ঘুমের বারোটা বাজতে পারে; যেভাবে সঠিক বালিশ বেছে নেবেন
  • ঘুমের সমস্যার সমাধান কি 'বিস্ময়কর খনিজ' ম্যাগনেসিয়ামেই লুকিয়ে আছে?

বিছানায় কে কোন পাশে শোবে- অধিকার ছাড়তে চায় না মেয়েরা!  

জরিপে দেখা গেছে, ঘুমের সময় বিছানার পাশ বেছে নেয়ার ক্ষেত্রে ৩৬% পুরুষ তার নারীসঙ্গীর সিদ্ধান্ত মেনে নেয়; এই হার নারীদের ক্ষেত্রে ২২%।
টিবিএস ডেস্ক
06 March, 2022, 03:00 pm
Last modified: 07 March, 2022, 03:28 pm
ছবিটি প্রতীকি/সংগৃহীত

বলতে দ্বিধা নেই পুরো পৃথিবীই আসলে দুই শিবিরে বিভক্ত- এক, যারা বাম কাত হয়ে ঘুমায় আর দুই, যারা বিছানার ডান পাশে ঘুমায়। এদের সিংহভাগই আবার কখনো পাশ বদল করে না।

ইতিমধ্যে একাধিক গবেষণায় জানা গেছে, বিছানায় ঘুমানোর ক্ষেত্রে একটি সঠিক পাশ রয়েছে।

ঘুম নিয়ে গবেষণা ও সহায়তা প্রদানকারী যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য স্লিপ চ্যারিটি ঘুমের পাশ নিয়ে সম্প্রতি অনেক তথ্য তুলে ধরেছে।

দ্য স্লিপ চ্যারিটি এবং ন্যাশনাল বেড ফেডারেশন যুক্তরাজ্যের দুই হাজার মানুষের ওপর জরিপ শেষে প্রকাশ করেছে যে, বিছানার পাশ বেছে নেয়ার ক্ষেত্রে পুরুষেরা নারীদের চাইতে বেশি মানিয়ে নেয়ার ক্ষমতা রাখে।

ঘুমের সময় বিছানার পাশ বেছে নেয়ার ক্ষেত্রে ৩৬% পুরুষ তার নারীসঙ্গীর সিদ্ধান্ত মেনে নেয়; এই হার নারীদের ক্ষেত্রে ২২%।

মজার বিষয় হলো, পুরুষদের মাঝে বিছানার বাম দিক বেছে নেয়ার প্রবণতা রয়েছে। নারীদের ক্ষেত্রে আবার অনেক বড় ভূমিকা পালন করে অভ্যাস আর জীবনাচরণ। অর্ধেকেরও বেশি নারী (৫৪%) বিছানার কোনো একটি পাশ এজন্যে বেছে নেয়, কারণ তারা সব সময় সেই পাশেই ঘুমিয়ে এসেছে। 

কেউ কেউ যদিও সঙ্গীর পছন্দ (৩৬%) এবং খাট থেকে বেডরুমের দরজার দূরত্ব (২৪%) আমলে নিয়ে পাশ নির্ধারণ করে।

তবে নারীদের চেয়ে পুরুষেরা অনেক বেশি সংস্কারাচ্ছন্ন এক্ষেত্রে। জরিপ বলে, ১৫% পুরুষের দাবি তারা সংস্কারের বশবর্তী হয়ে একটি পাশ বেছে নেন; নারীদের ক্ষেত্রে এই হার মাত্র ১০%।

যুক্তরাজ্যের শহরগুলোর মধ্যে লন্ডনকে সবচেয়ে কুসংস্কারপূর্ণ এলাকা হিসেবে দেখা গেছে জরিপে। শহরটির পাঁচভাগের মাত্র একভাগ মানুষ ঘুমের সময় পাশ নির্ধারণে নিজেদের অনুভূতিকে প্রশ্রয় দেয়।

টেলিভিশন বড় ভূমিকা পালন করে পার্শ্ব-নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণে। ১৮-২৪ বছর বয়সীদের মধ্যে ৪৩% মানুষ সে পাশটিই বেছে নেয় যেখান থেকে ভালো করে টিভি দেখা যাবে!

পছন্দের পাশ থাকার আসলে কী অর্থ?

ধারণা করা হয়, বিছানার একটি পছন্দের পাশ থাকা আমাদের ব্যক্তিত্বের ধরণ এবং মস্তিষ্কের কার্যপ্রণালীর সাথে যুক্ত।

সাইকোলজিস্ট অ্যারন সুরতিজের মতে, "গবেষণা অনুসারে এটি কেবল একটি অভ্যাস নয় বরং সত্যিই যারা বাম দিকে কাত হয়ে ঘুমায় তারা ইতিবাচক মেজাজ নিয়ে জেগে ওঠে, শান্ত বোধ করে এবং সাধারণভাবে যারা ডান দিকে ঘুমুতে পছন্দ করে তাদের চাইতে বেশি আত্মবিশ্বাস অনুভব করে।"

"অন্যদিকে, যারা ডান দিকে ঘুমায়, তারা খিটখিটে মেজাজ অনুভব করে থাকে।"

বিছানার পাশ নির্ণয়ে ঘরে থাকা বিভিন্ন উপাদান এবং ঘরের নকশাও প্রভাব রাখে বলে তিনি উল্লেখ করেন। যেমন- অবচেতন মনে অনেকেই জানালার চাইতে দেয়ালের পাশে ঘুমুতে নিরাপদ বোধ করে।

দ্য স্লিপ চ্যারিটির ডেপুটি সিইও লিসা আর্টিসও বিশ্বাস করেন, বিছানার পছন্দের পাশ থাকার ক্ষেত্রে আসলে পাশের চাইতে ব্যক্তির ঘরের বিন্যাসই মুখ্য। বাথরুমের কাছাকাছি বা শিশুদের কাছে থাকতে পারবেন এমন পাশই মানুষের অগ্রাধিকারে থাকে।

"একটি নির্দিষ্ট অবস্থানে দিনের পর দিন ঘুমুতে থাকলে তা পরিচিত এবং আরামদায়ক হয়ে ওঠে, তাই আমরা যখন এর বিপরীতে ঘুমাই তখন সেটি আমাদের কাছে অন্যরকম ঠেকে", যোগ করেন লিসা।

নিখুঁত ঘুমের পরিবেশ নির্ধারণের জন্য বিভিন্ন অবস্থান এবং বিছানার পাশ চেষ্টা করার পরামর্শ দিয়েছেন তিনি।  
 

  • সূত্র- ইয়াহু ডট কম 

Related Topics

টপ নিউজ

ঘুম / ঘুমের সমস্যা / অপর্যাপ্ত ঘুম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • ব্যাংকে টাকা জমানোর মতো ঘুমও কি ‘জমিয়ে’ রাখা যায়?
  • মুন্সিগঞ্জে মুঠোফোনের শব্দে বাকবিতণ্ডা থেকে মা-মেয়ে খুন, গ্রেপ্তার এক
  • ঠাণ্ডা আবহাওয়া কেন ঘুমকে প্রভাবিত করে, শীতের রাতে ভালো ঘুমের জন্য যা করতে পারেন
  • ভুল বালিশে ঘুমের বারোটা বাজতে পারে; যেভাবে সঠিক বালিশ বেছে নেবেন
  • ঘুমের সমস্যার সমাধান কি 'বিস্ময়কর খনিজ' ম্যাগনেসিয়ামেই লুকিয়ে আছে?

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net