Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
মুন্সিগঞ্জে মুঠোফোনের শব্দে বাকবিতণ্ডা থেকে মা-মেয়ে খুন, গ্রেপ্তার এক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 January, 2026, 07:30 pm
Last modified: 30 January, 2026, 09:34 pm

Related News

  • লক্ষ্মীপুরে এক বাসায় ৪ খুন, পরিবারে একমাত্র বেঁচে রইল সিফাত 
  • মুন্সীগঞ্জে বলাৎকারে ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রের গলায় ছুরিকাঘাতের অভিযোগ
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • পূর্ববিরোধের জের, মুন্সিগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা
  • মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুইজনকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

মুন্সিগঞ্জে মুঠোফোনের শব্দে বাকবিতণ্ডা থেকে মা-মেয়ে খুন, গ্রেপ্তার এক

মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি ফোনের শব্দে ঘুম থেকে উঠে ক্ষিপ্ত হয়ে আমেনা বেগমকে ফোনের শব্দ কমাতে বলার এক পর্যায়ে বাকবিতণ্ডা শুরু হয়।
টিবিএস রিপোর্ট
30 January, 2026, 07:30 pm
Last modified: 30 January, 2026, 09:34 pm
ছবি: টিবিএস

মুন্সিগঞ্জের সিরাজদীখানে মা ও মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, মোবাইল ফোনের শব্দের কারণে বিরক্ত হওয়া থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে। 

এ ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ আলী হোসেনের (২৮) দেওয়া তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান পুলিশ সুপার মেনহাজুল আলম। 

তিনি জানান, গত ১৯ জানুয়ারি সকাল ১১টার দিকে সিরাজদীখানের রাজানগর এলাকার নুরুজ্জামানের বাড়ি থেকে  ভাড়াটিয়া আমেনা বেগম (৩২) ও তার মেয়ে মরিয়মের (৮) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আমেনা বেগমের মা মনোয়ারা বেগম থানায় অভিযোগ করেন।

নিহত আমেনা বেগম ও তার মা তিন বছর ধরে ওই বাসায় ভাড়া থাকতেন।  

মেনহাজুল আলম জানান, আমেনা বেগমের পাশের ঘরে থাকতেন মোহাম্মদ আলী হোসেন। আমেনা বেগমের ব্যবহৃত মোবাইল ফোনের অতিরিক্ত শব্দের কারণে প্রায়ই তার ঘুমে ব্যাঘাত ঘটত। এছাড়া ফোনেও উচ্চস্বরে কথা বলায়  মোহাম্মদ আলী।

ঘটনার দিন আমেনা বেগম তার ফোনে ভিডিও দেখছিলেন। এতে মোহাম্মদ আলী ঘুম থেকে উঠে ক্ষিপ্ত হয়ে আমেনা বেগমের রুমে ঢুকে তাকে মোবাইল ফোনের শব্দ কমাতে বলেন। এ নিয়ে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কাঠের দণ্ড দিয়ে আমেনা বেগমের মাথায় আঘাত করেন তিনি।

আমেনা বেগমের মেয়ে মরিয়ম বিষয়টি দেখে আতঙ্কিত হয়ে মোহাম্মদ আলীর পা জড়িয়ে ধরে তার মাকে বাঁচাতে অনুরোধ করে। এ সময় শিশুটিকেও  কাঠের দণ্ড দিয়ে মাথায় একাধিক আঘাত করেন তিনি।  

পুলিশ সুপার আরও জানান, মোহাম্মদ আলীকে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা-কুমিল্লা হাইওয়ের দাউদকান্দি ব্রিজ সংলগ্ন পাখির মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

Related Topics

টপ নিউজ

মুন্সিগঞ্জ / মা-মেয়ে খুন / মুঠোফোন / শব্দ / ঘুম / বিরক্ত / বাকবিতণ্ডা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • লক্ষ্মীপুরে এক বাসায় ৪ খুন, পরিবারে একমাত্র বেঁচে রইল সিফাত 
  • মুন্সীগঞ্জে বলাৎকারে ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রের গলায় ছুরিকাঘাতের অভিযোগ
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • পূর্ববিরোধের জের, মুন্সিগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা
  • মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুইজনকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net