Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
কেন আপনার একজন ক্যারিয়ার কোচ প্রয়োজন?

ফিচার

টিবিএস ডেস্ক
18 February, 2022, 12:45 pm
Last modified: 18 February, 2022, 02:56 pm

Related News

  • ঈদে মুক্তি পাওয়া ছবিও কি ব্যবসা করতে পারে?  
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • যুক্তরাষ্ট্রে পিএইচডি ডিগ্রি নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, দলে দলে চাকরি ছাড়ছেন গবেষকেরা
  • ‘বহুগামী পেশা’: বসের অগোচরেই একসঙ্গে একাধিক ফুলটাইম চাকরি!
  • কর্মীদের আসলে কত ঘণ্টা কাজ করা উচিত?

কেন আপনার একজন ক্যারিয়ার কোচ প্রয়োজন?

পরিবার বা বন্ধুবান্ধবদের কাছে উপদেশ চাইলে তারা এমন কিছু বলবে যা আপনি করতে পারবেন বলে তাদের জানা। আপনার জন্য সহজ হবে বা এতদিন আপনাকে করতে দেখেছে, এমন ক্যারিয়ারের উপদেশ দিবেন তারা। কিন্তু একজন ক্যারিয়ার কোচ আপনার সকল সম্ভাবনা বিবেচনা করেই আপনাকে উপদেশ দিবে।
টিবিএস ডেস্ক
18 February, 2022, 12:45 pm
Last modified: 18 February, 2022, 02:56 pm
প্রতীকি ছবি/সংগৃহীত

ক্যারিয়ার গড়ে তোলার পথ একা পাড়ি দেওয়া অনেকের জন্যই বেশ কঠিন মনে হতে পারে। প্রফেশনাল জীবনে উন্নতি থেকে শুরু করে নতুন চাকরি খোঁজায় অভিজ্ঞ কেউ দিক-নির্দেশনা দিলে বিষয়গুলো হয়তো আরও সহজ হয়ে আসে। কিন্তু কার কাছ থেকে এই সাহায্য পাবেন? ক্যারিয়ার বিষয়ক নির্দেশনা চাইলে আপনাকে একজন অভিজ্ঞ ক্যারিয়ার কোচের শরণাপন্ন হতে হবে। কিন্তু কীভাবে বুঝবেন আপনার একজন কোচ প্রয়োজন? দেখে নিন যে পাঁচ কারণে একজন কোচ নিয়োগ দিবেন। এছাড়া যে পাঁচ উপায়ে নিচের জন্য উপযুক্ত কোচ খুঁজে পাবেন তা-ও দেওয়া হলো।

  • কখন একজন ক্যারিয়ার কোচ দরকার?

যদি না জানেন এরপর কী করা উচিত

আপনি কি উদ্দেশ্যহীনভাবে লিংকড ইনে ঘুরে বেড়াচ্ছেন? কোন চাকরির জন্য চেষ্টা করা উচিত বুঝতে পারছেন না? কোন ক্যারিয়ার আপনাকে সন্তুষ্ট করবে তা বেছে নিতে সাহায্য করতে পারে একজন ক্যারিয়ার কোচ।

এক্ষেত্রে পরিবার বা বন্ধুবান্ধবদের কাছে উপদেশ চাইলে তারা এমন কিছু বলবে যা আপনি করতে পারবেন বলে তাদের জানা। আপনার জন্য সহজ হবে বা এতদিন আপনাকে করতে দেখেছে, এমন ক্যারিয়ারের উপদেশ দিবেন তারা। কিন্তু একজন ক্যারিয়ার কোচ আপনার সকল সম্ভাবনা বিবেচনা করেই আপনাকে উপদেশ দিবে। সেটা এমন কিছুও হতে পারে যা আপনি আগে চেষ্টা করেননি।

জীবন বৃত্তান্ত কীভাবে ছোট ও সহজ করা যায় সেটা যদি না জানেন

জীবনবৃত্তান্তে নিজের দক্ষতা ও কর্মক্ষমতাগুলো ঠিকঠাক তুলে ধরতে জানা প্রয়োজন। কোন চাকরিতে কী ধরনের দক্ষতা তুলে ধরা প্রয়োজন তা একজন ক্যারিয়ার কোচ আপনাকে ঠিকঠাক বুঝিয়ে দিতে পারবে। আপনি যত বড় অর্জনই করুন না কেন, তার সব জীবনবৃত্তান্তে থাকবে না। কোন চাকরির জন্য কোনগুলো প্রাসঙ্গিক তা জেনে একজন ক্যারিয়ার কোচ আপনার জীবনবৃত্তান্ত ছোট ও সহজ একটি আকারে নিয়ে আসতে পারে যা নিয়োগকর্তাদের চোখে পড়বে সহজেই।

পুরোনো চাকরিতেই মন পড়ে আছে

হয়তো আপনার কর্মক্ষেত্রে কোনো বাজে অভিজ্ঞতা আছে যা মনে পড়লেই রাগ ও উদ্বেগের সৃষ্টি হয় কিংবা আপনি ব্যথিত হন। ভয়ঙ্কর এই অভিজ্ঞতা থেকে দূরে যাওয়ার চেষ্টা হয়তো আপনি করছেন। অনেক মানুষই মনে করেন নতুন চাকরিতে ঢুকলেই পুরোনো সব নেতিবাচক চিন্তাভাবনা দূর হয়ে যাবে। তবে বিষয়টি এতটা সহজ নয়।

যেমন ধরুন, এক দশকের সফল ক্যারিয়ার শেষে কেউ কোনো জায়গাতেই স্থির হতে পারছে না। প্রতিটি চাকরি থেকেই তাকে বেরিয়ে আসতে হচ্ছে। সবসময় নিজের ইচ্ছায় চলে আসছে তা-ও না। এ অবস্থায় ভালো একটি ক্যারিয়ারের সিদ্ধান্ত নেওয়া তার জন্য কঠিন হবে। এক্ষেত্রে একজন ক্যারিয়ার কোচ থাকলে অপ্রীতিকর ঘটনাগুলো থেকে বেরিয়ে এসে আপনাকে পুনর্মূল্যায়নে সাহায্য করবে।

ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন কিন্তু চাকরি হচ্ছে না

বারবার ইন্টারভিউ দেওয়ার পরেও আপনি কি প্রথম ধাপেই বাদ পড়ে যাচ্ছেন? এ অবস্থায় কয়েকটি ধাপ উত্তীর্ণ করেও শেষ পর্যন্ত হয়তো আপনার চাকরিটি হবে না। প্রতিটি চাকরির ক্ষেত্রে কেন এমন ঘটছে সেই বিষয়গুলো খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে একজন ক্যারিয়ার কোচ আপনার ঘাটতিগুলো খুঁজে পেতে সাহায্য করবে। আপনাকে হয়তো খুটিয়ে খুটিয়ে প্রশ্ন করার মাধ্যমে বিষয়গুলো বুঝে নিয়ে আপনাকে দিক-নির্দেশনা দিতে সাহায্য করবে। সেই অনুযায়ী পরবর্তীতে ইন্টারভিউতে নিজের দেওয়া উত্তরগুলো ঠিক করে নিতে পারবেন।

ক্যারিয়ারে ওপরে যেতে পারছেন না

ক্যারিয়ার কোচের কাজ শুধু আপনাকে চাকরি খুঁজে দেওয়া নয়। কেন আপনার প্রমোশন হচ্ছে না সেই বিষয়গুলোও আপনাকে একজন ক্যারিয়ার কোচ ধরিয়ে দিতে পারবেন।

ক্যারিয়ার কোচ আপনাকে কী ধরনের সাহায্য করতে পারে তা নাহয় জানলেন কিন্তু আপনার জন্য সঠিক কোচকে কীভাবে নির্বাচন করবেন?

  • যেভাবে ক্যারিয়ার কোচ নিয়োগ দিবেন

কেমন ধরনের সাহায্য দরকার আগে সেটা জানুন

মানুষের ব্যক্তিগত ও প্রফেশনাল সম্ভাবনাকে সর্বোচ্চ উপায়ে কাজে লাগাতে সাহায্য করেন ক্যারিয়ার কোচ।

আপনার লক্ষ্য অর্জনেও সাহায্য করবে তারা। তবে আপনার সমস্যাগুলো যদি ক্যারিয়ার সংক্রান্ত বিষয় ছাড়াও আরও বেশি কিছু হয়, সেক্ষেত্রে দ্বিতীয়বার বিবেচনা করুন। যেমন পূর্বের কোনো ট্রমা থাকলে তা কাটিয়ে উঠতে ক্যারিয়ার কোচ নয়, বরং আপনার থেরাপিস্ট প্রয়োজন।

কোচের কাছে কী চান তা পরিষ্কার করুন

অনেকেই স্রেফ একটু ভালো জীবনবৃত্তান্ত লিখিয়ে নিতে কোচের শরণাপন্ন হন। তারা মনে করেন এটা জমা দিলেই সব হয়ে যাবে।

কিন্তু আপনার দুর্বলতা আসলে কোথায়? কীসের জন্য আপনি কোচের সাহায্য নিচ্ছেন তা পরিষ্কার করুন। কোচ নিয়োগ দেওয়ার পর আপনি আসলে কি কি চান, সেগুলো তাকে স্পষ্টভাবে খুলে বলুন।

অন্তত তিনজনের ট্রায়াল শেষে একজনকে নির্বাচন করুন

অধিকাংশ কোচই বিনামূল্যে স্যাম্পল সেশনে অংশ নেওয়ার সুযোগ দেন। আপনার কাকে দরকার, কার কাজের ধরন আপনাকে বেশি সাহায্য করবে তা এসব সেশনে অংশ নিয়ে বুঝতে পারবেন।

তারপরও নিশ্চিত হতে না পারলে তাদেরকে বিভিন্ন প্রশ্ন করে পরখ করে দেখুন। যেমন জিজ্ঞেস করুন, তার কোচিং-এ আলাদা কী মিলবে বা তার কোচিংয়ের সবচেয়ে বড় সাফল্য কী।

কোচের প্রশিক্ষণ, সার্টিফিকেট ও অভিজ্ঞতা যাচাই করুন

ক্যারিয়ার কোচেরা কেউ লাইসেন্সধারী নন। আর তাই যে কেউ নিজেদের কোচ হিসেবে দাবি করতে পারেন। আর তাই কোচদের জিজ্ঞেস করুন তারা কী ধরনের সার্টিফিকেটধারী।

শুধু সনদ থেকেই নয় বরং নিজে থেকে তার ব্যাপারে আরও কিছু অনুসন্ধান করে দেখুন। আপনার প্রফেশন সম্পর্কে কোচের কী ধরনের পূর্ব-অভিজ্ঞতা আছে তা-ও যাচাই করুন।

খরচ বিবেচনা করুন

বলাবাহুল্য এ ধরনের কোচিংগুলো ফ্রি নয়। প্রতি সেশনের জন্য আপনার মোটা অঙ্কের অর্থের প্রয়োজন পড়বে। একেকটি সেশন ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত হতে পারে। অনেকে আবার জীবনবৃত্তান্ত দেখে দেওয়ার জন্য আলাদা খরচ নেন, অনেকে একই অর্থে দেখে দেন।

কেন তাকে এই অর্থ দিবেন তা নিজে থেকেই বুঝে নিন। এছাড়া সশরীরে না কি ফোনে বা অন্যকোনো মাধ্যমে সাক্ষাৎ করবেন তাও জানুন। আপনার জরুরি প্রয়োজনে সেশনের বাইরেও তিনি আপনাকে সময় দিতে পারবেন কি না, এগুলোও জেনে নিন।

সবকিছু বিবেচনা করে এখন নির্ধারণ করুন আপনার কি আসলেই ক্যারিয়ার কোচ প্রয়োজন কি না। প্রয়োজন হলে আপনি দিক-নির্দেশনার জন্য সঠিক ব্যক্তিকেই খুঁজে পেয়েছেন কি না তা দেখুন। তবে কোচ নিয়োগের আগে নিজেও লক্ষ্য ঠিক করে আটঘাঁট বেধে নামুন। কেননা একমাত্র আপনিই আপনার লক্ষ্য অবধি পৌঁছাতে পারবেন।

  • (হার্ভার্ড বিজনেস রিভিউ থেকে অনূদিত) 

 
 
 

Related Topics

টপ নিউজ

ক্যারিয়ার / চাকরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • ঈদে মুক্তি পাওয়া ছবিও কি ব্যবসা করতে পারে?  
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • যুক্তরাষ্ট্রে পিএইচডি ডিগ্রি নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, দলে দলে চাকরি ছাড়ছেন গবেষকেরা
  • ‘বহুগামী পেশা’: বসের অগোচরেই একসঙ্গে একাধিক ফুলটাইম চাকরি!
  • কর্মীদের আসলে কত ঘণ্টা কাজ করা উচিত?

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net