Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
কয়লা পরিবহনে বিঘ্ন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর ব্যাখ্যায় যা বলেছে আদানি পাওয়ার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 September, 2026, 09:15 pm
Last modified: 02 September, 2026, 09:18 pm

Related News

  • ফুলবাড়ীর কয়লা উত্তোলনের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে: প্রধানমন্ত্রী
  • সংকটে থাকা ছয় ব্যাংকে আটকে আছে ডেসকোর ২৫০ কোটি টাকা
  • ভারতের অন্য তিন সরবরাহকারীর তুলনায় আদানির বিদ্যুতের দাম ৫৯% বেশি
  • ঢাকার পার্শ্ববর্তী শিল্পাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ জোরদারে ৪,৯৭৩ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে মাঠে থাকবেন কর্মকর্তারা

কয়লা পরিবহনে বিঘ্ন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর ব্যাখ্যায় যা বলেছে আদানি পাওয়ার

আদানি পাওয়ারের পক্ষ থেকে বলা হয়, সন্ধ্যার পিক আওয়ারে বা সর্বোচ্চ চাহিদার সময়ে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ ধরে রাখতে তারা উদ্দেশ্যমূলকভাবেই দিনের বেলা অফ-পিক সময়ে সরবরাহ কমিয়ে রাখছে।
টিবিএস রিপোর্ট
02 September, 2026, 09:15 pm
Last modified: 02 September, 2026, 09:18 pm
ফাইল ছবি: রয়টার্স।

ভারতে রেলপথে কয়লা পরিবহনে বিঘ্ন ঘটার কারণে বাংলাদেশের জন্য নির্ধারিত ১,৬০০ মেগাওয়াট সক্ষমতার গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে দিনের বেলা অফ-পিক সময়ে বিদ্যুৎ সরবরাহ কমানো হয়েছে বলে জানিয়েছে আদানি পাওয়ার।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশে আদানির জনসংযোগ প্রতিষ্ঠান 'ফাইভ-ডব্লিউ কমিউনিকেশনস'-এর মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, ভারতীয় রেল যোগাযোগ ব্যবস্থায় তীব্র জট এবং কয়লা লোডিং বা বোঝাইয়ের ওপর একাধিক বিধিনিষেধ আরোপের কারণে, গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে কয়লাবাহী ট্রেনের (রেক) স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আদানি পাওয়ার বলেছে, "এর ফলে বিদ্যুৎকেন্দ্রটিতে স্বাভাবিকের চেয়ে কম কয়লা সরবরাহ পৌঁছাচ্ছে এবং প্রতিষ্ঠানটি সাময়িকভাবে উৎপাদন সামঞ্জস্য করতে বাধ্য হচ্ছে।"

পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিবি) পরিসংখ্যানে আজ দিনভর আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ কমানোর এই প্রভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে।

পিজিবির তথ্য অনুযায়ী, আজ সকাল ৮টায় ১,৪৩৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে আদানি সরবরাহ করেছে মাত্র ৮২৮ মেগাওয়াট। বিদ্যুৎ সরবরাহ দিনের বেশিরভাগ সময় ৯২০ মেগাওয়াটের আশপাশে থাকার পর— বিকেল ৫টায় তা বেড়ে ১,০৬১ মেগাওয়াটে পৌঁছায়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে আজ সকাল ১০টায় ৯২৩ মেগাওয়াট, সকাল ১১টায় ৯২৪ মেগাওয়াট, দুপুর ১২টায় ৯১৩ মেগাওয়াট, দুপুর ১টায় ৯২১ মেগাওয়াট, দুপুর ২টায় ৯২০ মেগাওয়াট এবং বিকেল ৩টায় ৯৪৩ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। বিকেল ৪টায় এই সরবরাহের পরিমাণ ছিল ৯২৪ মেগাওয়াট।

আদানি পাওয়ারের পক্ষ থেকে বলা হয়, সন্ধ্যার পিক আওয়ারে বা সর্বোচ্চ চাহিদার সময়ে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ ধরে রাখতে তারা উদ্দেশ্যমূলকভাবেই দিনের বেলা অফ-পিক সময়ে সরবরাহ কমিয়ে রাখছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "ফলে সন্ধ্যার চরম চাহিদার সময়ে বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে কেন্দ্রটি অফ-পিক অর্থাৎ দিনের বেলা বিদ্যুৎ সরবরাহ কিছুটা সীমিত রেখেছে।"

গতকাল মঙ্গলবারও (১ সেপ্টেম্বর) ১,৪৩৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে, বিকেল ৫টায় কেন্দ্রটি থেকে মাত্র ৮২৭ মেগাওয়াট এবং সন্ধ্যা ৬টায় ৮৬১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল। পরবর্তীতে সন্ধ্যা ৭টায় সরবরাহ বেড়ে ১,৩১৪ মেগাওয়াট, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ১,৩১৫ মেগাওয়াট এবং রাত ৮টায় ১,৩১২ মেগাওয়াটে উন্নীত হয়।

আদানি পাওয়ার জানায়, সার্বিক পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) অবহিত রাখা হয়েছে এবং কয়লাবাহী ট্রেনের স্বাভাবিক চলাচল যত দ্রুত সম্ভব পুনর্বহাল করতে ভারতীয় রেল কর্তৃপক্ষের সঙ্গে তারা সমন্বয় করে কাজ করছে।

কোম্পানিটি আশা প্রকাশ করে বলেছে, "আমরা ধারণা করছি খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে" একই সঙ্গে কয়লা সরবরাহ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসা এবং বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহের ওপর পড়া নেতিবাচক প্রভাব—যথাসম্ভব কমিয়ে আনতে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।

দেশে তীব্র গ্যাস সংকটের কারণে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায়, বাংলাদেশ এমনিতেই বড় ধরনের বিদ্যুৎ ঘাটতির মুখোমুখি রয়েছে। এই সংকটময় সময়ে আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায়—দেশের চলমান লোডশেডিং পরিস্থিতির ওপর নতুন করে বাড়তি চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

আদানি পাওয়ার / বিদ্যুৎ সরবরাহ / সরবরাহে ব্যাঘাত / কয়লা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • ফুলবাড়ীর কয়লা উত্তোলনের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে: প্রধানমন্ত্রী
  • সংকটে থাকা ছয় ব্যাংকে আটকে আছে ডেসকোর ২৫০ কোটি টাকা
  • ভারতের অন্য তিন সরবরাহকারীর তুলনায় আদানির বিদ্যুতের দাম ৫৯% বেশি
  • ঢাকার পার্শ্ববর্তী শিল্পাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ জোরদারে ৪,৯৭৩ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে মাঠে থাকবেন কর্মকর্তারা

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net