Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
জলবায়ু সংকটের সঙ্গে যেভাবে খাপ খাইয়ে নিচ্ছে পাখিরা

ফিচার

টিবিএস ডেস্ক
14 February, 2022, 10:10 pm
Last modified: 14 February, 2022, 10:15 pm

Related News

  • ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয়: তুরস্কে অতিরিক্ত সেচ ও খরায় বাড়ছে বিশাল গর্ত, উদ্বিগ্ন কৃষকেরা
  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • আজকের এই ফ্রিজের যুগেও যেভাবে টিকে আছে বরফকল 
  • বনজুড়ে নানান ফাঁদ, বিপন্ন বন্যপ্রাণী: যেভাবে সুন্দরবনের চোরাশিকারীদের দমন করছেন এক বন কর্মকর্তা  
  • ‘অশুভ’ তকমা ঘুচিয়ে জাতীয় সম্পদ: যেভাবে নারী বাহিনীর হাত ধরে বিলুপ্তির মুখ থেকে ফিরল হাড়গিলা পাখি

জলবায়ু সংকটের সঙ্গে যেভাবে খাপ খাইয়ে নিচ্ছে পাখিরা

গবেষণায় দেখা গেছে, উত্তর আমেরিকার পরিযায়ী পাখিরা জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পরিবর্তিত হচ্ছে নিজেরাও। সঙ্কুচিত হয়ে আসছে তাদের শরীরের আকার।
টিবিএস ডেস্ক
14 February, 2022, 10:10 pm
Last modified: 14 February, 2022, 10:15 pm

প্রতি বছর বসন্ত ও শরৎকালে কানাডা ও লাতিন আমেরিকার মধ্যবর্তী অভিবাসন পথ, শিকাগোর আকাশচুম্বী ভবনগুলোর দেওয়ালে আছড়ে পড়ে মারা যায় হাজার হাজার পরিযায়ী পাখি। 

তবে পাখিদের এই মৃত্যু বৃথা যায় না। ১৯৭০ এর দশক থেকে রাস্তায় পড়ে থাকা পাখিদের মরদেহ সংগ্রহ করে তালিকাভুক্তির কাজ শুরু করে শহরের ফিল্ড মিউজিয়াম। তথ্যের এই অনন্য সংগ্রহটি ব্যবহৃত হয়েছে এক বৈজ্ঞানিক গবেষণায়; সেখানে উঠে এসেছে আরও কিছু নতুন তথ্য। গবেষণায় দেখা গেছে, উত্তর আমেরিকার পরিযায়ী পাখিরা জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পরিবর্তিত হচ্ছে নিজেরাও। সঙ্কুচিত হয়ে আসছে তাদের শরীরের আকার। 

এই তথ্যের ওপর ভিত্তি করে নতুন আরেকটি সমীক্ষায় তুলে ধরা হয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বলা হয়েছে, শরীরের তুলনায় যেসব পাখির মস্তিষ্ক বড় তাদের শরীরের আকার ছোট মস্তিষ্কের পাখিদের মতো অতটা সঙ্কুচিত হয় না।

সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, এই গবেষণা প্রথমবারের মতো মানবসৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব উপলব্ধির সঙ্গে প্রাণীর প্রতিক্রিয়ার মধ্যে একটি সম্ভাব্য সংযোগ তৈরি করেছে। 

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি'র ছাত্র ও ইকোলজি লেটার্স জার্নালে সম্প্রতি প্রকাশিত এই গবেষণাটির লেখক জাস্টিন বাল্ডউইন এক বিবৃতিতে বলেছেন, "তাপমাত্রা উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে শরীরের আকার হ্রাস পাচ্ছে। তবে বৃহত্তর-মস্তিষ্কের প্রজাতিগুলো ছোট-মস্তিষ্কের প্রজাতির তুলনায় কম গতিতে পরিবর্তিত হচ্ছে।"

গবেষণা অনুসারে, মস্তিষ্কের আপেক্ষিক আকার প্রায়ই পাখিদের আচরণগত নমনীয়তার একটি নির্দেশক হিসেবে ধরা হয়। তবে ধারণাটি কেবল পাখিদের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য প্রাণীর ক্ষেত্রে এটি বিতর্কিত হতে পারে বলে জানিয়েছেন বাল্ডউইন।

তিনি বলেন, "মস্তিষ্কের আপেক্ষিক আকার বৃদ্ধি শেখার ক্ষমতা, স্মৃতিশক্তি, দীর্ঘ জীবনকাল ও আরও স্থিতিশীল জনসংখ্যার গতিশীলতার সঙ্গে সম্পর্কযুক্ত।"  

গবেষকরা ১৯৭৮ থেকে ২০১৬ সালের মধ্যে শিকাগোর আকাশচুম্বী দালানগুলোর গায়ে আছড়ে পড়া অন্তত ৭০ হাজার পাখির তথ্য বিশ্লেষণ করেছেন। সংগৃহীত তথ্যে ৫২টি প্রজাতির পাখির মধ্য থেকে ৪৯টি প্রজাতির পাখির মস্তিষ্কের আয়তনের পরিমাপ ও এদের জীবনকালের তথ্য সংযুক্ত করেছেন তারা।

গবেষণায় দেখা গেছে, যেসব পাখির মস্তিষ্ক বড় (যেমন- চড়ুই পাখি) তাদের শরীরের আকার হ্রাস পাওয়ার প্রবণতা ছোট মস্তিষ্কের পাখিদের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ। যেমন- উড ওয়ারব্লার নামের ইউরোপীয় পরিযায়ী পাখির কথাই বলা যেতে পারে। এদের মস্তিষ্ক ছোট, তাই এরা আকারে অন্যদের তুলনায় বেশি সঙ্কুচিত হয়। 

বাল্ডউইন বলেন, "এই চমৎকার গবেষণাটির লেখকরা তাদের তথ্য আমাদের সঙ্গে শেয়ার করেছেন ... যার মাধ্যমে আমরা আরও বিস্তারিত জানতে ও আবিষ্কার করতে পেরেছি।"


 

  • সূত্র: সিএনএন
     

Related Topics

টপ নিউজ

পাখি / পরিযায়ী পাখি / জলবায়ু পরিবর্তন / জলবায়ু সংকট / ফিচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয়: তুরস্কে অতিরিক্ত সেচ ও খরায় বাড়ছে বিশাল গর্ত, উদ্বিগ্ন কৃষকেরা
  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • আজকের এই ফ্রিজের যুগেও যেভাবে টিকে আছে বরফকল 
  • বনজুড়ে নানান ফাঁদ, বিপন্ন বন্যপ্রাণী: যেভাবে সুন্দরবনের চোরাশিকারীদের দমন করছেন এক বন কর্মকর্তা  
  • ‘অশুভ’ তকমা ঘুচিয়ে জাতীয় সম্পদ: যেভাবে নারী বাহিনীর হাত ধরে বিলুপ্তির মুখ থেকে ফিরল হাড়গিলা পাখি

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net