Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
১৮৬৪ সাল, কলকাতা কৃষি প্রদর্শনীর সেরা ঢাকাই ষাঁড়!

ফিচার

টিবিএস ডেস্ক 
19 December, 2021, 10:25 pm
Last modified: 19 December, 2021, 10:32 pm

Related News

  • ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকার একাংশ; ধীরগতিতে চলছে গাড়ি, ভোগান্তিতে মানুষ
  • বর্ষা এলেই কেন ডুবে যায় ঢাকা, বছরের পর বছর ড্রেনেজ প্রকল্পে বিনিয়োগেও মিলছে না সমাধান
  • ছয় ঘণ্টায় ঢাকায় ৮২ মিলিমিটার বৃষ্টি, ভারী বর্ষণ থাকতে পারে আরও ২দিন
  • ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজটের কবলে ঢাকা, নাকাল নগরবাসী; বিভিন্ন স্কুলে ক্লাস-পরীক্ষা বন্ধ

১৮৬৪ সাল, কলকাতা কৃষি প্রদর্শনীর সেরা ঢাকাই ষাঁড়!

আয়োজক কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, বড় বড় শিংওয়ালা প্রচুর লোমশ প্রাণী হাজির করা হয়েছিল। একটি পুরুষ ছাগল দেখিয়ে বলা হচ্ছিল, সেটি বাঘের সঙ্গে লড়াই করেছে!
টিবিএস ডেস্ক 
19 December, 2021, 10:25 pm
Last modified: 19 December, 2021, 10:32 pm
পুরষ্কার জয়ী ষাঁড়। ছবি: ইন্ডিয়ান অফিস অব রেকর্ডস

১৮৬৪ সালের জানুয়ারি। কলকাতায় এক আয়োজনে সাড়া পড়ল চারদিকে। তৎকালীন বাংলার ব্রিটিশ সরকার ছিলেন এ কৃষি প্রদর্শনীর আয়োজক। এ আয়োজনে গবাদিপশু বিভাগে ঢাকা থেকে প্রথম পুরষ্কার জিতেছিল সংকর প্রজাতির একটি ষাঁড়। ইউরোপিয় এবং ভারতীয় উভয় জাতির লোকজন এতে অংশ নেয়। ঢাকা বিভাগীয় সেরা পুরষ্কারটি জেতেন এক ইউরোপিয়।

বিচারকরা প্রতিবেদনে লিখেছিলেন, প্রদর্শনীতে আসা ষাঁড় ও গরুগুলো ছিল খুব ভালো। যেমন খাজা আব্দুল গনি তাঁর সংকর গরুর জন্য প্রথম পুরস্কার পান। মিস্টার থমাস বিভাগীয় পর্যায়ে তার ষাঁড়ের জন্য প্রথম পুরস্কার হিসাবে ৫০ রুপি পেয়েছেন। 

প্রদর্শনীর প্রধান তিন দ্রষ্টব্য ছিল- গবাদিপশু, কৃষি যন্ত্রপাতি এবং উৎপাদিত পণ্য। উদ্দেশ্য ভারতের সব অঞ্চলের স্থানীয় উপকরণসমূহের নমুনা যাচাই। অংশগ্রহণকারীরা বেশ একটা বিভ্রান্তিতে পড়েছিল। ভাবছিল, আসলে কী দেখানোর আছে, এ তো নিত্যদিনের গৃহস্থালি বিষয়। তারা ধরে নেন, সম্ভবত ব্যতিক্রম মানে অদ্ভুত কিছু দেখাতে বলছে আয়োজকরা। 

আয়োজক কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, বড় বড় শিংওয়ালা প্রচুর লোমশ প্রাণী হাজির করা হয়েছিল। একটি পুরুষ ছাগল দেখিয়ে বলা হচ্ছিল, সেটি বাঘের সঙ্গে লড়াই করেছে! একজন নারী একটি পশু হাজির করেছিলেন, যার পা ছিল তিনটি। 

এসব মজার ঘটনার মধ্যে দিয়েই প্রদর্শনী দারুণ জমেছিল। সে সময় প্রায় ৭০ হাজার লোক এটি দেখতে আসে।  

সিলেটের আমিরউল্লাহ ২০ রুপি পুরস্কার পান পোকা ধরার খাঁচা বানিয়ে। নতুন এক আঁশ তৈরি করে তিনি ১৬ রুপি পুরস্কারও জেতেন। 

সুগন্ধি তামাক প্রস্তুত করে সৈয়দ আব্দুল মজিদ ৪ রুপি পুরস্কার পান। প্রদর্শনীতে ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়েই এক্সিবিট উপস্থাপন করতে পারত। পশমের তৈরি পোশাকের জন্য ঢাকা গার্লস স্কুল দ্বিতীয় পুরস্কার জিতেছে আর ঢাকা জেল পুরস্কার পায় কাগজ প্রস্তুত করে।

ফুল আর শাকসবজি দেখিয়েও পুরস্কার জেতার সুযোগ ছিল। যেমন বর্ধমানের প্রদর্শনীতে মহারাজা প্রথম পুরস্কার জিতেছিলেন জেরানিয়াম ফুলের জন্য আর দ্বিতীয় পুরস্কার জিতেছিলেন গোলাপের জন্য। শস্য বিভাগে সাদা আখের জন্য হুগলির হরু মোহন মুখার্জি প্রথম পুরস্কার জেতেন ৩০ রুপি এবং ইউরোপিয়দের মধ্যে বর্ধমানবাসী মিসেস অ্যাটকিনসন মরিচের জন্য পান ১৫ রুপির পুরস্কার। শারদা প্রসাদ রায় জেতেন ৫ রুপি বাঁধাকপির জন্য।     

ওই প্রদর্শনীর সাফল্যে অনুপ্রাণিত হয়ে একই বছর ও পরের বছর বাংলা ও উড়িষ্যায় বেশ কয়েকটি কৃষি প্রদর্শনী হয়েছিল। 

Related Topics

টপ নিউজ

কৃষি প্রদর্শনী / ষাঁড় / ঢাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
    চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

Related News

  • ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকার একাংশ; ধীরগতিতে চলছে গাড়ি, ভোগান্তিতে মানুষ
  • বর্ষা এলেই কেন ডুবে যায় ঢাকা, বছরের পর বছর ড্রেনেজ প্রকল্পে বিনিয়োগেও মিলছে না সমাধান
  • ছয় ঘণ্টায় ঢাকায় ৮২ মিলিমিটার বৃষ্টি, ভারী বর্ষণ থাকতে পারে আরও ২দিন
  • ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজটের কবলে ঢাকা, নাকাল নগরবাসী; বিভিন্ন স্কুলে ক্লাস-পরীক্ষা বন্ধ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net