Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
নারায়ণগঞ্জে গ্রিকরা এসেছিল লবণের ব্যবসা করতে

ফিচার

মারুফ হোসেন
04 December, 2021, 11:55 pm
Last modified: 11 December, 2021, 11:32 pm

Related News

  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • আজকের এই ফ্রিজের যুগেও যেভাবে টিকে আছে বরফকল 
  • দেউলিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি: ১৭০ বছর পর কেন বন্ধ হলো এই বিলাসপণ্যের ব্র্যান্ড?
  • বনজুড়ে নানান ফাঁদ, বিপন্ন বন্যপ্রাণী: যেভাবে সুন্দরবনের চোরাশিকারীদের দমন করছেন এক বন কর্মকর্তা  
  • সিআরপিকে কেন্দ্র করে সাভারে বিকশিত হচ্ছে ফিজিওথেরাপি কেন্দ্রিক নতুন অর্থনীতি

নারায়ণগঞ্জে গ্রিকরা এসেছিল লবণের ব্যবসা করতে

১৮ শতকের শেষ দিকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস হয়ে ওঠে লবণ। সে সময় লবণ ব্যবসার কেন্দ্র ছিল নারায়ণগঞ্জ। সেই নারায়ণগঞ্জের লবণ ব্যবসার একটা বড় অংশের দখল ছিল গ্রিক বণিকদের হাতে।
মারুফ হোসেন
04 December, 2021, 11:55 pm
Last modified: 11 December, 2021, 11:32 pm

সংগৃহীত প্রতীকী ছবি

১৮ শতকে বাঙালি, ইউরোপীয় ব্যবসায়ী ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যতম বড় বিনিয়োগক্ষেত্র ছিল লবণ ব্যবসা। লবণ ব্যবসায় বিনিয়োগ করে বিপুল অর্থ-বিত্তের অধিকারী হন তারা। ১৭৭২ সাল নাগাদ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস হয়ে ওঠে লবণ।

লবণ ব্যবসায় ইংরেজ ও বাঙালির পাশাপাশি সাফল্য কুড়িয়েছে গ্রিক বণিকরাও। গ্রিকরা এই বঙ্গে লবণ ব্যবসায় নামে ১৭৮০-র দশকে।

ইস্ট ইন্ডিয়া কোম্পানির লবণ বিক্রির নথিপত্র থেকে জানা যায়, গ্রিক ব্যবসায়ী আলেকজান্ডার প্যানিয়টি চুনের ব্যবসা বন্ধ করে দিয়ে নারায়ণগঞ্জে এসে লবণ ব্যবসায় মন দেয়। নারায়ণগঞ্জ ছিল পূর্ব বাংলার সবচেয়ে বড় লবণ বাজার।

বিখ্যাত গ্রিক লবণ ব্যবসায়ী

লবণ ব্যবসায় একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৯০ সালে আয় বাড়ানোর জন্য সীমিত পরিসরে নিলামের মাধ্যমে লবণ বেচতে আরম্ভ করে। বাঙালি ব্যবসায়ীদের পাশাপাশি গ্রিক বণিকরাও কোম্পানির নিলাম থেকে লবণ কেনার সুযোগ পেত। ১৭৯০-এর দশকের গোড়ার দিকে সবচেয়ে বড় লবণক্রেতা ছিলেন গ্রিক বণিক মাভরোদি কিরিয়াকোস।

প্রভাবশালী বাঙালি ব্যবসায়ীরা পশ্চিমবঙ্গে উৎপাদিত লবণ কিনতেন। পশ্চিম বাংলায় (ভুলুয়া ও চট্টগ্রামের এজেন্সিগুলো) উৎপাদিত লবণে প্রায় ৩০ শতাংশ শেয়ার ছিল মাভরোদি কিরিয়াকোসের। এ থেকে ধারণা করা যায়, গ্রিক বণিকরা লবণ ক্রয়-বিক্রয়ের জন্য নিজস্ব ব্যবস্থাপনা গড়ে তুলেছিলেন।

ভুলুয়া ও চট্টগ্রামে উৎপাদিত লবণের সিংহভাগ প্রথমে নারায়ণগঞ্জে আনা হতো। তারপর সেখান থেকে বিক্রির জন্য পাঠানো হতো উত্তর এবং উত্তর-পূর্ব বাংলা ও আসামে।

সে সময় পূর্ব বাংলায় অন্তত বারোজন গ্রিক লবণ ব্যবসায় জড়িত ছিলেন। তাদের মধ্যে অন্যতম আলেকজান্ডার প্যানিয়টি, নিকোলাস দিমিত্রিয়াস ও ইয়ার্নিশ অ্যান্টনি ফস্কোলো। ১৭৯৫ সালের দিকে মাভরোদি কিরিয়াকোস মারা যান। এর পর মাভরোদির জায়গা নেন কলকাতার চীনাবাজারের বাসিন্দা জন লুকাস। গ্রিক বণিকদের পক্ষে কোম্পানির নিলামে অংশ নিতে থাকেন তিনি।

১৮২২ সালে নারায়ণগঞ্জে ২১ হাজার মণ লবণ আসে। কোম্পানির কাছ থেকে গ্রিক বণিকদের জন্য এই লবণ কিনেছিলেন জন লুকাস। নারায়ণগঞ্জের অনেক গ্রিক পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে যাতায়াতকারী নৌকায় কাজ করতেন। অ্যান্ড্রু নামে এক গ্রিক এসব নৌকায় করে নারায়ণগঞ্জ থেকে গোয়ালপাড়ায় লবণ সরবরাহ করতেন।

নির্বিঘ্নে ব্যবসা চালানোর জন্য কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখা জরুরি ছিল। ওয়ারেন হেস্টিংসের সঙ্গে ভালো সম্পর্ক ছিল গ্রিকদের। তিনি ইংল্যান্ডে চলে যাওয়ার ১৮১১ সালে সুপারিন্টেনডেন্ট আরউইন লবণ এজেন্ট হিসেবে পদোন্নতি পান। আলেকজান্ডার প্যানিয়টির নেতৃত্বে গ্রিক বণিকরা তাকে অভিনন্দন ও প্রশংসাপত্র পাঠান। 

কিন্তু এর কদিন পরই জেমস আরউইনের সঙ্গে ঝামেলা বাধে লবণ ব্যবসায়ীদের। সব ব্যবসায়ী মিলে কলকাতায় বাণিজ্য বোর্ডের কাছে অভিযোগ পাঠায়। অভিযোগকারীদের দলে বারোজন গ্রিক বণিকও ছিলেন। গ্রিকরা তার বিরুদ্ধে চলে গেছে জানতে পেরে আরউইন অত্যন্ত মনঃক্ষুণ্ণ হন।

ব্যবসায় ধস

১৮২০-এর দশকের মাঝামাঝি থেকে লবণ ব্যবসায় লাভের হার কমতে থাকে। এ ব্যবসায় কোম্পানির একচেটিয়া আধিপত্যের কারণে সস্তা অবৈধ বেঙ্গল লবণে বাজার সয়লাব হয়ে যায়। এর ফলে ধীরে ধীরে কমতে থাকে বৈধ লবণের দাম। 

ওই সময়ই অর্থনৈতিক মন্দার কারণে কলকাতার অর্থবাজারের ওপর নির্ভরশীল বড় ব্যবসায়ীরা পুঁজি সংকটে পড়েন। এর ফলে মন্দা দেখা দেয় লবণ ব্যবসায়। 

এদিকে কোম্পানিও লবণের দাম নিয়ন্ত্রণে রাখতে পারছিল না। ফলে তারা ১৮৩৬ সাল থেকে নিলামের মাধ্যমে লবণ বিক্রি বন্ধ করে দিয়ে নির্ধারিত দামে লবণ বিক্রি হতে থাকে। 

নারায়ণগঞ্জের লবণ ব্যবসা থেকে বাঙালি ব্যবসায়ীরা নিজেদের গুটিয়ে নেন। ফলে লবণ ব্যবসার কেন্দ্র হিসেবে ধীরে ধীরে গুরুত্ব হারাতে থাকে শহরটি। এর জেরে নারায়ণগঞ্জে কমে যায় গ্রিক ব্যবসায়ীদের উপস্থিতিও। লবণ কেনার পরিমাণ কমিয়ে দেন জন লুকাস। ১৮৩৬ সালে কোম্পানির নিলাম থেকে তিনি মাত্র ৬ হাজার মণ লবণ কেনেন।

১৮৩৮ সালে নারায়ণগঞ্জের জনসংখ্যা ছিল ৬ হাজারের কিছু বেশি। এর ৬০ শতাংশ ছিল হিন্দু। প্রায় সব হিন্দু ও কিছু গ্রিক লবণ ব্যবসায় জড়িত ছিল। এই সংখ্যা থেকেই বোঝা যায়, ওই সময় শহর হিসেবে নারায়ণগঞ্জ গুরুত্ব হারাচ্ছিল। 

গ্রিক-বাঙালির সম্পর্কের অবনতি

এদিকে গ্রিক ও বাঙালি ব্যবসায়ীদের সম্পর্কও বদলে যেতে থাকে। আগে নারায়ণগঞ্জে দুই পক্ষের বাণিজ্যিক স্বার্থ হুমকির মুখে পড়লেই গ্রিক বণিকরা বাঙালি ব্যবসায়ীদের সঙ্গে জোট বাঁধত। কিন্তু গ্রিকরা ধীরে ধীরে সরকারের পক্ষে কথা বলতে শুরু করে। গ্রিক বণিকরা বাঙালি ব্যবসায়ীদের ব্যবসা ও সুনামেরও ক্ষতিসাধন করেন। এর ফলে বাঙালি ও গ্রিক ব্যবসায়ীদের সদ্ভাব নষ্ট হয়ে যায়।

গ্ৰিকদের পেশা বদল

এককালে লবণ ছিল গ্রিক বণিকদের আয়ের প্রধান উৎস। তবে এই ব্যবসার হাল খারাপের দিকে যাচ্ছে দেখে গ্রিকরা আগে থেকেই তার ব্যবসা বহুমুখীকরণ করে ফেলে। সে সময় জমিদারি ব্যবসার রমরমা চলছিল। আলেকজান্ডার প্যানিয়টি পূর্ব বাংলায় জমিতে বিনিয়োগ করেন। অন্য গ্রিক ব্যবসায়ীরাও জমিদারিতে বিনিয়োগ করে।

এছাড়াও গ্রিকরা ওকালতিসহ অন্য পেশাতেও চলে যায়। কলকাতার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও চাকরি শুরু করে তারা। এভাবে ধীরে ধীরে লবণ ব্যবসা থেকে সরে গিয়ে অন্যান্য ব্যবসা ও পেশায় নিযুক্ত হয় গ্রিকরা। সেইসাথে লবণ ব্যবসার কেন্দ্র হিসেবে নারায়ণগঞ্জও গুরুত্ব হারায়।

Related Topics

টপ নিউজ

পূর্ববঙ্গে গ্রিক বণিক / ঔপনিবেশিক নারায়ণগঞ্জ / ইস্ট ইন্ডিয়া কোম্পানি / লবণ ব্যবসা / ফিচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • আজকের এই ফ্রিজের যুগেও যেভাবে টিকে আছে বরফকল 
  • দেউলিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি: ১৭০ বছর পর কেন বন্ধ হলো এই বিলাসপণ্যের ব্র্যান্ড?
  • বনজুড়ে নানান ফাঁদ, বিপন্ন বন্যপ্রাণী: যেভাবে সুন্দরবনের চোরাশিকারীদের দমন করছেন এক বন কর্মকর্তা  
  • সিআরপিকে কেন্দ্র করে সাভারে বিকশিত হচ্ছে ফিজিওথেরাপি কেন্দ্রিক নতুন অর্থনীতি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net