Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
তেঁতুলিয়ায় ফুটেছে রং-বেরঙের টিউলিপ; দেখতে দলে দলে আসছে মানুষ

ফিচার

সাজ্জাদুর রহমান সাজ্জাদ
11 February, 2025, 12:20 pm
Last modified: 11 February, 2025, 12:21 pm

Related News

  • পঞ্চগড়ে বিএনপি নেতা খুলে দিলেন আ.লীগ কার্যালয়ের তালা, ভিডিও ঘিরে বিতর্ক
  • পঞ্চগড়ের দুই আসনের জন্য রাশেদ প্রধানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ  
  • নিজেই পঞ্চগড়ে গিয়ে পায়ে শিকল বেঁধে অপহরণের নাটক সাজান খতিব মুহিব্বুল্লাহ: পুলিশ
  • পঞ্চগড়ে এনসিপির কর্মসূচিতে বিদ্যুৎ চলে যাওয়ায় নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সারজিসের
  • যে কারণে সমতলে চা উৎপাদন এতো কমে গেছে

তেঁতুলিয়ায় ফুটেছে রং-বেরঙের টিউলিপ; দেখতে দলে দলে আসছে মানুষ

সাজ্জাদুর রহমান সাজ্জাদ
11 February, 2025, 12:20 pm
Last modified: 11 February, 2025, 12:21 pm
ছবি: টিবিএস

চতুর্থবারের মতো ফুটেছে নানা রঙের টিউলিপ ফুল। টিউলিপ ফুলকে ঘিরে গড়ে উঠেছে ইকো-ট্যুরিজম ব্যবস্থা; আসছে দলে দলে পর্য়টক। পর্যটনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে আর্থসামাজিক উন্নয়ন ও কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে টিউলিপ বাগান। টিউলিপ চাষে লাভবান হওয়ায় সচ্ছলতা ফিরেছে নারী উদ্যোক্তাদের পরিবারে।

নারীর ক্ষমতায়ন বৃদ্ধিতে নারী উদ্যোক্তাদের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) টিউলিপ চাষের এই উদ্যোগ নিয়েছে। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া গ্রামে এবার ১৩ জন নারী উদ্যোক্তা এক একর জমিতে চতুর্থবারের মতো টিউলিপ ফুল চাষ করেছেন। 

টিউলিপ ফুল নেদারল্যান্ডস বা কাশ্মীরে চাষ হলেও শীতপ্রধান এলাকা হিসেবে তেঁতুলিয়ায় এর চাষাবাদ হচ্ছে। এ বছর সানি রাজকুমার, পিঙ্ক আর্ডোর, প্যারেড, অক্সফোর্ড, কমলা ভ্যাব বরলশ, ফেরডেক্স, অ্যাপেলডুম, ব্লাশিং এলিট ও মেস্টিক ভ্যান ইউজক নামের ৯ প্রজাতির ফুল চাষ করা হয়েছে। 

ছবি: টিবিএস

চলতি বছরের ১০ জানুয়ারি সীমান্তঘেঁষা দর্জিপাড়া গ্রামে রোপণ করা হয় টিউলিপ ফুল। মাত্র ২০ থেকে ২৫ দিনের মধ্যে চারা গজিয়ে সৌন্দর্য ছড়াচ্ছে টিউলিপ। আগামী দুই মাস টিউলিপ ফুল তার রাজসিক সৌন্দর্য ও সৌরভ ছড়াবে। 

প্রতিদিন ভ্রমণে আসা ও বনভোজনে আসা পর্যটকও দর্শনর্থীরা রং-বেরঙের টিউলিপ ফুলে মুগ্ধ। 

সরেজমিনে দেখা গেছে, পরিবার-পরিজন নিয়ে আসা ফুলপ্রেমীরা ফটোসেশন ও ভিডিও ধারণে ব্যস্ত। কেউ ছুঁয়ে দেখছেন, কেউ সেলফি তুলছেন। কেউ কেউ ১৫০ টাকা দিয়ে ফুল বা ফুলের কলি কিনছেন। 

মাঠে-ঘাটে, পাথর কোয়ারি, চা বাগান আর নদীতে কাজ করে আসা প্রত্যন্ত পল্লির নারীরা সংসারের কাজের ফাঁকে এই ফুল চাষাবাদ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন।

নারী উদ্যোক্তারা জানান, প্রবেশ ফি দিয়ে পর্যটকরা ফুল বাগানে প্রবেশ করছেন। পঞ্চগড় জেলাবাসীর জন্য ২০ টাকা এবং অন্য জেলার পর্যটকটকদের জন্য ৫০ টাকা প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে। অল্প সময়ে বেশি লাভ পাচ্ছেন তারা। গম বা ভুট্টা চাষ করলে এত লাভ হয় না।

ছবি: টিবিএস

নারী উদ্যোক্তা সুমি আক্তার ও মুর্শিদা খাতুন বলেন, টিউলিপ বাগানে পর্যটকের সংখ্যা ক্রমশ বাড়ছে। প্রতিদিন ৫০ থেকে ১০০টি ফুল বিক্রি হচ্ছে। আগের তিনবার ফুল চাষ করে মৌসুম শেষে প্রত্যেক নারী উদ্যোক্তা ৪০ থেকে ৫০ হাজার টাকা করে পেয়েছেন। এবারও লাভবান হওয়ার আশা প্রকাশ করেন তারা। 

সুমি ও মুর্শিদা আরও বলেন, 'লাভের এই টাকা দিয়ে আমাদের সংসারে স্বচ্ছলতা ফিরে এসেছে। সংসারের অভাব ঘুচেছে। আমরা স্বাবলম্বী হয়েছি। ছেলেমেয়েদের লেখাপড়া করাতে পারছি।'

ইএসডিওর প্রজেক্ট ম্যানেজার কল্যাণ মহন্ত জানান, ইএসডিও ও পিকেএসএফ (পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন) ২০২২ সালে তেঁতুলিয়ায় প্রথমবারের মতো পাইলট প্রকল্প হিসেবে উপজেলার শারিয়ালজোত ও দর্জিপাড়া গ্রামের আটজন নারী উদ্যোক্তার মাধ্যমে ৪০ শতাংশ জমিতে ৬ প্রজাতির ৪০ হাজার টিউলিপ ফুল চাষ করা হয়েছিল। তৃতীয় ও চতুর্থবার ইএসডিওর নিজস্ব অর্থায়নে টিউলিপ ফুল চাষ করেছে। এবার এক একর জমিতে ৯টি প্রজাতির টিউলিপ ফুল চাষ করা হয়েছে। ১৩জন নারী উদ্যোক্তা টিউলিপ চাষাবাদ করেছেন। 

ছবি: টিবিএস

তিনি বলেন, 'নেদারল্যান্ডস থেকে বাল্ব (বীজ) সংগ্রহ করতে হয়। প্রতিটি বাল্ব কিনতে ৮০ থেকে ৯০টাকা ব্যয় হয়। গত তিনবারে আমরা নানাভাবে বাল্ব সংরক্ষণের চেষ্টা করেছি। কিন্তু সফল হইনি। গাছ হলেও কাঙ্ক্ষিত ফুল হচ্ছে না। সরকারিভাবে কোয়ারেন্টিইন ফি ও ভ্যাট প্রত্যাহার করা হলে টিউলিপ চাষাবাদের পরিমাণ আরও বাড়বে।'

বাগান দেখতে আসা শিক্ষার্থী আসিফুজ্জামান আসিফ বলেন, 'টিউলিপ ফুল নেদারল্যান্ডস ও কাশ্মীরে হয় শুনেছি। ইউটিউবেও দেখেছি। এই ফুল এখন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চাষ হচ্ছে। ফুলটি দেখে আমার মন ভরে গেছে।' 

বগুড়া থেকে আসা এক দম্পতি বলেন, 'গত বছর দেখতে এসেছিলাম, কিন্তু আসার আগেই মৌসুম শেষ হয়েছিল বলে দেখতে পাইনি। এবার তাই আগাম ছুটি নিয়ে সপরিবারে দেখতে এসেছি। অনেক ভালো লাগল।' 

ছবি: টিবিএস

ঢাকা থেকে আসা সুপ্রীমকোর্টের আইনজীবী আব্দুল মজিদ বলেন, 'অসংখ্যবার তেঁতুলিয়ায় এসেছি। টিউলিপ ফুলের বাগান সম্পর্কে আমাদের ধারণা ছিল না। তেঁতুলিয়ায় টিউলিপ বাগান আছে শুনে আমরা টিউলিপ ফুলের বাগান দেখতে এসেছি। সীমান্ত গ্রামে এত সুন্দর একটা বাগান গড়ে উঠেছে তা দেখে সত্যিই আমরা অভিভুত মুগ্ধ।'

ইএসডিওর সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মো. আসাদুর রহমান বলেন, ইএসডিও বাল্ব সরবরাহ ও প্রযুক্তি সরবরাহ করে থাকে। জমি ও চাষাবাদ নারী উদ্যোক্তাদের। যেহেতু এই ফুলটি শীতকালীন ফুল, এজন্য উচ্চ কৃষি প্রযুক্তিসহ তাপ নিয়ন্ত্রণের একটি বিশেষ শেডের (ছাউনির) নিচে ফুলগুলো চাষ করা হয়। রোদের তেজ নিয়ন্ত্রণও এটি কাজ করে।

ছবি: টিবিএস

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফজলে রাব্বী বলেন, 'টিউলিপ বাগান পর্যটনের ক্ষেত্রে তেঁতুলিয়াকে সমৃদ্ধ করেছে। আর্থসামাজিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভূমিকা রাখছে কর্মসংস্থান সৃষ্টিতেও।'

ছবি: টিবিএস

ইএসডিওর নির্বাহী পরিচালক মুহম্মদ শহীদ উজ জামান বলেন, 'তেঁতুলিয়ায় এগ্রো ইকো-ট্যুরিজমের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এজন্য এখানে আমরা টিউলিপ ফুলের চাষাবাদ করছি। পর্যটন ও এ্যাগ্রো ইকো-ট্যুরিজমের লক্ষ্যে ভবিষ্যতে আরও নানা ধরনের ফুল চাষ করার উদ্যোগ নেয়া হবে।' 

ছবি: টিবিএস

বাল্ব (বীজ) আমদানিতে সরকারিভাবে শুল্ক প্রত্যাহার করা হলে টিউলিপ চাষ সর্বত্র ছড়িয়ে পড়বে বলে মনে করছেন উদ্যোক্তাসহ সংশ্লিষ্টরা।

Related Topics

টপ নিউজ

টিউলিপ ফুল / টিউলিপ চাষ / টিউলিপ বাগান / পঞ্চগড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • পঞ্চগড়ে বিএনপি নেতা খুলে দিলেন আ.লীগ কার্যালয়ের তালা, ভিডিও ঘিরে বিতর্ক
  • পঞ্চগড়ের দুই আসনের জন্য রাশেদ প্রধানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ  
  • নিজেই পঞ্চগড়ে গিয়ে পায়ে শিকল বেঁধে অপহরণের নাটক সাজান খতিব মুহিব্বুল্লাহ: পুলিশ
  • পঞ্চগড়ে এনসিপির কর্মসূচিতে বিদ্যুৎ চলে যাওয়ায় নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সারজিসের
  • যে কারণে সমতলে চা উৎপাদন এতো কমে গেছে

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net