Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
লন্ডনের রাস্তায় বাঙালির প্রিয় ঝালমুড়ির জমজমাট ব্যবসা!

ফিচার

টিবিএস ডেস্ক
24 February, 2023, 03:15 pm
Last modified: 24 February, 2023, 10:51 pm

Related News

  • লর্ড হেনরি স্ট্যানলি: ভিক্টোরিয়ান অভিজাত থেকে ব্রিটেনের প্রথম মুসলিম লর্ড
  • ঢাকার রাস্তায় পাহাড়ি খাবারের আড্ডা
  • ৪১ জন আত্মীয়-পরিজনকে আনতে ভিসার তদবির, যুক্তরাজ্যে তদন্তের মুখে লেবারদলের মেয়র
  • মার্কিন অভিজাত সমাজের আড়ালে লুকিয়ে থাকা রোয়াল্ড ডালের গুপ্তচর জীবন
  • প্রাচীন যুগে শুরু শালগম ছুড়ে প্রতিবাদ যেভাবে ডিম ছোড়ায় রূপ নিল

লন্ডনের রাস্তায় বাঙালির প্রিয় ঝালমুড়ির জমজমাট ব্যবসা!

অনেক বছর আগে একবার কলকাতা ভ্রমণে এসে ঝালমুড়ি খেয়ে সেই স্বাদই তার জিভে লেগে রয়েছে। তাই ইংল্যান্ডে ফিরে গিয়ে পুরোদস্তুর ঝালমুড়ির স্টলই দিয়ে বসেছেন অ্যাংগেস ডেনুন!
টিবিএস ডেস্ক
24 February, 2023, 03:15 pm
Last modified: 24 February, 2023, 10:51 pm
নিজের স্টলের সামনে অ্যাংগেস ডেনুন। ছবি: (ঝালমুড়ি এক্সপ্রেসের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে নেয়া)

নানা পদের মুখরোচক রান্না ও মিষ্টান্ন দিয়ে অনেক আগেই বিশ্ব মানচিত্রে বিশেষ জায়গা করে নিয়েছে ভারতীয় রন্ধনশিল্প। ইউরোপ-আমেরিকার যে দেশেই যাওয়া হোক না কেন, ভারতীয় রেস্টুরেন্ট সেখানে একটি হলেও থাকবেই। বিশ্বজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রবাসী ভারতীয়রা ছাড়াও, পশ্চিমাদের কাছেও ভারতীয় খাবারের ব্যাপক চাহিদা। আবার ভারতীয় অনেক রান্নার সঙ্গেই বাঙালি রান্নার বেশ মিল পাওয়া যায়। প্রতিটি রান্নায় বা খাবারে একাধিক মশলা মেশানো, পরিমিত পরিমাণে টক-ঝাল এই সবকিছু মিলিয়ে সাদৃশ্য খুঁজে পাওয়াটা কঠিন নয়।

তবে ভারত এবং বাংলাদেশ দুই জায়গায়ই অত্যন্ত জনপ্রিয় একটি খাবার ঝালমুড়ি নিয়ে এবার বিলেতে বাজিমাত করেছেন ব্রিটিশ শেফ (রাঁধুনি) অ্যাংগেস ডেনুন! অনেক বছর আগে একবার কলকাতা ভ্রমণে এসে ঝালমুড়ি খেয়ে সেই স্বাদই তার জিভে লেগে রয়েছে। তাই ইংল্যান্ডে ফিরে গিয়ে পুরোদস্তুর ঝালমুড়ির স্টলই দিয়ে বসেছেন এই শেফ।

ছবি: গেট বেঙ্গল

বাঙালি স্ট্রিট ফুডের জগতে সবচেয়ে পুরনো একটি নাম 'ঝালমুড়ি'। মুড়ির সঙ্গে মশলা, চানাচুর, সেদ্ধ বুট, তেতুলের টক, ধনেপাতা কুচি এবং কখনো কখনো ডিম মিশিয়ে বানানো এই খাদ্যটি বেশ উপাদেয়। বৈকালিক আড্ডা থেকে শুরু করে স্কুলের টিফিনে ঝালমুড়ি খাননি- এমন বাঙালি পাওয়া মুশকিল!

ছবি: গেট বেঙ্গল

সম্প্রতি এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, মাসখানেক আগে ইউএস-ইন্ডিয়া ইমপোর্টারস কাউন্সিল এর সভাপতি এবং রিচ মাইন্ডস সেন্টার অব এক্সিলেন্স এর সিইও রবি নায়ারের চোখে পড়ে ডেনুনের 'ঝালমুড়ি এক্সপ্রেস' নামক সেই স্টলটি। এরপর সেই দোকানে ঝালমুড়ি বানানোর একটি ভিডিও তিনি লিংকডইনে পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, "যুক্তরাজ্যের রাস্তায় একজন বিদেশিকে ভারতের জনপ্রিয় খাবার ভেলপুরি বানাতে দেখে খুব ভালো লাগলো।" তবে রবি নায়ার ভেলপুরি বলে উল্লেখ করলেও, এটি যে আদতে ঝালমুড়ি তা ভিডিও দেখে সহজেই বোঝা যায়।

View this post on Instagram

A post shared by Angus Denoon (@jhalmuriexpress)

লিংকডইনে রবি নায়ার আরো লেখেন, "ভেলপুরি (ঝালমুড়ি) নামক খাবারটির উৎস আসলে ভারতে; এটাকে এক ধরনের চাটও বলা যায়। মুড়ি, সবজি কুচি আর তেতুলের সস মিশিয়ে মুচমুচে এ খাবার বানানো হয়।"

আরেকটি পোস্টে রবি নায়ার লেখেন, বিদেশ-বিভূঁইয়ে একজন বিদেশিকে ভারতীয় স্টাইলে এই সুপরিচিত খাবারটি বানাতে দেখেই তার মধ্যে উত্তেজনা তৈরি হয়।

২০১৯ সালে লন্ডনে ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ চলাকালীন ক্রিকেটভক্তদের কাছে ঝালমুড়ি বিক্রি করার সময় ডেনুন প্রথম ভারতীয়দের নজরে আসেন। একেবারেই দেশি স্টাইলে ম্যাগাজিনের কাগজ ছিঁড়ে তা দিয়ে কোণের মতো বানিয়ে তাতে ঝালমুড়ি ঢেলে পরিবেশন করেন তিনি।

ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

সেসময় টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, কলকাতা ভ্রমণে এসে অন্যান্য স্ট্রিট ফুডের পাশাপাশি ডেনুন ঝালমুড়ি বানানোও শিখে নিয়েছিলেন এবং সেই জাদুতেই তিনি মুগ্ধ করে চলেছেন লন্ডনের ভোজনরসিকদের। শুধু কলকাতাই নয়, মাইসোর এবং মুম্বাইয়ে ঘুরে ঘুরেও  বিভিন্ন ধরনের ভারতীয় স্ট্রিট ফুড চেখে দেখেছেন তিনি।

মূলত কলকাতায় ঘুরেই বাঙালি কুইজিনের প্রতি বিশেষ ভালোবাসা জন্মায় অ্যাঙ্গাস ডেনুনের। সেই ভালোবাসা থেকেই তিনি বিদেশে বসবাসরত ভারতীয়দের ও বাঙালি খাবার যারা ভালোবাসেন, তাদেরকে এই লোভনীয় খাবারটি বানিয়ে খাওয়ানোর তাড়না অনুভব করেন। নানা ধরনের স্ট্রিট ফুডের মেনু নিয়ে ব্রিটেনের বিভিন্ন ফুড ফেস্টিভ্যালেও অংশগ্রহণ করেছেন ডেনুন।

টাইমস অব ইন্ডিয়ার ২০১৯ সালে প্রকাশিত প্রতিবেদনে বলাই হয়েছিল, ডেনুনের এই ঝালমুড়ির এক ঠোঙার দাম ৩.৫০ পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় ৩১০ রূপির মতো ছিল। তবে গত কয়েক বছরে অন্য সবকিছুর মতোই ডেনুনের ঝালমুড়ির দাম বেড়ে চার পাউন্ডে দাঁড়িয়েছে।

 

Related Topics

টপ নিউজ

শেফ / ব্রিটিশ / ঝালমুড়ি / ভারতীয় রেস্টুরেন্ট / রান্না / বাঙালি খাবার / স্ট্রিট ফুড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • লর্ড হেনরি স্ট্যানলি: ভিক্টোরিয়ান অভিজাত থেকে ব্রিটেনের প্রথম মুসলিম লর্ড
  • ঢাকার রাস্তায় পাহাড়ি খাবারের আড্ডা
  • ৪১ জন আত্মীয়-পরিজনকে আনতে ভিসার তদবির, যুক্তরাজ্যে তদন্তের মুখে লেবারদলের মেয়র
  • মার্কিন অভিজাত সমাজের আড়ালে লুকিয়ে থাকা রোয়াল্ড ডালের গুপ্তচর জীবন
  • প্রাচীন যুগে শুরু শালগম ছুড়ে প্রতিবাদ যেভাবে ডিম ছোড়ায় রূপ নিল

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net