Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
আর্জেন্টিনার কৃষ্ণাঙ্গরা গেল কোথায়? ফুটবল টিমেও কোনো কৃষ্ণাঙ্গ খেলোয়াড় নেই!

ফিচার

টিবিএস ডেস্ক
20 December, 2022, 07:20 pm
Last modified: 20 December, 2022, 07:26 pm

Related News

  • এক দশকের অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো
  • ‘যদি আজীবন খেলতে পারতাম’: আবেগে ভাসিয়ে অশ্রুসজল বিদায় নিলেন মেসি
  • আর্জেন্টিনার উপকূলে ভেসে আসছে ‘শত শত’ মৃত তিমি শাবক, রহস্য উদঘাটনে নামলেন বিজ্ঞানীরা
  • বিদেশি অর্থ টানতে সাড়ে ৩ লাখ ডলারে নাগরিকত্ব বিক্রি করবে আর্জেন্টিনা
  • কর্নেলার পর এবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা কিনলেন লিওনেল মেসি

আর্জেন্টিনার কৃষ্ণাঙ্গরা গেল কোথায়? ফুটবল টিমেও কোনো কৃষ্ণাঙ্গ খেলোয়াড় নেই!

আর্জেন্টিনার ফুটবল দলে কোনো কৃষ্ণাঙ্গ খেলোয়াড় নেই। তাহলে কি দেশটিতে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী নেই? তথ্য কিন্তু বলছে, উনিশ শতকের প্রথমভাগ পর্যন্তও আর্জেন্টিনার জনসংখ্যার বেশ বড় অংশ ছিল কৃষ্ণাঙ্গ। তাহলে কোথায় হারিয়ে গেল তারা?
টিবিএস ডেস্ক
20 December, 2022, 07:20 pm
Last modified: 20 December, 2022, 07:26 pm

স্যান বালতাজার উৎসবের প্রথম রাত। এ উৎসবের সবই এসেছে কৃষ্ণাঙ্গদের সংস্কৃতি থেকে। কিন্তু সেখানে চিরুনি দিয়ে খুঁজলেও কোনো কৃষ্ণাঙ্গকে চোখে পড়বে না। ছবি: এলপাইস

দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশ ব্রাজিল, কলম্বিয়া, বলিভিয়া, এমনকি পার্শ্ববর্তী দেশ উরুগুয়ের ফুটবল দলে কৃষ্ণাঙ্গ খেলোয়াড় যেরকম চোখে পড়ে, আর্জেন্টিনায় কি কখনো সেরকম পড়েছে? 

ব্রাজিলের কালো মানিক 'পেলে' থেকে শুরু করে রিভালদো, রোনালদিনহো কিংবা নেইমার, কেউই শ্বেতাঙ্গ নন। চিলির ভিদাল কিংবা কলম্বিয়ার হামেস রদ্রিগেজের ক্ষেত্রেও ব্যাপারটি তাই। একই চিত্র চোখে পড়বে লাতিন আমেরিকার অন্যান্য দেশেও। 

তবে আর্জেন্টিনার ফুটবল দলে কেমন এমনটি নয়? আর্জেন্টিনায় কি কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী নেই? আর থাকলেও কেন আর্জেন্টিনায় কৃষ্ণাঙ্গদের সংখ্যা কম?

একটি জরিপে দেখা যায়, আর্জেন্টিনায় ৪ থেকে ৬ শতাংশ ব্যক্তির দেহে আফ্রিকান জিন রয়েছে। আর্জেন্টিনা সরকারের ২০১০ সালের জরিপ অনুসারে, দেশটিতে কালো মানুষের সংখ্যা ছিল ১ লাখ ৪৯ হাজারের কিছু বেশি—যা কিনা মোট জনসংখ্যার ১ শতাংশেরও কম। 

কিন্তু উনবিংশ শতাব্দীর প্রথমভাগ পর্যন্তও আর্জেন্টিনার জনসংখ্যার বেশ বড় অংশ ছিল কৃষ্ণাঙ্গ। কোথায় হারিয়ে গেল তারা? এর উত্তর: যুদ্ধ আর মহামারি। তবে এর সাথে জড়িয়ে আছে আর্জেন্টিনার লজ্জাজনক ইতিহাসও। নিয়ম করে আর্জেন্টিনা থেকে নির্মূল করা হয় কৃষ্ণাঙ্গদের।

রাজধানী বুয়েনোস আইরেস থেকে এক হাজার কিলোমিটার উত্তরের শহর করিয়েন্তেস-এ দুইশ বছরেরও বেশি সময় ধরে প্রতিবছর উদযাপন করা হয় এক বিশেষ উৎসব, স্যান বালতাজার। এই উৎসবের সবকিছুই এসেছে কৃষ্ণাঙ্গদের সংস্কৃতি থেকে, আফ্রিকা থেকে। কিন্তু সেখানে চিরুনি দিয়ে খুঁজলেও কোনো কৃষ্ণাঙ্গকে চোখে পড়বে না। কারণ? কারণ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে কৃষ্ণাঙ্গদেরকে আর্জেন্টিনার ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে।

আর্জেন্টিনার ফুটবল দলেও নেই কোনো কৃষ্ণাঙ্গ খেলোয়াড়। ছবি: সংগৃহীত

করিয়েন্তেস শহরের কামা কুয়া কুয়া এলাকার বিশাল অংশজুড়ে এক স্প্যানিশ জমিদার থাকতেন, নাম রাইমুন্দো মোলিনা। এই জমিদারের অধীনে প্রচুর কৃষ্ণাঙ্গ দাস ছিল। নৃতত্ত্ববিদ মারিয়া বেলেন জানিনোভিচ এই বাড়ি থেকেই প্রচুর আফ্রিকা থেকে উদ্ভূত জিনিস পেয়েছেন, যার সাথে মিশে রয়েছে উনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত বাড়িটিতে কাজ করা কৃষ্ণাঙ্গ দাসদের ইতিহাস।

জানিনোভিচ জানান, 'করিয়েন্তেস শহরের সবাই শ্বেতাঙ্গে পরিণত হয়েছে, কিন্তু এখনো কারও কারও কোঁকড়া চুল আর কানের গোড়া দেখলে বোঝা যায় তাদের পূর্বপুরুষদের কেউ কেউ কৃষ্ণাঙ্গ ছিলেন।'

এরকমই একজন স্যান বালতাজার উৎসব আয়োজনের সাথে যুক্ত অসভালদো কাবায়েরো। উরুগুয়ে ও প্যারাগুয়েতে পাঠিয়ে দেওয়া দাসদের বংশধর হিসেবে নিজেকে দাবি করেন তিনি। 

কাবায়েরোর মতে, 'পূর্বপুরুষ কৃষ্ণাঙ্গ দাস ছিল এমন পরিচয় এখানে কেউ প্রকাশ করতে চায় না, কারণ এটি সামাজিক মর্যাদা কমিয়ে দেবে। এ কারণে কৃষ্ণাঙ্গদের বংশধররা তাদের পূর্বপুরুষদের ইতিহাস গোপন রাখতে চায়।'

ইতিহাসবিদ ফেলিপে পিগনা বলেন, করিয়েন্তেসের কৃষ্ণাঙ্গদের বিশেষ ব্যবস্থা করে নির্মূল করে দেওয়া হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় কৃষ্ণাঙ্গদের জোর করে সেনাবাহিনীতে ভর্তি করিয়ে দেওয়া হতো। আর সবার আগে তাদেরকেই সম্মুখ সমরে পাঠিয়ে দেওয়া হতো। ফলে যুদ্ধে বিপুলসংখ্যক কৃষ্ণাঙ্গ মারা যায়। 

একই ধারা চলতে থাকে গৃহযুদ্ধের সময়ও এবং ছয় বছর ধরে চলা প্যারাগুয়ের সঙ্গে যুদ্ধের সময়েও। তারপর কৃষ্ণাঙ্গদেরকে শহরের সীমানা ছাড়িয়ে বনের দিকে চলে যেতে বাধ্য করা হয়, যেখানে তারা কলেরা ও বসন্তের শিকার হয়। 

মহামারির কবলে পড়ে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী কমে আসে আরও। নারী-পুরুষের অনুপাতের ব্যবধান বেড়ে যায় অনেক। প্যারাগুয়ে, উরুগুয়ে, বলিভিয়াতেও পাঠিয়ে দেওয়া হয় অনেক দাসকে।

উনিশ শতকে আর্জেন্টিনার কৃষ্ণাঙ্গ দাসেরা। ছবি: অ্যালামি

এছাড়াও আফ্রিকার কৃষ্ণাঙ্গদের জন্মহারও ছিল তুলনামূলক কম। দাসমালিকরা তাদের দাস-দাসিদের বিয়ে করতে অথবা বাচ্চা নিতে দিত না, কারণ গর্ভবতী হয়ে পড়লে নারীরা কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। তাছাড়া গর্ভধারণের সময় মৃত্যুঝুঁকিও অনেক, যার ঝুঁকি দাসমালিকরা নিতে চাইত না। এসব কারণে কৃষ্ণাঙ্গদের সংখ্যা প্রায় শূন্য হয়ে যায়।

এছাড়া আর্জেন্টিনার সাদা নেতারাও—যেমন সাবেক প্রেসিডেন্ট ডোমিঙ্গো ফস্টিনো সারমিয়েন্তো—কৃষ্ণাঙ্গদের ইতিহাসের পাতা থেকে মুছে দিতে ভিন্ন বয়ান তৈরি করেছেন। কারণ তাদের কাছে 'সাদা রং' আধুনিকতার ধারক-বাহক। আর্জেন্টিনার বহু শ্বেতাঙ্গ নেতার বিশ্বাস ছিল, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ডের মতো ইউরোপের উন্নত দেশগুলোর সমমর্যাদায় উন্নীত হতে চাইলে সব উপায়েই কালো মানুষদের হাত থেকে তাদের 'নিস্তার' পেতে হবে।

১৮৫০-এর দশকে আর্জেন্টাইন রাজনৈতিক তাত্ত্বিক ও কূটনীতিক হুয়ান বাতিস্তা আলবার্দিও দেশে শ্বেতাঙ্গ ইউরোপীয়দের অভিবাসনের পক্ষে প্রচারণা চালাতেন। 

স্যান বালতাজার উৎসব, উৎসবের ট্যাঙ্গো নাচ কিংবা জেম্বা ঢোল, সবই এসেছে আফ্রিকার কৃষ্ণাঙ্গ সংস্কৃতি থেকে। কিন্তু সংস্কৃতির উপাদান থেকে গেলেও কৃষ্ণাঙ্গরা সেখান থেকে উচ্ছেদের শিকার হয়েছে।

বর্তমানে আর্জেন্টিনায় যাদেরকে 'নিগ্রো' বলা হয়, তারা মূলত শংকর। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তারাও নিজেদেরকে সাদা বানানোর চেষ্টা করেছে। কারণ সামান্য কৃষ্ণাঙ্গ জিনও তাদের সামাজিক মর্যাদা কমিয়ে দিতে পারে কয়েকগুণ।


 

  • সূত্র: এলপাইস ও নিউ ইয়র্ক টাইমস

Related Topics

খেলা / টপ নিউজ

আর্জেন্টিনা / কৃষ্ণাঙ্গ / ফুটবল / বিশ্বকাপ ফুটবল ২০২২

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

Related News

  • এক দশকের অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো
  • ‘যদি আজীবন খেলতে পারতাম’: আবেগে ভাসিয়ে অশ্রুসজল বিদায় নিলেন মেসি
  • আর্জেন্টিনার উপকূলে ভেসে আসছে ‘শত শত’ মৃত তিমি শাবক, রহস্য উদঘাটনে নামলেন বিজ্ঞানীরা
  • বিদেশি অর্থ টানতে সাড়ে ৩ লাখ ডলারে নাগরিকত্ব বিক্রি করবে আর্জেন্টিনা
  • কর্নেলার পর এবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা কিনলেন লিওনেল মেসি

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net