Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
লুই ভুটনের গয়নায় যুক্ত হচ্ছে দ্বিতীয় বৃহত্তম হীরা 

ফিচার

টিবিএস ডেস্ক 
19 January, 2020, 06:15 pm
Last modified: 20 January, 2020, 03:23 pm

Related News

  • ভারতে ৫৫ হাজার ডলার সমমূল্যের হীরা খুঁজে পেলেন দুই বাল্যবন্ধু
  • বাগদানের হীরার আংটি যেভাবে আবিষ্কৃত হলো—তারপর ছড়িয়ে পড়ল বিশ্বজুড়ে
  • ১১৭ বছর পর প্রকাশ্যে আসবে কোহিনূরের ‘সহোদর’ দেশের সবচেয়ে অমূল্য হীরা দরিয়া-ই-নূর! খোলা হবে ভল্ট
  • নেই অর্ডার, অফিস ফাঁকা: মার্কিন শুল্কের জেরে সংকটে ভারতের হীরা শিল্প
  • বিশ্বের প্রথম হীরার ব্যাটারি, হাজার বছর চার্জ থাকার দাবি!

লুই ভুটনের গয়নায় যুক্ত হচ্ছে দ্বিতীয় বৃহত্তম হীরা 

ফরাসি ফ্যাশন হাউজ ও বিলাসবহুল পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান লুইস ভুইটনের গয়না সামগ্রীতে যুক্ত হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ হীরাটি। 
টিবিএস ডেস্ক 
19 January, 2020, 06:15 pm
Last modified: 20 January, 2020, 03:23 pm
হীরা অনুসন্ধান কোম্পানি লুকারা ডায়মন্ড করপোরেশন বতসোয়ানার খনিতে পাওয়া ১৭৫৮ ক্যারেটের সোয়েলো হীরা। ছবি: ব্লুমবার্গ

ফরাসি ফ্যাশন হাউজ ও বিলাসবহুল পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান লুই ভুটনের গয়না সামগ্রীতে যুক্ত হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরাটি। 

হীরা অনুসন্ধান কোম্পানি লুকারা ডায়মন্ড করপোরেশন বতসোয়ানায় তাদের খনিতে গত বছর এক হাজার ৭৫৮ ক্যারেটের সোয়েলো হীরাটি পায়। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা লুইস ভুইটন এবং অ্যান্টওয়ার্প হীরা প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান এইচবির সঙ্গে একটি চুক্তি করেছে। 

চুক্তি অনুযায়ী হীরাটিকে পালিশ করা হবে। তবে পালিশের পর হীরাটির মূল্য কত হবে, সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে হীরাটির অংশ বিশেষ পাচ্ছে লুই ভুটন। ব্লুমবার্গ ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ইতোপূর্বে লুকারার পক্ষ থেকে বলা হয়েছিল, সোয়েলো এমন ধরনের হীরা নয়, যা থেকে গয়নায় ব্যবহারযোগ্য উচ্চমানের রত্ন পাওয়া যায়। চুক্তি অনুযায়ী, লুকারা অবস্তুগত ফির একাংশ পাবে এবং পালিশকৃত হীরার ৫০ শতাংশের মালিক হবে। 

বতসোয়ানার সোয়ানা ভাষা অনুযায়ী সোয়েলো অর্থ বিরল বস্তু। এই নামের হীরাটি মোটা দাগে একটি টেনিস বলের সমান। 

২০১৫ সালে লুকারা এক হাজার ১০৯ ক্যারেটের একটি লেসেদি লা রোনা হীরা পায়। সেটি ছিল সে সময়ের দ্বিতীয় বৃহত্তম হীরা। এটি বিক্রি হয়েছিল পাঁচ কোটি ৩০ লাখ ডলারে। 

এ ছাড়া লুকারার খনি থেকে ৮১৩ ক্যারেটের একটি রত্নপাথর পাওয়া গেছে, যা রেকর্ডকৃত মূল্য ছয় কোটি ৩০ লাখ ডলারে বিক্রি হয়। দুটি রত্নই উচ্চমূল্যের টাইপ-২এ।

১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় পাওয়া যায় তিন হাজার ১০৬ ক্যারেটের সর্ববৃহৎ হীরাটি। একে কেটে পালিশ করে বেশ কিছু রত্নে রূপ দেওয়া হয়। 

এ রত্নগুলোর মধ্য থেকে বৃহত্তম দুটি (দ্য গ্রেট স্টার অব আফ্রিকা ও দ্য লেসার স্টার অব আফ্রিকা) স্থান পেয়েছে ব্রিটেনের রাজপরিবারের গয়না সামগ্রীতে।
 
Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

লুইস ভুইটন / হীরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • ভারতে ৫৫ হাজার ডলার সমমূল্যের হীরা খুঁজে পেলেন দুই বাল্যবন্ধু
  • বাগদানের হীরার আংটি যেভাবে আবিষ্কৃত হলো—তারপর ছড়িয়ে পড়ল বিশ্বজুড়ে
  • ১১৭ বছর পর প্রকাশ্যে আসবে কোহিনূরের ‘সহোদর’ দেশের সবচেয়ে অমূল্য হীরা দরিয়া-ই-নূর! খোলা হবে ভল্ট
  • নেই অর্ডার, অফিস ফাঁকা: মার্কিন শুল্কের জেরে সংকটে ভারতের হীরা শিল্প
  • বিশ্বের প্রথম হীরার ব্যাটারি, হাজার বছর চার্জ থাকার দাবি!

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net