Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
‘মৎস্যকন্যা’ প্রজাতির উদ্ভিদ আবিষ্কার!

ফিচার

টিবিএস ডেস্ক
19 August, 2021, 12:20 pm
Last modified: 19 August, 2021, 03:34 pm

Related News

  • ২৫ কোটি বৃক্ষরোপণ: বন পুনরুদ্ধারে দেশজ উদ্ভিদই হোক অগ্রাধিকার
  • নারকেল ‘ফারাওয়ের বাদাম’!
  • বোটানিক্যাল গার্ডেনে কার অধিকার বেশি, প্রাণ-প্রকৃতির না মানুষের?
  • পৃথিবীর উষ্ণতা বাড়ায় নাটকীয় হারে ‘সবুজ’ হচ্ছে অ্যান্টার্কটিকা 
  • ভারী বৃষ্টিপাতে সাহারা মরুভূমিও সবুজ হতে শুরু করেছে!

‘মৎস্যকন্যা’ প্রজাতির উদ্ভিদ আবিষ্কার!

এর সূক্ষ্ম নকশা দেখলে মনে হয় যেন মৎস্যকন্যার ধরে রাখা ছাতা।
টিবিএস ডেস্ক
19 August, 2021, 12:20 pm
Last modified: 19 August, 2021, 03:34 pm

আন্দামান দ্বীপপুঞ্জে উদ্ভিদের একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন ভারতীয় বিজ্ঞানীরা। 

২০১৯ সালে দ্বীপটিতে ভ্রমণের সময় জীববিজ্ঞানীরা এক ধরনের সবুজরঙা সামুদ্রিক শেওলা খুঁজে পেয়েছিলেন।

এই শ্রমসাধ্য শনাক্তকরণের দুই বছর পর বিজ্ঞানীরা নিশ্চিত হলেন যে, এই প্রজাতির উদ্ভিদ এর আগে আবিষ্কৃত হয়নি।

তাদের মতে, বিগত চার দশকের মধ্যে দ্বীপপুঞ্জে প্রথম শৈবালের একটি প্রজাতি আবিষ্কৃত হলো। 

পাঞ্জাবের সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা প্রজাতিটির নাম দিয়েছেন Acetabularia jalakanyakae।

সংস্কৃতে 'jalakanyakae' শব্দের অর্থ মৎস্যকন্যা এবং মহাসাগরের দেবী। বিজ্ঞানীরা জানান, তারা ডেনমার্কের লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের রূপকথার কল্পিত চরিত্র 'লিটল মারমেইড' দ্বারা প্রভাবিত হয়ে এমন নামকরণ করেছেন।  

এদিকে গবেষণাটি পরিচালনাকারী ড. ফেলিক্স বাস্ট বলেন, নতুন আবিষ্কৃত প্রজাতিটি দেখতে চমৎকার। এর সূক্ষ্ম নকশা দেখলে মনে হয় যেন মৎস্যকন্যার ধরে রাখা ছাতা।  

নতুন এই প্রজাতির উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য হল যে, এরা একক নিউক্লিয়াসের একটিমাত্র বিশাল কোষ দিয়ে গঠিত। 

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এখনো পৃথিবীর কিছু কোরাল রীফ অবশিষ্ট রয়েছে; এসব রীফই সমুদ্রে শৈবালের সমৃদ্ধ বৈচিত্র্যকে ধরে রেখেছে।

তবে জলবায়ু বিপর্যয় প্রতিনিয়ত ভাবিয়ে তুলছে পরিবেশ বিজ্ঞানীদের। সমুদ্রের পানির তাপমাত্রা এবং অম্লতা উভয়ই প্রতিনিয়ত বেড়ে চলেছে এই বিপর্যয়ে। 

ড. বাস্ট বলেন, সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধি পানিতে অক্সিজেনের ঘনত্ব হ্রাস করে, ফলে পানিতে বসবাসকারী মাছ ও জীবকুলের ওপর বিপজ্জনক প্রভাব ফেলবে এটি। 

  • সূত্র- বিবিসি  

 
 

Related Topics

টপ নিউজ

উদ্ভিদ / মৎসকন্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • ২৫ কোটি বৃক্ষরোপণ: বন পুনরুদ্ধারে দেশজ উদ্ভিদই হোক অগ্রাধিকার
  • নারকেল ‘ফারাওয়ের বাদাম’!
  • বোটানিক্যাল গার্ডেনে কার অধিকার বেশি, প্রাণ-প্রকৃতির না মানুষের?
  • পৃথিবীর উষ্ণতা বাড়ায় নাটকীয় হারে ‘সবুজ’ হচ্ছে অ্যান্টার্কটিকা 
  • ভারী বৃষ্টিপাতে সাহারা মরুভূমিও সবুজ হতে শুরু করেছে!

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net