Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
মহামারিকালে একজন শিক্ষিকার ভিন্ন পদ্ধতিতে পাঠদানের গল্প

ফিচার

টিবিএস ডেস্ক
24 October, 2020, 09:00 pm
Last modified: 24 October, 2020, 09:17 pm

Related News

  • ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর ‘গুপ্তচরবৃত্তি’ করতে গোয়েন্দা সংস্থাকে অর্থ দিয়েছে ১২ ব্রিটিশ বিশ্ববিদ্যালয়
  • এমপিওভুক্ত শিক্ষকদের ৭৭ হাজার ৭৯৯ শূন্যপদের তালিকা প্রকাশ করল এনটিআরসিএ
  • বাংলাদেশের বেসরকারি স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ কেন দিচ্ছে সরকার?
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তার বাবার ওপর হামলা; যুবক কারাগারে
  • নন-ভ্যাকেশন হচ্ছে সরকারি কলেজ শিক্ষকদের চাকরি 

মহামারিকালে একজন শিক্ষিকার ভিন্ন পদ্ধতিতে পাঠদানের গল্প

শিক্ষক ও শিক্ষকতা নিয়ে বিশ্বজুড়ে কাজ করা প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল টাস্কফোর্স অন টিচার্স ফর এডুকেশন ২০৩০’ এ উঠে এসেছে শর্মিষ্ঠা দেবের ভিন্ন পদ্ধতিতে পাঠদানের এই গল্প।
টিবিএস ডেস্ক
24 October, 2020, 09:00 pm
Last modified: 24 October, 2020, 09:17 pm
ছবি: টিচ ফর বাংলাদেশ।

কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর অনেক দেশ-ই পুনরায় শিক্ষা কার্যক্রম শুরু করেছে। তবে বাংলাদেশে সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। গত ১৭ মার্চ থেকে বন্ধ আছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান।

দীর্ঘসময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সারাদেশের শিক্ষকরা দুটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন- নতুন এই পরিস্থিতিতে পাঠদানের পদ্ধতি এবং শিক্ষার্থীদের কীভাবে এই সময়েও শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করা যায়। 

শিক্ষাদানের নতুন পদ্ধতি  

মহামারির পুরো সময় জুড়ে শর্মিষ্ঠা দেব তার চতুর্থ শ্রেণির ছাত্রীদের সাথে যোগাযোগ রেখে প্রতিনিয়ত তাদের খোঁজ-খবর নিয়েছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষাদানের পাশাপাশি 'সোশ্যাল-ইমোশনাল লার্নিং' (এসইএল) এর কর্মসুচী শুরু করেছেন তিনি।

শিক্ষক ও শিক্ষকতা নিয়ে বিশ্বজুড়ে কাজ করা প্রতিষ্ঠান 'ইন্টারন্যাশনাল টাস্কফোর্স অন টিচার্স ফর এডুকেশন ২০৩০' এ উঠে এসেছে শর্মিষ্ঠা দেবের ভিন্ন পদ্ধতিতে পাঠদানের এই গল্প।

শর্মিষ্ঠা জানান, 'গবেষণায় দেখা গেছে, এধরণের কর্মসূচী শিক্ষার্থীদের দুশ্চিন্তা, হতাশা, মাদক সেবন ও আত্মহত্যা্র প্রবণতা কমাতে সাহায্য করে। এর মাধ্যমে শিক্ষা কার্যক্রমে তাদের উপস্থিতি বৃদ্ধি পায়, ফলাফল ভালো হয় এবং উদার, সহানুভূতিশীল হয়ে উঠতে সাহায্য করে।  

মহামারির সময়ে দেশের গ্রমাঞ্চলে বাল্যবিবাহের সংখ্যাবৃদ্ধি ও শহরাঞ্চলে তরুণদের মধ্যে অপরাধ ও মাদক সেবনের প্রবণতা বৃদ্ধির ব্যাপারে আশংকা প্রকাশ করেন ব্র্যাকের কার্যনির্বাহী পরিচালক আসিফ সালেহ। 

পূর্ববর্তী মহামারির শিক্ষা  

কোভিড-১৯ এর সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন লিঙ্গ বৈষম্যমূলক ঘটনা সম্পর্কিত ইউনেস্কোর প্রতিবেদনে বলা হয়, এই ঘটনাগুলো আফ্রিকার ইবোলা মহামারির সময়ের-ই প্রতিরূপ। ইবোলা মহামারির সময়ে স্কুল বন্ধ থাকাকালীন মৌলিক চাহিদা মেটাতে আফ্রিকায় বাল্যবিবাহ ও লেনদেনমূলক যৌন সম্পর্কের ঘটনা বৃদ্ধি পায়, বেড়ে যায় যৌন নিপীড়নের ঘটনাও। কিছু অঞ্চলে কিশোরীদের গর্ভধারণ বৃদ্ধি পেয়ে ৬৫ শতাংশেরও বেশি হয়।

টিচ ফর বাংলাদেশ ফিলোশিপ প্রোগ্রামের সদস্য শর্মিষ্ঠা তার ৩৩ জন ছাত্রীদের সাথে মহামারির সময় যোগাযোগ করেছেন, বিভিন্ন সমস্যা নিয়ে তাদের সাথে আলোচনা করেছেন। তাদের সাথে যোগাযোগের জন্য ফোনকল সহ ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেছেন, প্রতিনিয়ত তাদের মানসিক স্বাস্থ্যের খোঁজ খবর রেখেছেন।

তিনি লক্ষ করেন, শিক্ষার্থীরা তাদের বন্ধু-বান্ধব থেকে বিছিন্ন হয়ে পড়ায় এবং দৈনন্দিন কার্যক্রমে বড় ধরণের পরিবর্তন আসায় তাদের মানসিক স্বাস্থ্যে এর প্রভাব পড়েছে। লকডাউনের কারণে অনেক শিক্ষার্থীর পরিবার অর্থনৈতিক সংকটে পড়ায়, বাল্যবিবাহ ও নিপীড়নের সম্ভাবনাও বৃদ্ধি পেয়েছে। 

মানসিক স্বাস্থ্য নিরীক্ষণ

শর্মিষ্ঠা তার ছাত্রীদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়ার জন্য তাদেরকে পাঁচটি পদ্ধতি অনুসরণের উপদেশ দেন- প্রার্থনা, স্বাস্থ্যকর খাবার, মেডিটেশন, শরীরচর্চা ও পরিমিত ঘুম। শিক্ষার্থীদের মানসিক সুস্বাস্থ্য বজায় রাখতে শিক্ষদের সাহায্যের প্রয়োজন তার এই ধারণা আরও বদ্ধমূল হয়েছে শিক্ষার্থীদের সাথে আলোচনার পর। শিক্ষকদের সাহায্যে তারা অবসাদ ও দুশ্চিন্তা মোকাবেলার শক্তি পায়, আত্মবিশ্বাসী হয়ে ওঠে।

ইউনেস্কো, টিচার টাস্ক ফোর্স ও ইন্টারন্যাশনাল লেবর অর্গানাইজেশনের একটি সাম্প্রতিক প্রকাশনীতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের বাড়তি মনস্তাত্ত্বিক ও সোশিও-ইমোশনাল সাহায্য প্রয়োজন। শিক্ষকদের জন্য নির্দেশনামূলক এই প্রকাশনাটিতে আরও বলা হয়, লকডাউনের এই সময়ে শিক্ষার্থীরা নতুন অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। মৌলিক চাহিদার অভাবসহ ঝুঁকিপূর্ণ পরিবারের শিক্ষার্থীরা নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে।

শিক্ষার্থীদের আচরণ এবং দুশ্চিন্তা ও অবসাদ সম্পর্কিত প্রতিক্রিয়া মূল্যায়নের পরামর্শ দেয়া হয়েছে নির্দেশনাটিতে। 'বিল্ডিং ব্যাক ইক্যুয়াল: গার্লস ব্যাক টু স্কুলস গাইড' নামের এই প্রবন্ধে ছাত্রীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা নিয়ে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে শিক্ষক, স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষাখাতের কর্মকর্তাদের।

ছাত্রীদের স্কুলে ফিরিয়ে আনা 

দীর্ঘসময় স্কুল বন্ধ থাকা ও মহামারির ভীতির কারণে অনেক শিক্ষাজীবন নিয়ে আশঙ্কার সৃষ্টি হয়েছে। ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক এরাম মারিয়াম জানান, 'এধরণের পরিবারকে সহযোগিতা করতে হবে, পুণরায় তাদের সন্তানকে স্কুলে পাঠানোর জন্য রাজি করানোর লক্ষ্যে কাজ করতে হবে। স্কুল খুললেই সব শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসবে এই ধারণা নিয়ে কাজ করতে পারিনা।'

ইবোলা মহামারির পর  শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের পুনরায় স্কুলে ফিরে আসার হার অনেক কমে যায়। 

শর্মিষ্ঠা ইতোমধ্যেই তার শিক্ষা কার্যক্রমে 'সোশাল-ইমোশনাল লার্নিং' সংযুক্তির লক্ষ্যে কাজ করছেন। মননশীলতা, আত্মনিয়ন্ত্রণ, রাগ নিয়ন্ত্রণ, দুশ্চিন্তা মোকাবেলা, সহানুভূতি চর্চা, সামাজিক সংবেদনশীলতা, বিভিন্ন মানসিক রোগের উপসর্গ চিনতে পারা- এসব তার নতুন পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত। 
 

Related Topics

টপ নিউজ

শিক্ষক / বাংলাদেশে শিক্ষকতা / শিক্ষকতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর ‘গুপ্তচরবৃত্তি’ করতে গোয়েন্দা সংস্থাকে অর্থ দিয়েছে ১২ ব্রিটিশ বিশ্ববিদ্যালয়
  • এমপিওভুক্ত শিক্ষকদের ৭৭ হাজার ৭৯৯ শূন্যপদের তালিকা প্রকাশ করল এনটিআরসিএ
  • বাংলাদেশের বেসরকারি স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ কেন দিচ্ছে সরকার?
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তার বাবার ওপর হামলা; যুবক কারাগারে
  • নন-ভ্যাকেশন হচ্ছে সরকারি কলেজ শিক্ষকদের চাকরি 

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net