Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
বিলুপ্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কেমন আছে পৃথিবীর শেষ দুই সাদা গন্ডার?

ফিচার

টিবিএস ডেস্ক
25 October, 2021, 05:45 pm
Last modified: 25 October, 2021, 06:00 pm

Related News

  • পাখি কি কেবলই সংরক্ষণের বিষয়, নাকি প্রয়োজন আমাদের সহমর্মিতা?
  • সমুদ্রের ৯ কিলোমিটার গভীরে বিচিত্র জগতের সন্ধান: পৌঁছায় না সূর্যের আলো, তবু প্রাণের মেলা
  • পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় টাঙ্গুয়ার হাওরের কিছু এলাকায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা
  • ছবিতে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে ‘মার্চ ফর গাজা’
  • ছবিতে বিশ্বব্যাপী ঈদ উদযাপন

বিলুপ্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কেমন আছে পৃথিবীর শেষ দুই সাদা গন্ডার?

সর্বশেষ পুরুষ সাদা গন্ডারটি মারা গেছে ২০১৮ সালের ১৯ মার্চ। ওর মৃত্যুর মধ্য দিয়ে পৃথিবী থেকে এই প্রজাতির অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
টিবিএস ডেস্ক
25 October, 2021, 05:45 pm
Last modified: 25 October, 2021, 06:00 pm
তৃণভূমিতে বিচরণ করছে সর্বশেষ দুই সাদা গন্ডার। ছবি: বাজ র‍্যাটনার/রয়টার্স

দুনিয়ায় এক সময় বেশ সদলবলে ঘুরে বেরালেও নর্দার্ন হোয়াইট রিনো বা সাদা গন্ডার এখন টিকে আছে মাত্র দুটি! নাজিন ও ফাতু নামের ওই দুই গন্ডারই নারী। কেনিয়ার এক সংরক্ষণশালায় নিরন্তর তদারকির মধ্যে জীবন কাটাচ্ছে ওরা।

এদিকে, সর্বশেষ পুরুষ সাদা গন্ডারটি মারা গেছে ২০১৮ সালের ১৯ মার্চ। সুদান নামের ওই গন্ডারের মৃত্যুর মধ্য দিয়ে পৃথিবী থেকে এই প্রজাতির অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এক সময় মধ্য আফ্রিকাজুড়ে ব্যাপক বিচরণ ছিল সাদা গন্ডারের। কিন্তু শিকারিদের রোষে পড়ে এখন এই গন্ডার পরে গেছে চূড়ান্ত রকমের অস্তিত্ব সংকটে।

৩১ মার্চ ২০১৮: কেনিয়ার ওল পেয়েতা কনজারভ্যান্সির লাইকপিয়া ন্যাশনাল পার্কে নাজিন ও ফাতু। ছবি: থমাস মুকোয়া/রয়টার্স

এক ঝলকে সাদা গন্ডার

আফ্রিকান পশুকুলের মধ্যে সবচেয়ে বড় প্রাণীর তালিকায় হাতি ও জলহস্তির পরই সাদা গন্ডারের অবস্থান। ওদের একেকটির ওজন ১,৭০০ থেকে ২,৪০০ কেজি।

মজার ব্যাপার হলো, নাম সাদা গন্ডার হলেও ওদের গায়ের রঙ আসলে ধূসর। তবে মুখের দিকে একটু সাদাটে আভা রয়েছে। 

ওদের খাদ্যগ্রহণ প্রক্রিয়া কালো গন্ডারের ঠিক উল্টো। কালো গন্ডারের মুখ তুলনামূলক সুচালো হওয়ায় তারা সাধারণত গাছের পাতা, অঙ্কুর ও শাখা খেয়ে থাকে। অন্যদিকে, সাদা গন্ডারের মুখ চওড়া হওয়ায় ওরা তৃণভূমির ঘাস খেতেই অভ্যস্ত।

সর্বশেষ দুই সাদা গন্ডারের সঙ্গে কয়েকটি কেনিয়ান শিশু। ছবি: থমাস মুকোয়া/রয়টার্স

যেভাবে এসে দাঁড়াল অস্তিত্বের শেষ সীমানায়

এক সময় উগান্ডার উত্তর-পশ্চিমাঞ্চল, চাদের দক্ষিণাঞ্চল, সুদানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের পূর্বাঞ্চল এবং ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে অবাধ বিচরণ ছিল সাদা গন্ডারের। কিন্তু আফ্রিকান এসব দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করায় এবং দিন দিন গন্ডারের শিংয়ের চাহিদা বাড়ায় এই প্রজাতি এখন অস্তিত্ব সংকটের সামনে দাঁড়িয়ে।

১৯৭০-এর পুরোটা ও ১৯৮০-এর দশকের শুরুর দিকে সেন্ট্রাল আফ্রিকাজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ায় ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর গারাম্বা ন্যাশনাল পার্কের সামান্য কয়েকটি ছাড়া, আফ্রিকার বাকিসব সাদা গন্ডারের সবগুলোই বিলুপ্ত হয়ে যায়।

ওরা ছাড়া বর্তমানে পৃথিবীর আর কোথাও সাদা গন্ডারের কোনো অস্তিত্ব জানা নেই সংশ্লিষ্টদের। ছবি: থমাস মুকোয়া/রয়টার্স

২০০৮ সালে গারাম্বায় এক জরিপ চালিয়ে জানা যায়, দুনিয়ার বিলুপ্তপ্রায় প্রাণীর তালিকায় ইতোমধ্যেই নাম উঠে গেছে সাদা গন্ডারের। সে সময়ে দুনিয়ার দুই প্রান্তের দুই দেশ- চেক রিপাবলিক ও যুক্তরাষ্ট্রের দুটি চিড়িয়াখানায় মাত্র ৮টি সাদা গন্ডার টিকে ছিল।

পৃথিবীর সর্বশেষ পুরুষ সাদা গন্ডার সুদানের কবরের সামনে এক শিশু। ছবি: থমাস মুকোয়া/রয়টার্স

এ ঘটনায় চেক রিপাবলিকের চিড়িয়াখানায় থাকা সাদা গন্ডারগুলোর দিকে দ্রুত মনোযোগ বাড়ে সংশ্লিষ্টদের। ২০০৯ সালের ডিসেম্বরে যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি সংস্থা ফাউনা অ্যান্ড ফ্লোরা ইন্টারন্যাশনালের সহযোগিতায় শেষ চারটি সাদা গন্ডার শাবকের জন্ম দেওয়া হয়; সেগুলোর মধ্যে দুটি পুরুষ ও দুটি নারী।

এই প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখার শেষ আশায় সেই শাবকগুলোকে চেক চিড়িয়াখানা থেকে নিয়ে আসা হয় কেনিয়ার ওল পেয়েতা কনজারভ্যান্সিতে। আশা করা হয়েছিল, এখানে প্রাকৃতিক পরিবেশে বংশবৃদ্ধি করতে সক্ষম হবে প্রাণীটি।

কিন্তু দুর্ভাগ্যক্রমে, এখানে কোনো শাবকেরই জন্ম হয়নি। উল্টো, ২০১৩ সালে একটি পুরুষ সাদা গন্ডার আচমকা হার্ট অ্যাটাকে মারা গেলে ওই কনজারভ্যান্সিতে দুই নারী সাদা গন্ডারের সঙ্গে একমাত্র পুরুষ সাদা গন্ডার হিসেবে বেঁচে থাকে সুদান। ২০১৮ সালে বয়সজনিত কারণে সেটিরই মৃত্যু ঘটে।

২১ অক্টোবর ২০২১: টিকে থাকা শেষ দুই সাদা গন্ডারের মধ্যে নাজিনের দেহ থেকে ডিম্বাণু সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছেন গবেষকরা। ছবি: থমাস মুকোয়া/রয়টার্স

গন্ডার বিশেষজ্ঞরা অবশ্য এখনো এই প্রজাতি টিকিয়ে রাখার প্রচেষ্টায় হাল ছাড়েননি। কৃত্রিম উপায়ে বংশবৃদ্ধির প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর বুকে সাদা গন্ডারের নতুন শাবক জন্ম দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। তবে এখনো এ ব্যাপারে কোনো আশা জাগানিয়ে খবর পাওয়া যায়নি।


  • তথ্যসূত্র: ফাউনা অ্যান্ড ফ্লোরা ইন্টারন্যাশনালের ওয়েবসাইট
  • ছবি-সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

সাদা গন্ডার / ছবির গল্প / গন্ডার / জীববৈচিত্র্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • পাখি কি কেবলই সংরক্ষণের বিষয়, নাকি প্রয়োজন আমাদের সহমর্মিতা?
  • সমুদ্রের ৯ কিলোমিটার গভীরে বিচিত্র জগতের সন্ধান: পৌঁছায় না সূর্যের আলো, তবু প্রাণের মেলা
  • পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় টাঙ্গুয়ার হাওরের কিছু এলাকায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা
  • ছবিতে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে ‘মার্চ ফর গাজা’
  • ছবিতে বিশ্বব্যাপী ঈদ উদযাপন

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net