Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
পুরুষ সঙ্গী ছাড়াই তিন শাবকের জন্ম

ফিচার

টিবিএস ডেস্ক
10 March, 2020, 02:30 pm
Last modified: 10 March, 2020, 04:32 pm

Related News

  • ওমানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে হুথির প্রতিনিধিদের বৈঠক, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজে হামলা না চালানোর প্রতিশ্রুতি
  • ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের শত শত সামরিক অবকাঠামো, কয়েক ডজন যুদ্ধবিমান
  • বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর
  • ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদিসহ আরব দেশগুলোর সেনাপ্রধানদের গোপন বৈঠক
  • প্রথম ৬ মাসে কমার পর আগস্টে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২৬%

পুরুষ সঙ্গী ছাড়াই তিন শাবকের জন্ম

পুরুষ সঙ্গীর সঙ্গে প্রচলিত জৈবিক সম্পর্ক ছাড়াই, একা একা গর্ভধারণ করেছে এক কমোডো ড্রাগন। সেই ডিম থেকে জন্ম নিয়েছে তিনটি ফুটফুটে শাবক। মেরুদণ্ডি প্রাণীদের ক্ষেত্রে এ একেবারেই বিরল ঘটনা।
টিবিএস ডেস্ক
10 March, 2020, 02:30 pm
Last modified: 10 March, 2020, 04:32 pm

চার্লি। না, চ্যাপলিন নয়! মানুষও নয়। যুক্তরাষ্ট্রের টেনিসির চ্যাটানুগা চিড়িয়াখানার অধিবাসী এক কমোডো ড্রাগন! বিস্ময়কর ঘটনা ঘটিয়ে আলোচনার জন্ম দিয়েছে প্রাণীটি। 

কোনো পুরুষ সঙ্গীর সঙ্গে প্রচলিত জৈবিক সম্পর্ক ছাড়াই, একা একা গর্ভধারণ করেছে। সেই ডিম থেকে জন্ম নিয়েছে তিনটি ফুটফুটে শাবক। এই ঘটনাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, 'পার্থেনোজেনেসিস' বা 'যৌনসংসর্গ ব্যতিত সন্তানজন্ম' বলে ডাকে। খবর সিএনএনের।

বংশ বিস্তারের জন্য অবশ্য ক্যাডাল নামে এক পুরুষ সঙ্গীকে চার্লির সঙ্গে একই আঙ্গিনায় রেখেছিলেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে ওর সঙ্গে কোনো রকম শারীরিক সম্পর্ক ছাড়াই গর্ভধারণ করেছে চার্লি। জন্ম দিয়েছে ওনিক্স, জ্যাসপার ও ফ্লিন্ট নামে তিন পুত্র কমোডো। চার্লির এটিই প্রথম মা হওয়া।

মেরুদণ্ডি প্রাণীদের ক্ষেত্রে এ একেবারেই বিরল ঘটনা। বিখ্যাত সায়েন্স ম্যাগাজিন 'সায়েন্টিফিক আমেরিকা'র মতে, মাত্র ৭০ ধরনের মেরুদণ্ডি প্রাণীর পক্ষেই চার্লির মতো একা একা মা হওয়া সম্ভব। মোট মেরুদণ্ডি প্রাণীর মধ্যে এ হার দশমিক ১ শতাংশ মাত্র। 

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, চার্লির বাচ্চাগুলোর জন্ম গত বছরের আগস্টে। এরপর ডিএনএ টেস্ট করে তারা নিশ্চিত হয়েছেন, চার্লি ও ক্যাডালের মধ্যে কোনো ধরনের শারীরিক সম্পর্কের ফসল নয় এই তিন শাবক।

প্রাণী জগত থেকে সাধারণত বিচ্ছিন্ন থাকা ও অন্য প্রাণীর দেখা পেলে হিংস্র হয়ে ওঠার জন্য কুখ্যাতি আছে কমোডো ড্রাগনের। তাই হাজারও বছরের পদচারণায় বর্তমানে বিলুপ্তপ্রায় এই প্রজাতি শারীরিক সম্পর্ক এবং 'পার্থেনোজেনেসিস'- উভয় প্রক্রিয়ায়ই শাবক জন্ম দেওয়ার বিরল বৈশিষ্ট্য অর্জন করে নিয়েছে।

সায়েন্টিফিক আমেরিকা বলছে, শুক্রাণু নয়, বরং আরেকটি ডিম যখন কোনো ডিমের পরাগায়ন ঘটায়, তখন 'পার্থেনোজেনেসিস' ঘটে।

Related Topics

টপ নিউজ

কমোডো ড্রাগন / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এক্সিটস্ট্যাক
    অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?
  • ছবি: এএফপি
    ‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
  • আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
    নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট
  • মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
    পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • ওমানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে হুথির প্রতিনিধিদের বৈঠক, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজে হামলা না চালানোর প্রতিশ্রুতি
  • ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের শত শত সামরিক অবকাঠামো, কয়েক ডজন যুদ্ধবিমান
  • বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর
  • ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদিসহ আরব দেশগুলোর সেনাপ্রধানদের গোপন বৈঠক
  • প্রথম ৬ মাসে কমার পর আগস্টে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২৬%

Most Read

1
ছবি: এক্সিটস্ট্যাক
আন্তর্জাতিক

অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

4
আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট

5
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net