Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
তাহরুন নেসা থেকে ফেরদৌসী কাদরী: ‘এশিয়ার নোবেল’জয়ী বাংলাদেশি যারা

ফিচার

টিবিএস ডেস্ক
31 August, 2021, 03:50 pm
Last modified: 31 August, 2021, 04:14 pm

Related News

  • সৈয়দ মঞ্জুর এলাহী, আমিরুল ইসলাম ও ফেরদৌসী কাদরী পেলেন গুণীজন সম্মাননা
  • রামোন ম্যাগসেসে অ্যাওয়ার্ড গ্রহণ করলেন জাগো ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা করভি রাকসান্দ
  • 'এশিয়ার নোবেল' খ্যাত র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পেলেন জাগোর প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ
  • দেশের ৬০-৭০% মানুষের দেহে হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে: ফেরদৌসী কাদরী
  • মারা গেছেন ড. সালেহীন কাদরী 

তাহরুন নেসা থেকে ফেরদৌসী কাদরী: ‘এশিয়ার নোবেল’জয়ী বাংলাদেশি যারা

১৯৭৮ সালে বাংলাদেশে প্রথম রামোন ম্যাগসেসে পুরস্কারের সম্মান বয়ে আনেন সমাজকর্মী তাহরুন নেসা আবদুল্লাহ। এ পর্যন্ত ১২ জন বাংলাদেশি এ সম্মানে ভূষিত হয়েছেন।
টিবিএস ডেস্ক
31 August, 2021, 03:50 pm
Last modified: 31 August, 2021, 04:14 pm
কোলাজ: টিবিএস

১৭ মার্চ ১৯৫৭। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান ফিলিপাইনের রাষ্ট্রপতি রামোন ম্যাগসেস। একজন অটোমোবাইল মেকানিক থেকে এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠা এই সাবেক গেরিলা নেতার সম্মানে, তার মৃত্যুর পরের মাসেই ফিলিপাইন সরকারের সম্মতিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক রকফেলার ব্রাদার্স ফান্ডের ট্রাস্টিরা প্রবর্তন করেন 'রামোন ম্যাগসেসে পুরস্কার'। সংক্ষেপে 'ম্যাগসেসে পুরস্কার' নামেই খ্যাত। অনেকে এ পুরস্কারকে 'এশিয়ার নোবেল' বলেও বিবেচনা করেন।

'সরকারি সেবা', 'জনসেবা', 'সামাজিক নেতৃত্ব', 'সাংবাদিকতা, সাহিত্য এবং যোগাযোগে উদ্ভাবনী কলা', 'শান্তি ও আন্তর্জাতিক সমন্বয়' এবং 'নতুন নেতৃত্ব'- এই ছয়টি শ্রেণিতে প্রতি বছর এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি দেওয়া হয়।

ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৯৫৭ সালের মে মাসে রামোন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন (আরএমএএফ) ট্রাস্টি বোর্ডের সদস্য করা হয় ফিলিপাইনের সাত শীর্ষস্থানীয় ব্যক্তিকে। পুরস্কারটির বাস্তবায়নে এই অলাভজনক প্রতিষ্ঠানই কাজ করে।

সম্প্রদায়, লিঙ্গ, জাতীয়তা ইত্যাদি পরিচয়ের সীমারেখা পেরিয়ে, এশিয়ার বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের স্বীকৃতি ও সম্মাননা হিসেবে দেওয়া হয় 'ম্যাগসেসে পুরস্কার'। শুরুতে পাঁচটি শ্রেণিতে পুরস্কার দেওয়া হলেও ২০০০ সালে 'নতুন নেতৃত্ব' নামে আরও একটি শ্রেণিকে অন্তর্ভুক্ত করা হয় এবং পরের বছর থেকে এ শ্রেণিতে পুরস্কার দেওয়া শুরু হয়।

ব্যক্তিগতভাবে অনূর্ধ্ব চল্লিশ বছর বয়সীকে তার সম্প্রদায়ের সামাজিক পরিবর্তনে অসামান্য অবদান রাখার স্বীকৃতি জানাতেই ফোর্ড ফাউন্ডেশনের সহযোগিতায় ও অর্থায়নে সৃষ্ট হয়েছে নতুন শ্রেণিটি। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে, নিজ সম্প্রদায়ের বাইরে ব্যাপকভাবে স্বীকৃত ও পরিচিত কাউকে এই শ্রেণিতে পুরস্কারের জন্য বিবেচনা করা হবে না।

বাঁ থেকে- মুহাম্মদ ইউনূস, ফজলে হাসান আবেদ ও তাহরুন নেসা আবদুল্লাহ
বাঁ থেকে- মোহাম্মদ ইয়াসিন, রিচার্ড উইলিয়াম টিম ও ডা. জাফরুল্লাহ চৌধুরী
বাঁ থেকে- মতিউর রহমান, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও এঞ্জেলা গোমেজ
বাঁ থেকে- ফেরদৌসী কাদরী, সৈয়দা রিজওয়ানা হাসান ও এ.এইচ.এম. নোমান খান। ছবি: রামোন ম্যাগসেসে পুরস্কারের অফিসিয়াল ওয়েবসাইট

বাংলাদেশে ম্যাগসেস...

এই 'এশিয়ান নোবেল' পুরস্কার প্রথম দেওয়া হয় ১৯৫৮ সালে। এবার পুরস্কারটি পেয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী। এ নিয়ে মোট ১২ জন বাংলাদেশি এ সম্মানে ভূষিত হলেন।

বাংলাদেশে প্রথম এ সম্মান বয়ে আনেন সমাজকর্মী তাহরুন নেসা আবদুল্লাহ। ১৯৭৮ সালে রামোন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন তিনি।

এরপর এ দেশে এ পুরস্কার আরও বয়ে আনেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ (১৯৮০), গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূস (১৯৮৪), গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী (১৯৮৫), উন্নয়নকর্মী রিচার্ড উইলিয়াম টিম (১৯৮৭), সমাজকর্মী মোহাম্মদ ইয়াসিন (১৯৮৮), সমাজসেবক এঞ্জেলা গোমেজ (১৯৯৯), শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ (২০০৪), প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (২০০৫), সেন্টার ফর ডিস্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) প্রতিষ্ঠাতা এ.এইচ.এম. নোমান খান (২০১০) এবং বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান (২০১২)।


  • আরও পড়ুন: ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী ফেরদৌসী কাদরী

Related Topics

টপ নিউজ

রামোন ম্যাগসেসে পুরস্কার / এশিয়ার নোবেল / ফেরদৌসী কাদরী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • সৈয়দ মঞ্জুর এলাহী, আমিরুল ইসলাম ও ফেরদৌসী কাদরী পেলেন গুণীজন সম্মাননা
  • রামোন ম্যাগসেসে অ্যাওয়ার্ড গ্রহণ করলেন জাগো ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা করভি রাকসান্দ
  • 'এশিয়ার নোবেল' খ্যাত র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পেলেন জাগোর প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ
  • দেশের ৬০-৭০% মানুষের দেহে হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে: ফেরদৌসী কাদরী
  • মারা গেছেন ড. সালেহীন কাদরী 

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net