Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

ছবির গল্প: ভালোবাসার প্রমাণ দিতে শিকলবদ্ধ প্রেমিক যুগলের দিন যেমন কাটছে

"প্রতি সপ্তাহেই দুয়েকবার ছাড়াছাড়ি হয়ে যেত আমাদের। এমনই এক ঝগড়ার সময় ভিকা (ভিক্তোরিয়া) বলে, 'তোমার সঙ্গে আর সম্পর্ক রাখব না।' জবাবে বলি, 'তাহলে আমরা একসঙ্গে আটকে থাকব!'"
ছবির গল্প: ভালোবাসার প্রমাণ দিতে শিকলবদ্ধ প্রেমিক যুগলের দিন যেমন কাটছে

ফিচার

টিবিএস ডেস্ক
22 March, 2021, 04:50 pm
Last modified: 22 March, 2021, 04:57 pm

Related News

  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • যুদ্ধবিরতির ঠিক আগে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ২৭
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার

ভালোবাসার প্রমাণ দিতে এক উদ্ভট সিদ্ধান্ত নিয়েছেন ইউক্রেনিয়ান তরুণ যুগল আলেকজান্ডার ও ভিক্টোরিয়া। তিন মাসের জন্য শিকলে নিজেদের হাত বেঁধে নিয়েছেন তারা।

এ বছর তারা ভালোবাসা দিবস ব্যতিক্রমী উপায়ে উদযাপনের সিদ্ধান্ত নেন। ১৪ ফেব্রুয়ারি এই যুগল কিয়েভে ভ্রমণ করেন। সেখানে দেশটির জাতীয় রেকর্ড রেজিস্টারের এক প্রতিনিধির মাধ্যমে নিজেদের হাতে শিকল পরিয়ে নেন। শিকলটি সিলগালাও করে দেওয়া হয়।

আগামী তিন মাস এক মুহূর্তের জন্যও পরস্পর থেকে বিচ্ছিন্ন হচ্ছেন না এই প্রেমিক-প্রেমিকা। ঘুমানো থেকে শুরু করে গোসল করা, এমনকি শৌচকর্ম পর্যন্ত একসঙ্গেই সারবেন তারা।

কেমন কাটছে তাদের দিনরাত্রি, চলুন ছবি দেখে আন্দাজ করা যাক:

৫ মার্চ ২০২১, ইউক্রেনের খার্কিভ শহরে নিজেদের অ্যাপার্টমেন্টে নাস্তা সারছেন ৩৩ বছরের আলেক্সান্দার কুদলে ও ২৮ বছরের ভিক্তোরিয়া পুস্তোভিতোভা। ছবি: গ্লেব গারানিচ/রয়টার্স
৪ মার্চ ২০২১, নিজেদের অ্যাপার্টমেন্টে আলেক্সান্দার ও ভিক্তোরিয়া। 'যতই দিন যাচ্ছে, আমরা ততই অভ্যস্ত হয়ে উঠছি। শারীরিকভাবে খুব একটা অস্বস্তি হচ্ছে না এখন,' রয়টার্সকে বলেন আলেক্সান্দার। তিনি জানান, রাগের মাথায় ভিক্তোরিয়া ব্রেকআপের সিদ্ধান্ত জানানোর পর এই আইডিয়া মাথায় আসে তার। "প্রতি সপ্তাহেই দুয়েকবার ছাড়াছাড়ি হয়ে যেত আমাদের। এমনই এক ঝগড়ার সময় ভিকা (ভিক্তোরিয়া) বলে, 'তোমার সঙ্গে আর সম্পর্ক রাখব না।' জবাবে বলি, 'তাহলে আমরা একসঙ্গে আটকে থাকব!'" ছবি: গ্লেব গারানিচ/রয়টার্স
৫ মার্চ ২০২১, নাস্তা বানাচ্ছেন আলেক্সান্দার ও ভিক্তোরিয়া। একসঙ্গে শেকলবন্দি থাকার আইডিয়াটি ভিক্তোরিয়া পাত্তাই দেননি। তবে পরে রাজি হন। এরপর এভাবেই দিন কাটছে এ জুটির। সব কাজ তারা একসঙ্গেই করেন। 'মনে হলো, আইডিয়াটি দারুণ। এর ফলে আমার জীবনে আবেগের নতুন বিচ্ছুরণ ঘটবে, যে অভিজ্ঞতা আগে কখনোই হয়নি,' বলেন ভিক্তোরিয়া। তিনি আরও বলেন, 'ওকে (আলেক্সান্দার) আমি ভালোবাসি। তাই ওই এই আইডিয়ার প্রতি সমর্থন দিয়েছি।' ছবি: গ্লেব গারানিচ/রয়টার্স
একসঙ্গে বসবাসের আপডেট তারা নিয়মিতই পোস্ট করেন ইনস্টাগ্রামে। ইউক্রেনিয়ান টেলিভিশনের টক শোতেও অংশ নিয়েছে এই জুটি। ছবি: গ্লেব গারানিচ/রয়টার্স
৫ মার্চ ২০২১, নিজেদের অ্যাপার্টমেন্টে হেয়ারড্রায়ার দিয়ে প্যান্ট শুকাচ্ছে এ জুটি। তাদের সম্পর্কের ভেতর কিছুটা টানাপড়েন শুরু হলেও সেগুলো তারা ভালোভাবেই সামলাতে শিখেছেন বলে দাবি আলেক্সান্দার ও ভিক্তোরিয়ার। 'ঝগড়া এখনো হয়। তবে কোনো কূল-কিনারা না পেলে কাপড় গুছিয়ে হাঁটা দেওয়ার বদলে আমরা এখন বরং চুপ করে থাকি,' বলেন আলেক্সান্দার। ছবি: গ্লেব গারানিচ/রয়টার্স
৫ মার্চ ২০২১, শেভ করছেন আলেক্সান্দার; সঙ্গ দিচ্ছেন ভিক্তোরিয়া। একজন রয়েছেন বাথরুমের ভেতরে, অন্যজন বাইরে। এভাবেই নিত্যপ্রয়োজনীয় কাজ সারেন তারা। ছবি: গ্লেব গারানিচ/রয়টার্স
৫ মার্চ ২০২১, থালা-বাসন ধুচ্ছেন আলেক্সান্দার। যথারীতি ভিক্তোরিয়ার হাত রয়েছে তার হাতের সঙ্গে শেকলে বাঁধা। ছবি: গ্লেব গারানিচ/রয়টার্স
৫ মার্চ ২০২১, আলেক্সান্দার ব্যস্ত মোবাইলে, ভিক্তোরিয়া ব্যস্ত মেকআপে! ছবি: গ্লেব গারানিচ/রয়টার্স
৫ মার্চ ২০২১, যে যার মোজা পরায় ব্যস্ত। ছবি: গ্লেব গারানিচ/রয়টার্স
৪ মার্চ ২০২১, অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার সময় আলেক্সান্দারের জ্যাকেট ঠিকঠাক করে দিচ্ছেন ভিক্তোরিয়া। ছবি: গ্লেব গারানিচ/রয়টার্স
৫ মার্চ ২০২১, স্থানীয় এক সুপারমার্কেটে কেনাকাটায় ব্যস্ত এ জুটি। ছবি: গ্লেব গারানিচ/রয়টার্স
৫ মার্চ ২০২১, খার্কিভের একটি ক্যাফেতে কফি খাচ্ছেন তারা। ছবি: গ্লেব গারানিচ/রয়টার্স
৫ মে ২০২১, রাস্তায় হাঁটছেন আলেক্সান্দার ও ভিক্তোরিয়া। ছবি: গ্লেব গারানিচ/রয়টার্স
  • সূত্র: রয়টার্স ও অডিটি সেন্ট্রাল

আরও পড়ুন: ভালোবাসার প্রমাণ দিতে পরস্পর শিকলবদ্ধ প্রেমিক যুগল!

Related Topics

টপ নিউজ

ছবির গল্প / ইউক্রেন / ফটো ফিচার / প্রেমিক জুটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

Related News

  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • যুদ্ধবিরতির ঠিক আগে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ২৭
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

4
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন

6
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab