Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
করোনা গেলেও রয়ে যাবে মাস্কের নিয়মিত ব্যবহার?

ফিচার

টিবিএস ডেস্ক
11 January, 2021, 03:20 pm
Last modified: 11 January, 2021, 03:25 pm

Related News

  • ‘ট্রাম্পের ব্যক্তিত্ব মদ্যপদের মতো, মাস্ক অদ্ভুত’: হোয়াইট হাউস কর্মকর্তার বিস্ফোরক মন্তব্য
  • ইতিহাসের সর্বোচ্চ বেতন পেতে যাচ্ছেন মাস্ক, ১ ট্রিলিয়ন ডলারের প্যাকেজ অনুমোদন টেসলার শেয়ারহোল্ডারদের
  • বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন মাস্ক
  • লন্ডনে বিশাল অভিবাসনবিরোধী বিক্ষোভ; বক্তব্য দিলেন মাস্ক, চাইলেন ব্রিটেনের সরকার পরিবর্তন 
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

করোনা গেলেও রয়ে যাবে মাস্কের নিয়মিত ব্যবহার?

মানুষের কাছে মাস্ককে পোশাকের মতোই তুলে ধরতে হবে। যেন তারা এটিকে চাপিয়ে দেওয়া কোনো বিধি মনে না করে, বরং ফ্যাশনের অংশ ভাবে।
টিবিএস ডেস্ক
11 January, 2021, 03:20 pm
Last modified: 11 January, 2021, 03:25 pm
অলংকরণ: ওয়াশিংটন পোস্ট

মাস্ক এখন আমাদের নিত্যসঙ্গী। প্রথমদিকে মাস্ক ব্যবহারে জনমনে অস্বস্তি কাজ করলেও এখন অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু মহামারি কেটে গেলে কি কাটানো যাবে এ অভ্যাস?

অনেক দেশ অবশ্য এরইমধ্যে মহামারির পরও মাস্ক পরা বজায় রাখার কথা ভাবছে।

কয়েক সপ্তাহ আগে, 'সায়েন্স ফ্রাইডে' নামে একটি ওয়েবসাইটে এ নিয়ে একটি পর্যালোচনা চালানো হয়। সেখানে ওয়েবসাইটটি শ্রোতাদের কাছে প্রশ্ন রেখেছিল, 'তাদের স্বপ্নগুলোতে কোভিড-১৯ মহামারি কোনো পরিবর্তন এনেছে কি না?'

অনেক শ্রোতারই উত্তর ছিল, 'হ্যাঁ।' তাদের স্বপ্নগুলোতে মহামারির প্রভাব প্রগাঢ় হয়ে দেখা দিচ্ছে।

জর্জিয়া সাউদার্ন ইউনিভার্সিটির মহামারিবিদ আইজাক ফুং জানান, এর আগেও  আমেরিকানরা প্রায় এক শতাব্দী রেশ টেনেছে মহামারির। খুব ভয়ংকর ব্যাপার ছিল সেটি। কিন্তু সাম্প্রতিক মাস্ক ব্যবহার তাদের আগের মনোভাবও বদলে দিতে পারে।

তিনি বলেন, 'এই করোনা মহামারির সম্মুখীন আমাদের হয়তো একবারই হতে হয়েছে; কিন্তু এটি বদলে দিতে পারে আমাদের জীবন-ভাবনা, জীবনযাত্রা।'

মানসিক আঘাতের স্থায়িত্ব

মাস্ক আমাদের নিত্যসঙ্গী হয়ে রয়ে যাবে, এমন ধারণা করার কারণ, করোনাভাইরাসের আগের মহামারিগুলোও এভাবেই প্রভাব ফেলে গেছে। ২০০৩ সালে সার্স নামে এক ভাইরাসের কথা কি মনে আছে? চীন, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়েছিল ভাইরাসটি। সেই সময়েও মাস্ক পরতে হতো।

ফুং বলেন, ২০০৩ সালের সেই সার্স ইতিবাচক ও নেতিবাচক- দুই ধরনের প্রভাবই রেখে গেছে। তাছাড়া কোভিড-১৯ আমাদের মাস্ক পরার পাশাপাশি হাত ধোয়ার এবং সামাজিক দূরত্ব  বজায় রাখার যে নতুন অভ্যাস শিখিয়েছে, মহামারির পরের সময়কালেও সেগুলো বেশ কার্যকরী হবে। নিয়মিত হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রেখে চলা এবং মাস্ক ব্যবহার আমাদের ছোটখাট অনেক ফ্লু ও সংক্রমণ রোগ থেকে রক্ষা যেমন করবে, তেমনি আমাদের কাছ থেকে অন্যদের মাঝে রোগ ছড়ানো রোধ করবে।

স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ ইউনিভার্সিটির সামাজিক নৃতাত্ত্বিক ক্রিস্টোস লিন্টেরিস মনে করেন, এই মহামারি হুট করেই চলে যাবে না। এমনকি ভ্যাকসিন আসার পরও এই ভাইরাস পুরোপুরি নিঃশেষ  হবে না। বিভিন্ন মৌসুমি জ্বর, ফ্লুর মধ্য দিয়ে ভাইরাসগুলোর পুনরুত্থান ঘটবে। আর সে কারণেই সার্স ও কোভিড-১৯ মাস্ক ব্যবহারের যে অভ্যাস তৈরি করে দিয়ে গেছে, তা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই সুফল দেবে। 

স্বাচ্ছন্দ্যের জন্য

ফুং বলেন,  শহরের বেশিরভাগ মানুষ তাদের যাতায়াতের জন্য বাস, ট্রেন ও ট্রাম বেছে নেয়। গণপরিবহন ব্যবহার এবং অন্যান্য লোকের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে অনেক বেশি সময় কাটে নাগরিকদের। তাই শহরে মাস্ক ব্যবহারের উপযোগিতা দেখা যাবে বেশি।

তবে যুক্তরাষ্ট্রের জনগণের যে অংশ নিজস্ব গাড়িতে যাতায়াত করে এবং  তুলনামূলকভাবে ফাঁকা পরিবহনের ওপর নির্ভরশীল, তাদের জন্য মাস্ক পড়ার উপকারিতা এতটা জোরাল না-ও হতে পারে বলে ধারণা ফুংয়ের।

তিনি অবশ্য মনে করেন, আগামী দিনগুলোতে মাস্কের ব্যবহার বদলে যাবে। অর্থাৎ, মাস্ক এখন বাধ্যতামূলকভাবেই ব্যবহার করা হচ্ছে। কিন্তু ভবিষ্যতে এটি শুধু স্বাস্থ্য সচেতনতার অপরিহার্য অংশই নয়, বরং ফ্যাশনের অনুষঙ্গও হয়ে ওঠবে।

মাস্কের ব্যবহার মহামারির পরেও চালিয়ে যাওয়ার বিষয়ে যেহেতু আলোচনা চলছে , তাই স্বাস্থ্যবিধির বাইরে গিয়েও হালফ্যাশনের দিকে নজর দিতে হবে এখন। লিন্তেরিস বলেন, মানুষের কাছে মাস্ককে পোশাকের মতোই তুলে ধরতে হবে। যেন তারা এটিকে চাপিয়ে দেওয়া কোনো বিধি মনে না করে,বরং ফ্যাশনের অংশ ভাবে।

ফুং বলেন, লোকজন নিজেদের পোশাক-পরিচ্ছদের সঙ্গে মিল রেখে মাস্ক পরবে। মাস্ক যখন আমাদের পোশাক বা সাজগোজেরই অংশ হয়ে উঠবে, তখন এটি ব্যবহারের প্রতি আগ্রহ বাড়বে মানুষের।

  • সূত্র: ডিসকভার ম্যাগাজিন

Related Topics

টপ নিউজ

মাস্ক / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • ‘ট্রাম্পের ব্যক্তিত্ব মদ্যপদের মতো, মাস্ক অদ্ভুত’: হোয়াইট হাউস কর্মকর্তার বিস্ফোরক মন্তব্য
  • ইতিহাসের সর্বোচ্চ বেতন পেতে যাচ্ছেন মাস্ক, ১ ট্রিলিয়ন ডলারের প্যাকেজ অনুমোদন টেসলার শেয়ারহোল্ডারদের
  • বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন মাস্ক
  • লন্ডনে বিশাল অভিবাসনবিরোধী বিক্ষোভ; বক্তব্য দিলেন মাস্ক, চাইলেন ব্রিটেনের সরকার পরিবর্তন 
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net