Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
রুমকির শিক্ষক হবার স্বপ্ন পূরণ হবে তো?

টপ নিউজ

বুলবুল হাবিব, রাজশাহী থেকে
19 September, 2019, 03:00 pm
Last modified: 19 September, 2019, 04:18 pm

Related News

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
  • রাকসু নির্বাচন: ভিপি পদে জয়ী শিবিরের মোস্তাকুর, জিএস পদে সাবেক সমন্বয়ক আম্মার
  • রাকসু নির্বাচন: ভোট গ্রহণ শেষ; সাড়ে চার ঘণ্টা পর গণনা শুরু
  • রাকসু: উদ্দেশ্যপ্রণোদিতভাবে কালি লাগানো মাত্রই ঘষাঘষি না করলে কালি উঠবে না—অমচোনীয় কালি প্রসঙ্গে উপাচার্য
  • পূজায় ডি এল রায়ের গান 

রুমকির শিক্ষক হবার স্বপ্ন পূরণ হবে তো?

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করলেও অর্থ সংকটে ক্ষীণ হয়ে আসছে রাবির এই মেধাবী শিক্ষার্থীর শিক্ষক হওয়ার স্বপ্ন …
বুলবুল হাবিব, রাজশাহী থেকে
19 September, 2019, 03:00 pm
Last modified: 19 September, 2019, 04:18 pm
হুইল চেয়ারে উঠানোর আগে রিকশা থেকে নামানোর পরে রুমকিকে কোলে করে নিয়েছেন তার মা

মহানগরীর পাঠানপাড়ার বাড়িতে নিজের ঘরের বিছানায় বসে ‘বাংলাদেশের ইতিহাস’ বইটির পাতা উল্টাচ্ছেন একটি মেয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়েন তিনি। পুরো নাম রাজিয়া সুলতানা রুমকি। অদম্য মনোবলের এ মেয়েটি স্বপ্ন দেখেন, লেখাপড়া শেষ করে শিক্ষক হবেন তিনি।

কিন্তু সে পথে বাধাও যে অনেক। শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ হওয়াটা তার কাছে কোনো বিষয় নয়। চলাফেরার জন্য তার মায়ের কোল আর হুইলচেয়ারই হল ভরসা। সেভাবেই তিনি পড়াশুনা চালিয়ে এসেছেন এ যাবত। 

সমস্যা তৈরি করছে তার পরিবারের আর্থিক টানাপড়েন। যেটি নিয়ে রুমকির মা-বাবাও চিন্তিত এখন।

১৯৯৯ সালের ২৫ নভেম্বর জন্ম নেওয়া মেয়েটির দেহে একদম শৈশবেই কোমরের নিচের অংশটুকু প্যারালাইজড হয়ে যায়। 

পাঁচ-ছ’ বছর বয়সে স্কুলজীবন শুরু হয়েছিল রুমকির। কিন্তু শারীরিক সমস্যার কারণে পঞ্চম শ্রেণির পর দু’বছর বন্ধ ছিল তার স্কুলে যাওয়া। সারাক্ষণ ঘরে দমবন্ধ অবস্থা থেকে মুক্তি চাইতে রুমকি এই শারীরিক অক্ষমতা নিয়েই লেখাপড়া শুরু করলেন।

তারপর লেখাপড়া যে কেবল চালিয়ে গিয়েছেন তা নয়, ভালো ফলাফলও করেছেন। ২০১৬ সালে এসএসসি ও ২০১৮ সালে এইচএসসি পাশ করে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আর এখন স্বপ্ন দেখেন, লেখাপড়া শেষ করে শিক্ষকতা করার। 

রুমকির বাবা পিকআপ চালান। দুটি সন্তানের মধ্যে রুমকিই বড়। আর মা নাজনীন বেগম রয়েছেন মেয়ের পাশে পাশে। বিশ্ববিদ্যালয়ে মেয়েকে কোলে করে নিয়ে যান কখনও কখনও। আবার হুইল চেয়ারে করেও যান রুমকি।   

এমনিতে রোজ ১০০ টাকা লাগে রুমকির বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের খরচ। এটা দেওয়াও ওর পরিবারের জন্য কঠিন বলে রুমকি মাঝে মাঝেই ক্লাস বাদ দেন। 

রুমকিকে হুইল চেয়ারে ক্লাসে নিয়ে যাচ্ছেন তার মা নাজনীন বেগম

রুমকি বললেন, “যেদিন একটা কিংবা দুটো ক্লাস থাকে সেদিন বিশ্ববিদ্যালয়ে যাওয়া হয় না। রোজ ১০০টাকা খরচ করা আমার বাবার পক্ষে সম্ভব না। তাই ইচ্ছা থাকলেও প্রতিদিন ক্লাসে যাই না। ’’ 

এমনকি যেদিন সকাল ন’টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ক্লাস থাকে, সেদিন দুপুরবেলায় না খেয়েই থাকেন মা-মেয়ে। 

রুমকিকে বহনকারী হুইল চেয়ারটারও নড়বড়ে অবস্থা। নতুন আরেকটি কেনা তার কাছে এখন স্বপ্ন মাত্র।  

ওদিকে, শেষ কবে চিকিৎসক দেখিয়েছেন রুমকি সেটাও মনে নেই তার। পরিবারের জমানো টাকার পুরোটাই শেষ হয়ে গেছে মেয়ের চিকিৎসা করাতে গিয়ে। 

বিশ্ববিদ্যালয়ে নাজনীন বেগমই রুমকিকে কোলে করে তোলেন ওপরে। প্রতিদিন এভাবে সিঁড়ি বেয়ে ওঠানামা করতে কষ্ট হয় তার। সে কথা জানিয়ে বললেন, “রুমকির বাবা ছোট একটা পিক-আপ চালায়। পরিবারেরে আয় বলতে তার ওই উপার্জনটুকুই।’’

বিশ্ববিদ্যালয়ে দুবার বৃত্তির আবেদন করেছেন রুমকি। এখনও পাননি। আর্থিক সহযোগিতা বলতে কেবল সমাজসেবা অধিদফতর থেকে তিন মাস অন্তর পাওয়া দু’হাজার ১০০ টাকা।  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক পিএম সফিকুল ইসলাম রুমকির বিষয়ে বললেন, ‘‘বিভাগের শিক্ষকরা ওর ব্যাপারে যথেষ্ট আন্তরিক। ও যেন কখনও মনোবল না হারায়, সেজন্য শিক্ষকরা তাকে উৎসাহ দেন।” 

মানুষ গড়ার কারিগর হতে চান যে মেয়েটি, আর্থিক অস্ব্চ্ছলতা তার লক্ষ্যে পৌঁছুনোর পথে বাধা হয়ে দাঁড়াবে না তো? 

 

Related Topics

ফিচার

রাজশাহী বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
  • রাকসু নির্বাচন: ভিপি পদে জয়ী শিবিরের মোস্তাকুর, জিএস পদে সাবেক সমন্বয়ক আম্মার
  • রাকসু নির্বাচন: ভোট গ্রহণ শেষ; সাড়ে চার ঘণ্টা পর গণনা শুরু
  • রাকসু: উদ্দেশ্যপ্রণোদিতভাবে কালি লাগানো মাত্রই ঘষাঘষি না করলে কালি উঠবে না—অমচোনীয় কালি প্রসঙ্গে উপাচার্য
  • পূজায় ডি এল রায়ের গান 

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net