Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বিশ্ব ব্যাংকের সঙ্গে ১৮৫ মিলিয়ন ডলারের চুক্তি

টপ নিউজ

ইউএনবি
30 August, 2019, 08:00 am
Last modified: 31 August, 2019, 07:56 pm

Related News

  • ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের
  • এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের ১৫.০৭৫ কোটি ডলারের চুক্তি সাক্ষর
  • অর্থনৈতিক দিক দিয়ে স্বস্তিতে আছি, সে জন্য আমরা মোটামুটি একটু কনফিডেন্ট: অর্থ উপদেষ্টা

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বিশ্ব ব্যাংকের সঙ্গে ১৮৫ মিলিয়ন ডলারের চুক্তি

প্রকল্পের আওতায় ফেনীতে দেশের প্রথম বৃহৎ আকারের ৫০ মেগাওয়াটের সোলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে...
ইউএনবি
30 August, 2019, 08:00 am
Last modified: 31 August, 2019, 07:56 pm
ছবিঃ ইউএনবি

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে আরও ৩১০ মেগাওয়াট যুক্ত করতে বৃহস্পতিবার বিশ্ব ব্যাংকের সঙ্গে ১৮৫ মিলিয়ন ডলারের চুক্তি সই করেছে সরকার। যা নির্ভরযোগ্য ও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পেতে এবং বায়ুদূষণ রোধে অবদান রাখবে।

‘নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধি’ শীর্ষক এ প্রকল্প দেশে এ খাতের বাজার সম্প্রসারণে সোলার ফটোভল্টিক (পিভি) বিদ্যুৎকেন্দ্র নিয়ে কাজ করবে।

প্রকল্পের আওতায় ফেনীতে দেশের প্রথম বৃহৎ আকারের ৫০ মেগাওয়াটের সোলার পিভি উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে। যা ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) বাস্তবায়ন করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেই সঙ্গে প্রকল্পটি বড় আকারের ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর জন্য অর্থায়নে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডকে (আইডিসিওএল) সহায়তা দেবে।

এছাড়া,  টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) এ অনুদানের আওতায় বড় আকারের প্রকল্প চিহ্নিতকরণ এবং সোলার প্যানেলের জন্য নতুন নেট মিটারিং প্রসারের কাজে সহায়তা পাবে।

এ বিষয়ে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যানড্যান চ্যান বলেন, ‘গত দশক থেকে বিশ্ব ব্যাংক নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে গ্রামীণ এলাকায় বিদ্যুত পৌছে দিতে বাংলাদেশকে সাহায্য করছে। আজ বাংলাদেশে রয়েছে গৃহে সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশ্বের অন্যতম বৃহৎ কর্মসূচি। যা দেশের প্রায় এক-দশমাংশ জনগোষ্ঠীকে সেবা দিচ্ছে।’  

এবার নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বড় আকারে বাড়াতে বাংলাদেশকে সাহায্য করতে বিশ্ব ব্যাংক এক ধাপ এগিয়ে এসেছে বলে উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবারের চুক্তির ১৮৫ মিলিয়ন ডলারের মধ্যে রয়েছে বিশ্ব ব্যাংকের জলবায়ু বিনিয়োগ তহবিলের (সিআইএফ) কৌশলগত জলবায়ু তহবিলের (এসসিএফ) ২৬.৩৮ মিলিয়ন ডলার ঋণ ও ২.৮৭ মিলিয়ন ডলারের অনুদান।

বিশ্ব ব্যাংকের অঙ্গভুক্ত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) ঋণ ৩০ বছরে পরিশোধ করতে হবে। সেই সঙ্গে থাকছে পাঁচ বছরের গ্রেস পিরিয়ড। যেখানে সুদের হার ১.২৫ শতাংশ আর সার্ভিস চার্জ ০.৭৫ শতাংশ।

এসসিএফের ঋণ পূর্ণতা লাভ করবে ৪০ বছরের মধ্যে। গ্রেস পিরিয়ড থাকছে ১০ বছর। এছাড়া সার্ভিস চার্জ রাখা হচ্ছে ০.১ শতাংশ।

Related Topics

অর্থনীতি / বাংলাদেশ

নবায়নযোগ্য শক্তি / বিশ্ব ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের
  • এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের ১৫.০৭৫ কোটি ডলারের চুক্তি সাক্ষর
  • অর্থনৈতিক দিক দিয়ে স্বস্তিতে আছি, সে জন্য আমরা মোটামুটি একটু কনফিডেন্ট: অর্থ উপদেষ্টা

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net