Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
অস্থির শ্রীলঙ্কাকে ক্রিকেটারদের ‘উপহার’

খেলা

টিবিএস রিপোর্ট
27 May, 2022, 05:50 pm
Last modified: 27 May, 2022, 05:55 pm

Related News

  • তানভীরের দুর্দান্ত পাঁচ উইকেট, মেন্ডিস-লিয়ানাগে ঝড় সামলে ১৬ রানে জয় বাংলাদেশের
  • সাকিবের দারুণ শেষ মুহূর্তের ইনিংসে ব্যাটিং ধসের পর বাংলাদেশের সংগ্রহ ২৪৮
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত
  • টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ দলের
  • বৃষ্টিতে পরিত্যক্ত শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ, সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

অস্থির শ্রীলঙ্কাকে ক্রিকেটারদের ‘উপহার’

দেশে কী হচ্ছে, সেসব মাথায় নিতে চাননি লঙ্কান ক্রিকেটাররা। পুরো মনোযোগ সিরিজে দেওয়ার চেষ্টা ছিল তাদের। সিরিজ শুরুর আগেই এটা জানিয়ে দেন লঙ্কান অধিনায়ক করুনারত্নে।
টিবিএস রিপোর্ট
27 May, 2022, 05:50 pm
Last modified: 27 May, 2022, 05:55 pm
বিসিবি সভাপতির কাছ থেকে সিরিজ জয়ের ট্রফি বুঝে নিচ্ছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। ছবি: বিসিবি

ঋণের বোঝায় জেরবার অবস্থা, শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা বেশামাল। দেশজুড়ে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপাকসে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে চাপের মুখে রনিল বিক্রমাসিংহে। সব মিলিয়ে চরম রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। 

এমন সময়ে বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে এসে শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে জানিয়েছিলেন, সিরিজ জিতে দেশে ফিরে জনগণের মুখে কিছুটা হলেও হাসি ফুটাতে চান তারা। এই মিশনে সফল তারা। চট্টগ্রামের ফ্ল্যাট উইকেটে অনুষ্ঠিত ম্যাচে ফল না এলেও মিরপুর টেস্টে ব্যাটে-বলে শাসন করে বিশাল এক জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১০ উইকেটের জয় পেয়েছে সফরকারীরা। এই জয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতলো তারা। সিরিজ জেতাটা উত্তাল শ্রীলঙ্কার মানুষের জন্য প্রাপ্তি হবে বলে মনে করেন লঙ্কান উইকেটরক্ষক ব্যাটসমান নিরোশান ডিকভেলা। 

মিরপুর টেস্টে  বিশাল জয়ের পর সংবাদ সম্মেলনে ডিকভেলা বলেন, 'আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি, দেশে আর সব কিছু পেছনে ফেলেই এসেছি। আমাদের চাওয়া ছিল ভালো ক্রিকেট খেলা এবং সিরিজ জয় করা। তবে অবশ্যই এটি দেশের মানুষের জন্য একটি প্রাপ্তি হবে, দেশ এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কার জন্য এটা ভালো।'

মিরপুর টেস্টে জয় উঁকি দিলেও উত্তেজনা কাজ করেনি শ্রীলঙ্কা শিবিরে। লিটন কুমার দাসের উইকেট টার্নিং পয়েন্ট ছিল জানিয়ে ডিকভেলা বলেন, 'আমাদের ড্রেসিং রুম ধীরস্থিরই ছিল। আমরা জানতাম একটি উইকেটের ব্যাপার। একটি উইকেট নিলেই টেলএন্ডাররা চলে আসবে ব্যাটিংয়ে। আমরা চাপ পেয়ে বসতে দিইনি। লাঞ্চের পর আসিথা দুর্দান্ত একটি ক্যাচ নেয় (লিটনের), এটিই ছিল টার্নিং পয়েন্ট।'

দেশে কী হচ্ছে, সেসব মাথায় নিতে চাননি লঙ্কান ক্রিকেটাররা। পুরো মনোযোগ সিরিজে দেওয়ার চেষ্টা ছিল তাদের। সিরিজ শুরুর আগেই এটা জানিয়ে দেন করুনারত্নে। দেশের মানুষকে কিছুটা হলেও আনন্দ দিতে সিরিজ জেতাটা সফরকারী দলটির জন্য ছিল চ্যালেঞ্জের মতো। সেটা করতে পেরে স্বাভাবিকভাবেই হাসি ফুটেছে ম্যাথুস-আসিথাদের মুখে। 

Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কা ক্রিকেট দল / বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ / সিরিজ জয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • তানভীরের দুর্দান্ত পাঁচ উইকেট, মেন্ডিস-লিয়ানাগে ঝড় সামলে ১৬ রানে জয় বাংলাদেশের
  • সাকিবের দারুণ শেষ মুহূর্তের ইনিংসে ব্যাটিং ধসের পর বাংলাদেশের সংগ্রহ ২৪৮
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত
  • টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ দলের
  • বৃষ্টিতে পরিত্যক্ত শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ, সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net