Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
সোহানের দারুণ ইনিংসে প্রিমিয়ার লিগে শেখ জামালের প্রথম শিরোপা

খেলা

টিবিএস রিপোর্ট
26 April, 2022, 05:45 pm
Last modified: 26 April, 2022, 09:27 pm

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • সোহান-সাদমানের সেঞ্চুরি, জিতেছে তাদের দল
  • চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র

সোহানের দারুণ ইনিংসে প্রিমিয়ার লিগে শেখ জামালের প্রথম শিরোপা

১৪ ম্যাচে ১২ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রেসে থেকেও আর লাভ হলো না তালিকার দুই নম্বরে থাকা মাশরাফি বিন মুর্তজার দল লেজেন্ডস অব রূপগঞ্জের। 
টিবিএস রিপোর্ট
26 April, 2022, 05:45 pm
Last modified: 26 April, 2022, 09:27 pm
প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জেতার পর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের উল্লাস। ছবি: বিসিবি

শুরুটা আর শেষটা একই বিন্দুতে থাকলো। মাঝে চললো শেখ জামাল ধানমন্ডি ক্লাবের রাজত্ব। দারুণ এক জয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করা শেখ জামাল প্রথম হারের স্বাদ পায় পঞ্চম ম্যাচে গিয়ে। এরপর মাত্র একটি ম্যাচ হেরে দলটি। দাপট ধরে রাখা দলটি সুপার লিগেও দেখালো নিজেদের সামর্থ্য।  মঙ্গলবার নুরুল হাসান সোহানের দারুণ ইনিংসে আবাহনী লিমিটেডকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই প্রিমিয়ার লিগের শিরোপা নিজেদের করে নিলো শেখ জামাল। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের আগের আসরের চ্যাম্পিয়ন আবাহনীকে ৪ উইকেটে হারিয়েছে শেখ জামাল। প্রথমবারের মতো ঘরোয়া ৫০ ওভারের এই আসরে শিরোপার স্বাদ নিলো তারা। ১৪ ম্যাচে ১২ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করলো তারা। রেসে থেকেও আর লাভ হলো না ১১ জয়ে ২২ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে থাকা মাশরাফি বিন মুর্তজার দল লেজেন্ডস অব রূপগঞ্জের। 

টস জিতে আগে ব্যাটিং করতে নামে আবাহনী। তৌহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরি এবং জাকের আলী ও মোহাম্মদ সাইফউদ্দিনের চল্লিশোর্ধ ইনিংসে ৬ উইকেটে ২২৯ রান তোলে তারা। জবাবে জবাবে ৭৮ রানের মধ্যে ৫ উইকেট হারালেও দলকে পথ হারাতে দেননি নুরুল হাসান সোহান। দারুণ এক ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ম্যাচ সেরার পুরস্কার জেতা উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। 

২৩০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলীয় ২১ রানেই ওপেনার সাইফ হাসানকে হারায় শেখ জামাল। কিছুক্ষণ পর ফিরে যান আরেক ওপেনার সৈকত আলীও। এরপর একে একে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম, অধিনায়ক ইমরুল কায়েস ও রবিউল ইসলাম রবি। দিকহারা এক দলের হাল ধরেন সোহান ও পারভেজ রসুল। 

ষষ্ঠ উইকেট ৭২ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। পারভেজ রসুল ৪০ বলে ৩টি চারে ৩৩ রান করে পিরে যান। একপাশ আগলে রান তুলে যাওয়া ম্যাচসেরা সোহান নতুন সঙ্গী হিসেবে পান জিয়াউর রহমানকে। সপ্তম উইকেটে ৮২ রানের জুটি গড়ে দলকে জেতান তারা। দুই ম্যাচ আগে সেঞ্চুরি করে দলকে জেতানো সোহান এই ম্যাচে ৮১ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৮১ রানে অপরাজিত থাকেন। ২৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় হার না মানা ৩৯ রান করেন জিয়াউর। আবাহনীর পেসার সাইফউদ্দিন সর্বোচ্চ ২টি করে উইকেট নেন। 

এর আগে ব্যাটিং করা আবাহনীর হয়ে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন তৌহিদ হৃদয়। এ ছাড়া জাকের আলী ৪৭ ও সাইফউদ্দিন ৪৪ রানে অপরাজিত থাকেন। আফিপ হোসেন ধ্রুব ২৯ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ১৫ রান করেন। জিয়াউর রহমান সর্বোচ্চ ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান সুমন কান, সানজামুল ইসলাম ও পারভেজ রসুল। 

Related Topics

টপ নিউজ

ঢাকা প্রিমিয়ার লিগ / নুরুল হাসান সোহান / চ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • সোহান-সাদমানের সেঞ্চুরি, জিতেছে তাদের দল
  • চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net