Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
তৃতীয় দিনের শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
02 April, 2022, 02:40 pm
Last modified: 02 April, 2022, 02:42 pm

Related News

  • হতশ্রী ব্যাটিংয়ে ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ফলো অনে পড়ে ইনিংস হার এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ
  • তিন সেঞ্চুরিতে রান পাহাড় গড়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার
  • ৬ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে তাইজুলের আরেকটি ‘ফাইফার’
  • জর্জি-স্টাবসের দাপট ও ‘মিসের মহড়ায়’ বাংলাদেশের হতাশার দিন

তৃতীয় দিনের শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সাইমন হার্মারের স্পিন ছোবলে দিকহারা বাংলাদেশ ৯৪ রানেই হারায় ৪ উইকেট। ৪টি উইকেটই নেন হার্মার। তৃতীয় দিনের শুরুটাও ভালো হলো না, দুই ওভারের মধ্যেই উইকেট হারিয়েছে বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
02 April, 2022, 02:40 pm
Last modified: 02 April, 2022, 02:42 pm

ডারবান টেস্টের দ্বিতীয় দিন বল হাতে ভালোই সময় কাটে বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার শেষ দুই জুটি ভোগালেও বলার মতো মুহূর্ত ছিল মুমিনুল হকের দলের। কিন্তু ব্যাট হাতে দুঃস্বপ্নের সময় কাটে বাংলাদেশের। 

দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে অলআউট করে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ২৫ রানেই প্রথম উইকেট হারায়। এরপর সাইমন হার্মারের স্পিন ছোবলে দিকহারা বাংলাদেশ ৯৪ রানেই হারায় ৪ উইকেট। ৪টি উইকেটই নেন হার্মার। তৃতীয় দিনের শুরুটাও ভালো হলো না, দুই ওভারের মধ্যেই উইকেট হারিয়েছে বাংলাদেশ।

ডারবানের কিংসমিড স্টেডিয়ামে ৪ উইকেটে ৯৮ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ৪৪ ও তাসকিন শূন্য রানে অপরাজিত থাকেন। 

মূল্যবান উইকেট বাঁচিয়ে রাখতে তাসকিনকে ব্যাটিংয়ে পাঠানো হয়। ৯ বল খেলে দায়িত্বটা ভালোভাবেই পালন বাংলাদেশের ডানহাতি এই পেসার। কিন্তু ততৃীয় দিন টিকতে পারলেন না তিনি। এদিন প্রথম বলেই দক্ষিণ আফ্রিকার অভিষিক্ত পেসার লিজাড উইলিয়ামসের বলে আউট হন তিনি। 

ব্যাটিং ব্যর্থতার মাঝেও নিজেকে ব্যতিক্রম প্রমাণ করে ব্যাটিং ছালিয়ে যাচ্ছেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। অন্য প্রান্তে উইকেট পড়তে থাকলেও এক পাশ আগলে রেখেছেন তিনি। তার সঙ্গে যোগ দিয়েছেন লিটন কুমার দাস। 

৫৫ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১১৩ রান। জয় ৪৬ ও লিটন ৯ রানে ব্যাটিং করছেন। দক্ষিণ আফ্রিকার চেয়ে এখনও ২৫৪ পিছিয়ে আছে বাংলাদেশ। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর / বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ / ডারবান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • হতশ্রী ব্যাটিংয়ে ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ফলো অনে পড়ে ইনিংস হার এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ
  • তিন সেঞ্চুরিতে রান পাহাড় গড়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার
  • ৬ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে তাইজুলের আরেকটি ‘ফাইফার’
  • জর্জি-স্টাবসের দাপট ও ‘মিসের মহড়ায়’ বাংলাদেশের হতাশার দিন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net