Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 29, 2026
হতশ্রী ব্যাটিংয়ে ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
31 October, 2024, 06:20 pm
Last modified: 02 November, 2024, 02:22 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

হতশ্রী ব্যাটিংয়ে ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

চরম হতাশার ব্যাটিং করা বাংলাদেশ দুই ইনিংসে টিকতে পেরেছে ৮৯ ওভার। এক ইনিংসেই এর চেয়ে অনেক বেশি ওভার খেলে দক্ষিণ আফ্রিকা। 
টিবিএস রিপোর্ট
31 October, 2024, 06:20 pm
Last modified: 02 November, 2024, 02:22 pm

হতাশার বিভিন্ন পর্যায় হয়, বাংলাদেশ ক্রিকেট দল যেন সব পর্যায় ছাড়িয়ে গেল। ভারত সফরে ভরাডুবির পর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বাজেভাবে হারে বাংলাদেশ। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট জিতে সমতায় সিরিজ শেষ করার লক্ষ্য ছিল নাজমুল হোসেন শান্তর দলের। কিন্তু এই ম্যাচে আগের ব্যর্থতাও পেছনে পড়ে গেছে। প্রতিপক্ষ যে উইকেট রান উৎসব করেছে, সেই উইকেটেই  হতশ্রী ব্যাটিং করে ইনিংস ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। 

তৃতীয় দিনেই হার মেনে নিয়েছে ঘরের মাঠের দলটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ও ২৭৩ রানে হেরেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়ে আসা বাংলাদেশ ঘরের মাঠেও পেল তেতো এই স্বাদ। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে হারে বাংলাদেশ। 

চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই উল্টো পথে হেঁটেছেনে বাংলাদেশের ব্যাটসম্যানরা। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, কেশব মহারাজদের বোলিংয়ের সামনে মুমিনুল ইসলাম ছাড়া কোনো ব্যাটসম্যানই লড়াই করতে পারেননি। দুই ইনিংস মিলিয়েও একদিন সমান ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। চরম হতাশার ব্যাটিং করা দলটি দুই ইনিংসে টিকতে পেরেছে ৮৯ ওভার। এক ইনিংসেই এর চেয়ে অনেক বেশি ওভার খেলে দক্ষিণ আফ্রিকা। 

টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়া দক্ষিণ আফ্রিকা তিন সেঞ্চুুরি ও দুই হাফ সেঞ্চুরিতে ১৪৪.২ ওভারে ৬ উইকেটে ৫৭৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। যা বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে ৪৮ রানে ৮ উইকেট হারানো বাংলাদেশ মুমিনুল-তাইজুলের জুটিতে শেষ পর্যন্ত ১৫৯ রান তোলে। ১১২ বলে ৮টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৮২ রান করেন মুমিনুল। 

দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে বোলার তাইজুলের ব্যাট থেকে, বিপর্যয়ের মাঝেও ৯৫টি বল মোকাবিলা করেন বাঁহাতি এই স্পিনার। নবম উইকেটে মুমিনুল-তাইজুলের জুটি থেকে আসে ১০৩ রান। ওপেনার মাহমুদুল হাসান জয় ১০ রান করেন। বাকি ৮ ব্যাটসম্যানের কেউ-ই দুই অঙ্কের রানও করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার পেসার রাবাদা ৯ ওভারে ৩৭ রানে ৫টি উইকেট নেন। ২টি করে উইকেট পান প্যাটারসন ও মহারাজ। একটি উইকেট নেন সেনুরান মুথুসামি।   
  
দ্বিতীয় ইনিংসেও বিপর্যয়ের মাঝেই ছিল বাংলাদেশ। এবার প্রোটিয়া স্পিনার মহারাজের তোপে আত্মসমর্পণ করেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ১৪৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। সর্বোচ্চ ৩৮ রান করেন পেসার হাসান মাহমুদ। ৩৬ রান করেন অধিনায়ক শান্ত। ২৯ রান আসে অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে। জয় করেন ১১ রান, বাকিদের কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। মহারাজ ৫টি ও মুথুসামি ৪টি উইকেট নেন। একটি উইকেট নেন প্যাটারসন। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ / বাংলাদেশ ক্রিকেট দল / দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল / হোয়াইটওয়াশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ছবি: সংগৃহীত
    বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

Most Read

1
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

3
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net