Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
তিন সেঞ্চুরিতে রান পাহাড় গড়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার

খেলা

টিবিএস রিপোর্ট
30 October, 2024, 04:30 pm
Last modified: 30 October, 2024, 04:33 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

তিন সেঞ্চুরিতে রান পাহাড় গড়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার

টেস্টে বাংলাদেশের বিপক্ষে এটা দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের সর্বোচ্চ রানের ইনিংসটিও চট্টগ্রামে।
টিবিএস রিপোর্ট
30 October, 2024, 04:30 pm
Last modified: 30 October, 2024, 04:33 pm

তাইজুল ইসলামকে ছক্কা মেরে চওড়া হাসিতে ব্যাট উঁচিয়ে ধরলেন উইয়ান মুলডার, দক্ষিণ আফ্রিকার ড্রেসিং রুমে তখন উচ্ছ্বাস। সবাই দাঁড়িয়ে উদযাপন করলেন। না, চট্টগ্রাম টেস্টের ফল আসেনি। আজ কেবল দ্বিতীয় দিনের খেলা চলছে। প্রোটিয়াদের এই উচ্ছ্বাস অপেক্ষা ফুরানোর। রান পাহাড়ে তারা আগেই চড়েছে, অপেক্ষা ছিল মুলডারের সেঞ্চুরির। ডানহাতি এই অলরাউন্ডার সেঞ্চুরিতে পৌঁছানোর পরই প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৬ উইকেটে ৫৭৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে প্রোটিয়ারা। টেস্টে বাংলাদেশের বিপক্ষে এটা তাদের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের সর্বোচ্চ রানের ইনিংসটিও এই চট্টগ্রামে। ২০০৮ সালে ৭ উই ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল তারা। 

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা রান পাহাড়ে পড়েছে টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস ও উইয়ান মুলডারের ব্যাটে, তিনজনই সেঞ্চুরি করেছেন। আছে দুটি হাফ সেঞ্চুরিও, পঞ্চাশ পেরোনো ইনিংস খেলেন ডেভিড বেডিংহাম ও সেনুরান মুথুসামি। ব্যর্থ হয়েছেন কেবল কাইল ভেরেইনা ও রায়ান রিকেলটন। প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান ভেরেইনা আজ রানের খাতা খুলতে পারেননি, রিকেলটন করেন ১২ রান। এর আগে অধিনায়ক এইডেন মার্করাম করেন ৩৩ রান। 

২ উইকেটে ৩০৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। এদিন আরও কিছুটা পথ পাড়ি দেন এই দুই ব্যাটসম্যান। তৃতীয় উইকেটে ১১৬ রান যোগ করেন তারা। ৫৯ রান করা বেডিংহামকে ফিরিয়ে এই জুটি ভাঙেন তাইজুল। ৫ রান পর বাংলাদেশ স্পিনারের শিকার ২৬৯ বলে ১২টি চার ও ৪টি ছক্কায় ১৭৭ রান করা ডি জর্জি। এরপর প্রতিপক্ষকে কোনো রান যোগ করতে না দিয়ে তাইজুল তুলে নেন কাইল ভেরেইনার উইকেট।

আগের দিন দক্ষিণ আফ্রিকার যাওয়া ২ উইকেট নেন তাইজুল, আজও প্রথম তিন উইকেট নেন তিনি। ভেরেইনাকে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন তাইজুল। টেস্টে এটা তাইজুলের ১৪তম ৫ উইকেট, যা বাংলাদেশের বোলারদের মধ্য দ্বিতীয় সর্বোচ্চ। ১৯ বার ৫ উইকেট নিয়ে সবার উপরে সাকিব আল হাসান। তৃতীয় স্থানে আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ, আট বছরের ক্যারিয়ারের ১০ বার ৫ উইকেট নিয়েছেন তিনি। 

সপ্তম উইকেটে ১৮৬ বলে অবিচ্ছন্ন ১৫২ রানের জুটি গড়েন মুলডার ও মুথুসামি। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়া মুলডার ১৫০ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ১০৫ রানে অপরাজিত থাকেন। ৭৫ বলে ৫টি চার ও ২টি ছক্কায় হার না মানা ৬৮ রান করেন মুথুসামি। প্রথম দিন ১০৬ রানের দারুণ এক ইনিংস খেলেন স্টাবস। দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটের ৫টি নেন তাইজুল, বাকি উইকেটটি পান নাহিদ রানা। সুবিধা করতে পারেননি হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজরা। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ / বাংলাদেশ ক্রিকেট দল / দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
    মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা

5
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

6
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net