Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
ফলো অনে পড়ে ইনিংস হার এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
31 October, 2024, 02:15 pm
Last modified: 31 October, 2024, 02:15 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

ফলো অনে পড়ে ইনিংস হার এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ

চরম ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে ১৫৯ রানেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ। ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল। ইনিংস হার এড়াতে আরও ৪০০ রান করতে হবে তাদের।
টিবিএস রিপোর্ট
31 October, 2024, 02:15 pm
Last modified: 31 October, 2024, 02:15 pm

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বাজেভাবে হারার পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা জানিয়েছিল বাংলাদেশ। কিন্তু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আরও করুণ দশা হয়েছে ঘরের মাঠের দলটির। চরম ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে ১৫৯ রানেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ। ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল।

দ্বিতীয় ইনিংসেও হতাশার শুরু হয়েছে বাংলাদেশের। দলীয় ১৫ রানে ফিরে গেছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম অনিক। ৬ ওভার শেষে ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৬ রান। ইনিংস হার এড়াতে আরও ৪০০ রান করতে হবে তাদের। মাহমুদুল হাসান জয় ৪ ও জাকির হাসান ১ রানে ব্যাটিং করছেন।
  
দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন, কেশব মহারাজদের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান দাঁড়াতেই পারছেন না। মনে হতে পারে, চট্টগ্রামের উইকেটে ব্যাটিং করাটা হয়তো কঠিন। কিন্তু এ ক্ষেত্রে মনে করিয়ে দিতে হবে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের কথা। তিন সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৭৫ রানের বিশাল সংগ্রহ গড়ে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। 

বাংলাদেশের ব্যাটিং দেখে এটাও মনে হতে পারে যে, উইকেটের চরিত্র হয়তো বদলে গেছে। আদতে তেমন নয়। টেস্ট ম্যাচে তৃতীয় দিনে উইকেট যেমন থাকে কিংবা চট্টগ্রামের উইকেট সব স্বাভাবিকভাবে যেমন হয়; তেমনই আছে। ব্যর্থতা বাংলাদেশের ব্যাটসম্যানদেরই, এই দায় এড়ানোর সুযোগ নেই। 

বাংলাদেশের প্রথম ইনিংস অবশ্য আরও অল্প রানে শেষ হতে পারতো। ৪৮ রানেই ৮ উইকেট হারায় তারা। এখান থেকে হাল ধরে নবম উইকেটে ১৭২ বলে ১০৩ রানের জুটি গড়েন মুমিনুল হক ও তাইজুল ইসলাম। ১১২  বলে ৮টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৮২ রান করেন মুমিনুল। 

দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে বোলার তাইজুলের ব্যাট থেকে, বিপর্যয়ের মাঝেও ৯৫টি বল মোকাবিলা করেন বাঁহাতি এই স্পিনার। ওপেনার জয় ১০ রান করেন। বাকি ৮ ব্যাটসম্যানের কেউ দুই অঙ্কের রানও করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার পেসার রাবাদা ৯ ওভারে ৩৭ রানে ৫টি উইকেট নেন। ২টি করে উইকেট পান প্যাটারসন ও মহারাজ। একটি উইকেট নেন সেনুরান মুথুসামি।   

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ / বাংলাদেশ ক্রিকেট দল / দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net