Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
এবার খালেদের ওপর চটলেন মুশফিক

খেলা

টিবিএস রিপোর্ট
11 February, 2022, 07:25 pm
Last modified: 11 February, 2022, 07:51 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

এবার খালেদের ওপর চটলেন মুশফিক

উদযাপনের সময় মুশফিকুর রহিমের সঙ্গে কোলাকুলি করতে যান খালেদ। কিন্তু সতীর্থ পেসারকে কোলাকুলি করতে দেননি মুশফিক। এক প্রকার ধাক্কা দিয়ে খালেদকে সরিয়ে দেন তিনি।
টিবিএস রিপোর্ট
11 February, 2022, 07:25 pm
Last modified: 11 February, 2022, 07:51 pm
এভাবেই খালেদকে ঠেলে দূরে সরিয়ে দেন মুশফিক। ছবি: বিসিবি

এ কারণেই হয়তো অধিনায়কত্ব নিতে চান না মুশফিকুর রহিম! দলকে পথ দেখাতে গিয়ে খেই থাকে না অভিজ্ঞ এই ক্রিকেটারের, হারিয়ে ফেলেন মেজাজ। ২০২০ সালের ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মিলেছিল তার প্রমাণ। ওই আসরের প্রায় প্রতি ম্যাচে মেজাজ হারানো মুশফিক তেড়ে গিয়েছিলেন নাসুম আহমেদকে মারতে। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অতোটা মেজাজ না হারালেও মুশফিক যা করলেন, সেটা রীতিমতো সতীর্থকে ছোট করা।

লিটন কুমার দাসের উইকেট নেওয়ার পর খুলনা টাইগার্সের ক্রিকেটাররা উদযাপন করছিলেন। দূর থেকে এগিয়ে এসে তাতে যোগ দেন খালেদ আহমেদ। উদযাপনের এক পর্যায়ে খুলনার অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে কোলাকুলি করতে যান খালেদ। কিন্তু ডানহাতি এই পেসারকে কোলাকুলি করতে দেননি মুশফিক। হাত দিয়ে ঠেলে খালেদকে দূরে সরিয়ে দেন তিনি। খালেদ এরপরও হাসতে হাসতে মুশফিককে জড়িয়ে ধরেন। 

খুনে ব্যাটিং করতে থাকা লিটন কুমার দাসের ক্যাচ ফেলায় খালেদের ওপর চটেন মুশফিক। কুমিল্লার ওপেনার শুরু থেকেই ছিলেন মারকুটে মেজাজে। লিটন তখন ১২ বলে ৩২ রানে ব্যাটিং করছেন। এমন সময় খুলনার বাঁহাতি পেসার রুয়েল মিয়ার বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ তোলেন লিটন। কিন্তু ক্যাচটি নিতে পারেননি খালেদ। পরের বলেই রুয়েলকে ছক্কা মারেন। একে তো ক্যাচ মিস, পরের বলে আবার ছক্কা; সব মিলিয়ে খালেদের ওপর চটে যান মুশফিক। 

মুশফিকের মেজাজ হারানোর ব্যাপারটি অবশ্য সেভাবে তখন বোঝা যায়নি। পরের ওভারে লিটন আউট হওয়ার পর বেরিয়ে আসে তার ক্ষোভ। ১৭ বলে ৪১ রান করা লিটন সপ্তম ওভারে থিসারা পেরেরার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। হুমকি হয়ে ওঠা লিটনকে দারুণ ক্যাচে থামান মুশফিক। উদযাপনে সঙ্গী হতে বাউন্ডারি লাইন থেকে এগিয়ে যান খালেদ। মুশফিকের সঙ্গে কোলাকুলি করতে গেলে এক প্রকার ধাক্কা দিয়েই খালেদকে সরিয়ে দেন তিনি। তখন পাশেই দাঁড়ানো পেরেরা ও আন্দ্রে ফ্লেচার অবাক হয়ে দেখছিলেন মুশফিককে। খালেদ অবশ্য না থেমে হাসতে হাসতে ঠিকই মুশফিককে জড়িয়ে ধরেন।        

ক্যাচ ফেলে দেন খালেদ আহমেদ। ছবি: বিসিবি

২০২০ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে নাসুমের বোলিং নিয়ে খেপেছিলেন মুশফিক। বাঁচা-মরার সেই ম্যাচে ১৩তম ওভারে নাসুমের বলে বড় ছক্কা মারেন বরিশালের আফিফ হোসেন। এই ছক্কা হজম করায় নাসুমের ওপর বিরক্তি প্রকাশ করেন মুশফিক। 

এখানেই শেষ নয়, ১৭তম ওভারে পেসার শফিকুল ইসলামের বলে আফিফ শর্ট ফাইন লেগে ক্যাচ তোলেন। ক্যাচ ধরতে ছুটে যান মুশফিক, নাসুমও চেষ্টা করেন ক্যাচটি নিতে। মুশফিক এগিয়ে থাকায় নাসুম দাঁড়িয়ে যান, অধিনায়ককে ক্যাচ নেওয়ার সুযোগ দেন। এবারও নাসুমের ওপর ক্ষিপ্ত হন মুশফিক। ক্যাচটি ধরে মুশফিক আবারও একই ভঙ্গিতে নাসুমকে মারার জন্য এগিয়ে যান। ক্ষিপ্ত মুশফিককে হাত দিয়ে ফেরানোর চেষ্টা করেন নাসুম।

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / খালেদ আহমেদ / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / খুলনা টাইগার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net