Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
জেতার পরও সাকিব বললেন, ‘আমরা অসহায়’

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
31 January, 2022, 10:35 pm
Last modified: 31 January, 2022, 10:38 pm

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

জেতার পরও সাকিব বললেন, ‘আমরা অসহায়’

বিপিএলে দারুণ এক জয়ের পরও সাকিবের মুখে হতাশার কথা। ফরচুন বরিশালের অধিনায়ক জানালেন, তারা অসহায়।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
31 January, 2022, 10:35 pm
Last modified: 31 January, 2022, 10:38 pm

১৪৫ রানের মাঝারি পূঁজি, স্বস্তিতে থাকার উপায় ছিল না। কিন্তু বল হাতে শাসন করে শুরুতেই খুলনা টাইগার্সকে দিক ভুলিয়ে দিলেন সাকিব আল হাসান, মুজিব-উর-রহমান। এরপরও মাঝে গুছিয়ে নিয়ে দারুণ ব্যাটিংয়ে ম্যাচ জমিয়ে দেন খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম ও ইয়াসির আলী রাব্বি। অবশ্য তাতেও অবশ্য লাভ হয়নি, রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছেড়েছে ফরচুন বরিশাল। 

বিপিএলে দারুণ এক জয়ের পরও সাকিবের মুখে হতাশার কথা। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার জানালেন, তারা অসহায়। তার এই অসহায়ত্ব ব্যাটিং নিয়ে। বিশেষ করে পাওয়ার প্লেতে নিজেদের ব্যাটিং নিয়ে চিন্তার শেষ নেই বরিশালের। এখন পর্যন্ত কোনো ম্যাচেই ভালো পাওয়ার প্লে পায়নি দলটির। 

যে কারণে ব্যাটিং অর্ডারে বারবার পরিবর্তন আনা হয়েছে। উদ্বোধনী জুটিতে এসেছে কয়েকবার পরিবর্তন, সাকিব খেলেছেন সাত নম্বরে। শুরুতে ক্রিস গেইলকে খেলানো হয়েছে পাঁচ নম্বরে। সফলতা পেতে তাকে আনা হয় ওপেনিংয়ে। এ ছাড়াও ইনিংস উদ্বোধন করেছেন সৈকত আলী, জ্যাক লিনটট। সোমবার খুলনার বিপক্ষে ডোয়াইন ব্রাভোকে পাঠানো হয় ওপেনার হিসেবে। 

বাধ্য হয়ে বারবার পরিবর্তন আনা হচ্ছে জানিয়ে সাকিব বলেন, 'পাওয়ার প্লেতে আমাদের ব্যাটিং চিন্তার একটা কারণ। এখনও আমরা সঠিক কম্বিনেশন খুঁজছি। বারবার অর্ডারে পরিবর্তন আনা স্বাস্থ্যকর কিছু নয়, কিন্তু আমরা অসহায়। ড্রেসিং রুমকে স্বস্তিতে রাখতে হবে এবং সবার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে অবগত থাকতে হবে।'

ব্যাটিং নিয়ে চিন্তা থাকলেও নিজের ব্যাটিং নিয়ে খুশি সাকিব। ২৭ বলে ৪১ রান করা বরিশাল অধিনায়ক বলেন, 'আমি জানতাম ব্যাটিং করার জন্য উইকেট আদর্শ ছিল। পাওয়ার প্লের ব্যাটিং আমাদের জন্য বড় চিন্তার কারণ, এদিকে ভালোভাবে নজর দিতে হবে আমাদের। আজ আমি যেভাবে ব্যাটিং করেছি, তাতে আমি খুশি।' পাঁচ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে সাকিবের দল বরিশাল। =

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / ফরচুন বরিশাল / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
    বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • ছবি: জুমাপ্রেস
    পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • প্রতীকী ছবি
    ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

4
বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
অর্থনীতি

বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর

5
ছবি: জুমাপ্রেস
আন্তর্জাতিক

পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net