Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
বিজয়-পিনাকের দারুণ শুরুর পর মুরাদের স্পিন ঘূর্ণি

খেলা

টিবিএস রিপোর্ট
02 January, 2022, 09:10 pm
Last modified: 02 January, 2022, 09:14 pm

Related News

  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • দেশত্যাগে নিষেধাজ্ঞার কিছুই জানেন না বিজয়, নেবেন আইনি ব্যবস্থা
  • মাঝপথে বিজয়কে সরিয়ে তাসকিনকে অধিনায়ক করলো দুর্বার রাজশাহী
  • বিফলে বিজয়ের সেঞ্চুরি, রোমাঞ্চকর জয়ে স্বস্তিতে খুলনা

বিজয়-পিনাকের দারুণ শুরুর পর মুরাদের স্পিন ঘূর্ণি

এনামুল হক বিজয় ও পিনাক ঘোষের দারুণ সূচনায় দিনটা ভালোই গেছে দক্ষিণাঞ্চলের। যদিও মধ্যাঞ্চলের স্পিনার হাসান মুরাদ ভালোই ভুগিয়েছে তাদের।
টিবিএস রিপোর্ট
02 January, 2022, 09:10 pm
Last modified: 02 January, 2022, 09:14 pm

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার মাঠে গড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল। পাঁচ দিনের ফাইনালে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে প্রথম দিনশেষে ৫ উইকেটে ২৬১ রান তুলেছে বিসিবি দক্ষিণাঞ্চল। দুই ওপেনার এনামুল হক বিজয় ও পিনাক ঘোষের দারুণ সূচনায় দিনটা ভালোই গেছে তাদের। 

যদিও মধ্যাঞ্চলের স্পিনার হাসান মুরাদ ভালোই ভুগিয়েছে দক্ষিণাঞ্চলকে। বাঁহাতি এই স্পিনারের শিকার ৪ উইকেট। মুরাদের স্পিন ছোবল সামলে আবার ইনিংস গুছিয়ে নিয়েছেন জাকির হাসান ও অধিনায়ক ফরহাদ রেজা। জাকির ৪৪ ও ফরহাদ ৪৬ রানে অপরাজিত আছেন। 

মধ্যাঞ্চলের এই স্পিনারের পাশাপাশি বৈরী আবহাওয়াও কিছুটা ভুগিয়েছে দক্ষিণাঞ্চলকে। আলোক স্বল্পতার কারণে প্রথম দিনের খেলা নষ্ট হয়েছে ১০ ওভার। সকালে সূর্যে্যর দেখা ছিল না মিরপুরে। ৫৭ মিনিট দেরি করে ফ্লাডলাইট জ্বালিয়ে খেলা মাঠে গড়ানো হয়। 

টস জিতে দক্ষিণাঞ্চলকে ব্যাটিংয়ে পাঠায় মধ্যাঞ্চল। বিজয় ও পিনাক দলকে দারুণ সূচনা এনে দেন। উদ্বোধনী জুটিতে ১৩৭ রান যোগ করেন তারা। ১৬১ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৬৫ রান করে থামেন পিনাক। 

বিজয়ও হাফ সেঞ্চুরি তুলে নেন। ১৭১ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৭৬ রান করে আউট হন তিনি। পিনাক, বিজয়, জাকির, ফরহাদরা রান পেলেও দক্ষিণাঞ্চলের দুজন ব্যাটসম্যান দলের হয়ে ব্যাট চালাতে পারেননি। তৌহিদ হৃদয় শূন্য ও শেখ মেহেদি হাসান ৯ রান করেন। 

দিনের শেষ দিকে আলোক স্বল্পতায় আগেভাগেই খেলা শেষ করতে হয়। হাসান মুরাদ ৪ উইকেট নিতে খরচা করেন ৭০ রান। একটি উইকেট পান আবু হায়দার রনি।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) / এনামুল হক বিজয় / মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
    হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

Related News

  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • দেশত্যাগে নিষেধাজ্ঞার কিছুই জানেন না বিজয়, নেবেন আইনি ব্যবস্থা
  • মাঝপথে বিজয়কে সরিয়ে তাসকিনকে অধিনায়ক করলো দুর্বার রাজশাহী
  • বিফলে বিজয়ের সেঞ্চুরি, রোমাঞ্চকর জয়ে স্বস্তিতে খুলনা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

2
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

3
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

4
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

6
ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
আন্তর্জাতিক

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net