Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
মাঝপথে বিজয়কে সরিয়ে তাসকিনকে অধিনায়ক করলো দুর্বার রাজশাহী

খেলা

টিবিএস রিপোর্ট
20 January, 2025, 06:00 pm
Last modified: 20 January, 2025, 06:06 pm

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান

মাঝপথে বিজয়কে সরিয়ে তাসকিনকে অধিনায়ক করলো দুর্বার রাজশাহী

এবারের বিপিএলে রাজশাহীর নেতৃত্বভার সামলানোর পাশাপাশি ৮ ম্যাচে এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিসহ ৫৪.০০ গড়ে ৩২৪ রান করেছেন বিজয়, যা এখন পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ।
টিবিএস রিপোর্ট
20 January, 2025, 06:00 pm
Last modified: 20 January, 2025, 06:06 pm

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্বার রাজশাহীর অধিনায়কত্ব ছিল এনামুল হক বিজয়ের কাঁধে। নেতৃত্বভার সামলে ব্যাট হাতেও দারুণ সফল ছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। এরপরও মাঝপথে এসে তাকে অধিনায়কত্ব সরিয়ে দিল রাজশাহী। নতুন অধিনায়ক হিসেবে অভিজ্ঞ পেসার তাসকিনের নাম ঘোষণা করেছে দলটি। 

সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে দুর্বার রাজশাহী। ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার সুযোগ করে দিতে বিজয়কে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানায় দলটি। বিবৃতিতে বলা হয়েছে, 'ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য এনামুল হক বিজয়ের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী। আমরা এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির বাকি অংশের জন্য নতুন অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'

এবারের বিপিএলে ৮ ম্যাচে এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিসহ ৫৪.০০ গড়ে ৩২৪ রান করেছেন বিজয়, যা এখন পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। সর্বশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। যদিও ৫৭ বলে ৯টি চার ও ৫টি ছক্কায় ১০০ রানের অসাধারণ ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি বিজয়। দলকে জেতাতে না পারায় ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবেগে ভেঙে পড়তে দেখা যায় তাকে।

দুর্বার রাজশাহীর বিবৃতিতে আরও বলা হয়, 'দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, অধিনায়কের ভার থেকে মুক্ত হয়ে তিনি ব্যাটিংয়ে মনোযোগী হোন। আমরা মনে করি, এটা তাকে মানসিকভাবে চাঙ্গা রেখে দলকে প্লে অফে তুলতে সাহায্য করবে।'

নেতৃত্ব পাওয়া তানকিনও বলে হাতে দুর্বার ছন্দে আছেন। ৮ ম্যাচে তার শিকার ১৮ উইকেট, যা এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ। নতুন অধিনায়কের ওপর ভরসা রেখে দুর্বার রাজশাহী তাদের বিবৃতিতে বলেছে, 'এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন আমাদের নতুন অধিনায়ক তাসকিন আহমেদও। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে এখন অবধি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। আমরা আশা করি, টুর্নামেন্টে আমাদের লক্ষ্য অর্জনের পথে মাঠে ও মাঠের বাইরে তিনি দলকে এগিয়ে নিতে পারবেন।'

Related Topics

টপ নিউজ

তাসকিন আহমেদ / এনামুল হক বিজয় / দুর্বার রাজশাহী / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / বিপিএল / অধিনায়কত্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net