Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে

খেলা

টিবিএস রিপোর্ট
07 February, 2025, 05:45 pm
Last modified: 09 February, 2025, 04:51 pm

Related News

  • বিশেষ ট্রেন পরিচালনার অনুমতিতে স্বাভাবিক নিয়মের ব্যত্যয় ঘটেনি: বাংলাদেশ রেলওয়ে
  • টিকিটের কালোবাজারি রোধে বড় বড় রেলস্টেশনে দুদকের অভিযান
  • রেলওয়ে টিকেট কালোবাজারী চক্রের মূলহোতাসহ ৮ জন গ্রেপ্তার
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে

বিকাল ৪টার দিকে স্টেডিয়ামের গেট খোলা হয়। সাড়ে ৪টার দিকে মিরপুর স্টেডিয়ামের চার ও পাঁচ নম্বর গেটে বেশ কিছু দর্শককে দেখা যায়, যারা টিকেট কেটেও ঢুকতে পারছেন না। জাল হওয়ায় তাদের টিকেট স্ক্যান হচ্ছিল না। এমন দর্শকের সংখ্যাটা কম নয়, ১০০ জনের বেশি দর্শক এমন বিপাকে পড়েন।
টিবিএস রিপোর্ট
07 February, 2025, 05:45 pm
Last modified: 09 February, 2025, 04:51 pm

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। কিন্তু বিকাল ৩টার আগে থেকেই স্টেডিয়ামের হাজির দুই দলের সমর্থকরা। অপেক্ষা গেট খোলার, কিন্তু এই অপেক্ষা ফুরানোর পর অনেকেই বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেছেন। টিকেট কেটেও অনেকে স্টেডিয়ামে ঢুকতে পারছেন না। গেট থেকে জানানো হয়েছে তাদের টিকেট জাল।

ম্যাচ শুরুর ২ ঘণ্টা আগে, অর্থাৎ, বিকাল ৪টার দিকে স্টেডিয়ামের গেট খোলা হয়। সাড়ে ৪টার দিকে মিরপুর স্টেডিয়ামের চার ও পাঁচ নম্বর গেটে বেশ কিছু দর্শককে দেখা যায়, যারা টিকেট কেটেও ঢুকতে পারছেন না। জাল হওয়ায় তাদের টিকেট স্ক্যান হচ্ছিল না। এমন দর্শকের সংখ্যাটা কম নয়, ১০০ জনের বেশি দর্শক জাল টিকেটের খপ্পরে পড়েছেন। এদের সবাই কালোবাজারিদের কাছ থেকে টিকেট কিনেছেন। যাদের কাছ থেকে টিকেট কিনেছেন এসব দর্শক, সেই কালোবাজারিদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ দর্শকদের। তাদের দাবি, আসল টিকেটের সঙ্গে জাল টিকেটের খুব একটা পার্থক্য নেই। 

মোহাম্মদ সোহেল নামের এক বরিশাল ভক্ত ১০টি টিকেট কিনেছেন, এর মধ্যে সাতটি টিকেট ঠিক আছে, বাকি তিনটি জাল। ঢাকার রামপুরাতে বসবাসকারী সোহেল বলেন, 'আমি কালোবাজারির কাছ থেকে ১০টি টিকেট কিনেছিলাম। স্টেডিয়ামে ঢোকার সময় আমাদের সাতজন ঢুকতে পেরেছে, মানে ওই সাতটি টিকেট ঠিক আছে। গেটের দায়িত্বে থাকা মানুষরা জানালো, বাকি তিনটি টিকেট জাল। কতো বড় একটা ধরা খেলাম। বিষয়টি আমরা সেনাবাহীকে জানিয়েছি। কিন্তু এই ব্যাপারে তাদের কিছু করার নেই বলে জানান তারা।'

পরে এক নম্বর গেটেও দেখা মেলে জাল টিকেট কিনে বিপাকে পড়া আরও কয়েকজনের। মাঠে ঢুকতে না পেরে একজন টিকেট ছিড়ছিলেন। চিটাগং কিংসের এই সমর্থককে টিকেট ছেড়ার কারণ জানতেই চাইলে তিনি বলেন, 'ভাই, টিকেট কিনেছিলাম। কিন্তু ঢুকতে গেলে গেট থেকে বলা হলো আমার টিকেট জাল। আমি মোট তিনটিা টিকেট কিনেছি, তিনটিই জাল।' কালোবাজারিদের কাছ কেন টিকেট কিনেছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ভাই টিকেট তো ছিল না, আগের দিনই শেষ। উপায় না দেখে কিনেছিলাম।'

বিষয়টি সম্পর্কে অবগত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্টরা। বিসিবির টিকেটিং কমিটির সদস্য তারিকুল ইসলাম টিটো দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, নিজেদের ভুলেই বিপদে পড়েছেন দর্শকরা। তিনি বলেন, 'বিষয়টা সম্পর্কে শুনেছি, এটা দর্শকদেরই ভুল। কালোবাজারিদের কাছ থেকে টিকেট কেনা ঠিক নয়। কিনলেও ভালোভাবে দেখে নেওয়া উচিত। কারণ আসল টিকেটের সঙ্গে নকল টিকেটের অনেক পার্থক্য। এসট টিকে ফটোকপি করা, হাতে নিলেই বোঝা যায়। বিসিবির কোনো দায় নেই এখানে। এ ছাড়া বিসিবি কোনো টিকেটও বিক্রি করেনি। ব্যাংক ও অনলাইনে টিকেট ছাড়া হয়, যা খুব দ্রুত শেষ হয়ে যায়।'

আগেও এমন হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, 'আগেও এমন ঘটনা দেখেছি আমরা। সিলেটেও জাল টিকেট নিয়ে মাঠে ঢোকার চেষ্টা করেছে অনেকে। সন্দেহজনক মনে হলে পুলিশের সহায়তায় তাদেরকে আমরা আটক করি। কথা বলে মূল হোতাকে পাওয়ার পর নির্দোষদের ছেড়ে দেওয়া হয়। ফাইনালেও এমন শুনলাম। কিন্তু বিসিবি যেহেতু নিজ দায়িত্বে টিকেট বিক্রি করেনি, এখানে বিসিবির কিছু করার নেই। দর্শকদেরই আরও সচেতন থাকা উচিত ছিল।' 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / ফাইনাল / টিকেট / কালোবাজারি / টিকেট কালোবাজারি / মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • বিশেষ ট্রেন পরিচালনার অনুমতিতে স্বাভাবিক নিয়মের ব্যত্যয় ঘটেনি: বাংলাদেশ রেলওয়ে
  • টিকিটের কালোবাজারি রোধে বড় বড় রেলস্টেশনে দুদকের অভিযান
  • রেলওয়ে টিকেট কালোবাজারী চক্রের মূলহোতাসহ ৮ জন গ্রেপ্তার
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net