Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
টিকিটের কালোবাজারি রোধে বড় বড় রেলস্টেশনে দুদকের অভিযান

বাংলাদেশ

ইউএনবি
03 June, 2025, 02:45 pm
Last modified: 03 June, 2025, 02:45 pm

Related News

  • চট্টগ্রামে বৈশাখী মেলায় বন্যপ্রাণী দিয়ে খেলা দেখানোর অভিযোগ; সাপ ও টিয়া পাখি উদ্ধার
  • অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • অধ্যাদেশ কার্যকারিতা হারানোর অপেক্ষায় সরকার; কার্যত অচল দুদক
  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  
  • রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির অভিযোগে চট্টগ্রাম বন্দরে দুদকের অভিযান

টিকিটের কালোবাজারি রোধে বড় বড় রেলস্টেশনে দুদকের অভিযান

দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, কমলাপুর রেলস্টেশনের প্রধান কার্যালয়, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, জামালপুর, সিলেট ও দিনাজপুর রেলস্টেশনে এসব অভিযান চালানো হয়েছে।
ইউএনবি
03 June, 2025, 02:45 pm
Last modified: 03 June, 2025, 02:45 pm
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, আর্থিক অনিয়ম, যাত্রী হয়রানিসহ বিভিন্ন অভিযোগে ঢাকার কমলাপুরসহ আটটি বড় রেলস্টেশনে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৮ মে বেলা সাড়ে ১১টা থেকে এসব স্টেশনে একযোগে অভিযান শুরু করে দুদকের এনফোর্সমেন্ট টিম। টিকিটের কালোবাজারি বন্ধে দুদক বিশেষ নজর দিয়েছে বলেও জানান আকতারুল ইসলাম।

কমলাপুর রেলস্টেশনের প্রধান কার্যালয়, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, জামালপুর, সিলেট ও দিনাজপুর রেলস্টেশনে এসব অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অনলাইনে টিকিটের জন্য হুড়োহুড়ি

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ব্যবস্থাপক সাজেদুল ইসলাম বলেন, 'পশ্চিমাঞ্চলের যেসব যাত্রী আগামী ৫ জুন ভ্রমণ করতে চান তাদের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে। ২৬ মে সকাল ৮টায় অনলাইনে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। এ সময় প্রথম ৩০ মিনিটেই টিকিট কিনতে ২ কোটি ৯৭ লাখ হিট বা টিকিট কেনার চেষ্টা করা হয়।'

এর আগের দিন ২৫ মে দুপুর ২টায় রেলওয়ে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। বিক্রি শুরুর প্রথম ৩০ মিনিটেই ১ কোটি ৯৪ লাখ হিট হয়। তারও আগে, সকাল ৮টায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রির সময় সর্বোচ্চ ২ কোটি ৭৬ লাখ হিট রেকর্ড হয় বলে জানান তিনি।

বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, ট্রেনে ঈদযাত্রা ঘিরে এবার সারা দেশে ১ লাখ ৮৩ হাজার ৬৬৫টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে। যার মধ্যে রবিবার (১ জুন) দুপুর আড়াইটা পর্যন্ত বিক্রি হয়েছে ৬২ হাজার ২৫৮টি টিকিট।

আগামী ৫ জুন ঢাকা থেকে সারা দেশে যাতায়াতের জন্য ৩৩ হাজার ৯২৪টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলের যাত্রীদের জন্য ২৪টি ট্রেনে ১৬ হাজার ৫৭৬ আসন এবং পশ্চিমাঞ্চলের যাত্রীদের জন্য ২১টি ট্রেনে ১৭ হাজার ৩৪৮ টিকিট বরাদ্দ রাখা হয়েছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ১৪ হাজার ৫৮১ টি টিকিট বিক্রি হয়েছে।

এ ছাড়া, ৪ জুনের জন্য ঢাকা থেকে সারা দেশে যাতায়াতের জন্য ৩৪ হাজার ২০টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলের যাত্রীদের জন্য ২৪টি ট্রেনে ১৬ হাজার ৫৭৬টি আসন এবং পশ্চিমাঞ্চলের যাত্রীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২১টি ট্রেনে ১৭ হাজার ৪৪৪টি টিকিট।

এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে ৩৩ হাজার ৩১৫টি। পাশাপাশি ২৩টি পূর্বাঞ্চল এবং ২০টি উত্তরাঞ্চলগামী ট্রেনের জন্য কমিউটার, মেইল ও লোকাল সার্ভিসে আরও ৪৭ হাজার টিকিট বরাদ্দ করা হয়েছে।

টিকিট বিক্রির গতি নিয়ে প্রশ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইন্সটিটিউট অব টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মেসবাহউদ্দিন সরকার বলেন, 'আমরা শুনেছি হাজার হাজার টিকিট দুই মিনিটে শেষ হয়ে যায়। টিকিট দুই মিনিটে বিক্রি হতে পারে, যদি সেটি কোনো দ্রুততম সার্ভার হয়; কিন্তু এত সক্ষমতা-সম্পন্ন সার্ভার আমাদের দেশে আছে কি না, এটি একটি প্রশ্ন।'

দীর্ঘদিন ধরেই ছুটির সময় ট্রেনের টিকিট বিক্রি ঘিরে কালোবাজারির যে অভিযোগ রয়েছে, তার প্রভাবেই এমনটি হতে পারে বলে ধারণা এই শিক্ষকের।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিশেষজ্ঞরাও ড. মো. মেসবাহউদ্দিন সরকারের এই উদ্বেগের সঙ্গে একমত পোষণ করে দেশের সার্ভারের এই দ্রুতগতি নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার সাজেদুল ইসলাম জানান, অনলাইন প্ল্যাটফর্ম সহজ ডটকমের তথ্যমতে, তাদের সিস্টেম প্রতি পাঁচ মিনিটে ৩০ হাজার টিকিট বিক্রি করার সক্ষমতা রাখে।

তিনি বলেন, 'ওয়েবসাইটে যত হিটই আসুক, সিট তো নির্দিষ্ট। দাঁড়ানো টিকিটসহ বরাদ্দ রয়েছে প্রায় ৪৩ হাজার। হিট মানেই টিকিট পাওয়া যাবে, এমন নয়।'

কালোবাজারির সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি ৩০ এপ্রিল যোগদান করেছি। এরপর থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি বা কাউকে অবৈধ টিকিট বিক্রিতে জড়িত অবস্থায় ধরিনি। তবে এ ব্যাপারে আমাদের পর্যবেক্ষণ চলমান রয়েছে।'

এত দ্রুত টিকিট বিক্রি হয়ে যাওয়ায় টিকিট পাওয়া নিয়ে ঈদে ঘরমুখী মানুষের উদ্বেগ বেড়েই চলেছে। এতে কর্তৃপক্ষের ওপরও স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার চাপ বাড়ছে।

Related Topics

টপ নিউজ

টিকেট কালোবাজারি / রেলস্টেশন / দুর্নীতি দমন কমিশন (দুদক) / অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • চট্টগ্রামে বৈশাখী মেলায় বন্যপ্রাণী দিয়ে খেলা দেখানোর অভিযোগ; সাপ ও টিয়া পাখি উদ্ধার
  • অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • অধ্যাদেশ কার্যকারিতা হারানোর অপেক্ষায় সরকার; কার্যত অচল দুদক
  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  
  • রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির অভিযোগে চট্টগ্রাম বন্দরে দুদকের অভিযান

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net