Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
সৌম্যর অপেক্ষা ফুরানো সেঞ্চুরি, জাকিরের অনবদ্য ১৫৮

খেলা

টিবিএস রিপোর্ট
14 December, 2021, 09:25 pm
Last modified: 14 December, 2021, 09:30 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • নাঈমের বিধ্বংসী ১৭৬, প্রাইম ব্যাংকের ইতিহাস, তামিম-আল আমিনের সেঞ্চুরি
  • বাদ পড়ার দিনে ঝড় তুলে লিটনের সেঞ্চুরি, ঢাকার রেকর্ডের মালা
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ওয়েস্ট ইন্ডিজকে মাঝারি লক্ষ্য দিলো বাংলাদেশ

সৌম্যর অপেক্ষা ফুরানো সেঞ্চুরি, জাকিরের অনবদ্য ১৫৮

সৌম্যর সেঞ্চুরি পাওয়ার ম্যাচে তার দল ওয়ালটন মধ্যাঞ্চলও আছে চালকের আসনে। ইনিংস ব্যবধানে জিততে পুরো দিনে পাঁচটি উইকেট দরকার দলটির।
টিবিএস রিপোর্ট
14 December, 2021, 09:25 pm
Last modified: 14 December, 2021, 09:30 pm

জাতীয় দলের হয়ে খেলার কারণে ঘরোয়া ক্রিকেট সেভাবে মন দেওয়ার সুযোগ ছিল না। ফাঁকে ফাঁকে খেললেও প্রথম শ্রেণির ক্রিকেটে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছানো হচ্ছিল না সৌম্য সরকারের। অবশেষে অপেক্ষা ফুরালো বাঁহাতি এই ব্যাটসম্যানের। ২ বছর ১০ মাস পর প্রথম শ্রেণির ক্রিকেট সেঞ্চুরি করলেন সৌম্য।

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ওয়ালটন মধ্যাঞ্চলের এই ব্যাটসম্যান ১৪৮ বলে ১০টি চার ও একটি ছক্কায় ১০৪ রানের ইনিংস খেলেছেন। ২০১৯ সালে সর্বশেষ প্রথম শ্রেণিতে সেঞ্চুরি করেন সৌম্য। সেটা ছিল জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে। 

সৌম্যর সেঞ্চুরি পাওয়ার ম্যাচে তার দল মধ্যাঞ্চলও আছে চালকের আসনে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চলকে ২১৯ রানে অলআউট করে দিয়ে প্রথম ইনিংসে ৩ উইকেটে ৫৬৩ রান তুলে ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল। মোহাম্মদ মিঠুন ১৭৬ ও মিজানুর রহমান ১৬২ রান করেন। এ ছাড়া সালমান হোসেন ৫৩ ও মোসাদ্দেক হোসেন সৈকত ৫০ রান করেন। 

প্রথম ইনিংসেই ৩৪৪ রানের বড় ব্যবধানে পিছিয়ে পড়া বিসিবি উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি। মধ্যাঞ্চলের পেসার হাসান মুরাদের বোলিং তোপে ১৭২ তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছে তারা। ইনিংস হার এড়াতেই তাদের দরকার আরও ১৭২ রান। মার্শাল আইয়ুব ও মাহিদুল ইসলাম অপরাজিত আছেন। মুরাদের শিকার ৩ উইকেট। এ ছাড়া একটি করে উইকেট নেন রবিউল হক ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

আরেক ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ২৭৬ বলে ১৯টি চার ও ২টি ছক্কায় ১৫৮ রানের অসাধারণ ইনিংস খেলেছেন বিসিবি দক্ষিণাঞ্চলের জাকির হাসান। ৪২৯ রানে থেমেছে দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংস। ৫ উইকেটে ১৯৫ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে পূর্বাঞ্চল। প্রথম ইনিংসে ২৬০ রানে গুটিয়ে যাওয়া দলটি এখনও পিছিয়ে ২৬ রানে। 

Related Topics

টপ নিউজ

সৌম্য সরকার / বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) / সেঞ্চুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • নাঈমের বিধ্বংসী ১৭৬, প্রাইম ব্যাংকের ইতিহাস, তামিম-আল আমিনের সেঞ্চুরি
  • বাদ পড়ার দিনে ঝড় তুলে লিটনের সেঞ্চুরি, ঢাকার রেকর্ডের মালা
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ওয়েস্ট ইন্ডিজকে মাঝারি লক্ষ্য দিলো বাংলাদেশ

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net