Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
দায়িত্ববোধ বাড়াতে হবে, উপলব্ধি তামিমের

খেলা

টিবিএস রিপোর্ট
02 December, 2024, 07:55 pm
Last modified: 03 December, 2024, 04:20 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

দায়িত্ববোধ বাড়াতে হবে, উপলব্ধি তামিমের

টেস্ট সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ৮ ডিসেম্বর সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে।
টিবিএস রিপোর্ট
02 December, 2024, 07:55 pm
Last modified: 03 December, 2024, 04:20 pm

অপার সম্ভাবনা বিবেচনায় বাংলাদেশ দলে ডাক মেলে তানজিদ হাসান তামিমের। গত বছরের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে হয়ে যায় অভিষেক। সেই থেকে বাংলাদেশ ওয়ানডে দলে নিয়মিত তরুণ বাঁহাতি এই ওপেনার। ভারতে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে দলের সবগুলো ম্যাচের একাদশে জায়গা হয় তার। কিন্তু আস্থার প্রতিদান দিতে পারেননি, হাফ সেঞ্চুরি করা ইনিংসটাই কেবল উল্লেখ করার মতো।

বিশ্বকাপের আগে পরে মিলিয়ে জাতীয় দলের জার্সিতে ১৮টি ওয়ানডে খেলে ফেলেছেন তামিম। দুটি হাফ সেঞ্চুরি করেছেন, ১৮.০৫ গড়ে রান করেছেন ৩০৭। ১৫ টি-টোয়েন্টিতে ৩টি হাফ সেঞ্চুরিসহ ২৫.২৩ গড়ে তার রান ৩২৮। নিশ্চয়ই এসব মনপুত পারফরম্যান্স নয়। যদিও ক্যারিয়ারের শুরুর পর্বটা রাঙানোর সুযোগ ছিল, বেশ কয়েকটি ইনিংসে ভালো শুরুও পান তামিম। কিন্তু ভালো শুরুর পর খেই হারিয়ে তিনি ফিরেছেন সাজঘরে।

জাতীয় দলে দেড় বছরের বেশি সময় পার করার পর আত্মউপলব্ধি হয়েছে তামিমের। নিজের কারণেই যে ব্যাট হাসছে না, বড় ইনিংস খেলতে পারছেন না; এটা বুঝতে পেরেছেন ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। ওয়ানডে দলের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়ার আগে সোমবার মিরপুরে তামিম জানালেন, দায়িত্ববোধ বাড়ানোর তাগিদ অনুভব করছেন তিনি। 

নিজের ক্যারিয়ারের মূল্যায়ন এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রত্যাশার কথা জানতে চাইলে তামিম বলেন, 'দেখুন, যেটা বলছেন আমি এটার সঙ্গে একমত। এখানে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, আরেকটু দায়িত্ববোধ বাড়াতে হবে। কারণ বেশিরভাগ ইনিংস আমি ভালো শুরু করেছি, ওখান থেকে বড় করতে পারি নাই।'

'এখন থেকে আমার চেষ্টা থাকবে, আমি যদি ইনিংসে ভালো শুরু করি, সেখান থেকে দায়িত্ববোধ নিয়ে ইনিংসটা বড় করার। আমার ব্যাক অব দ্য মাইন্ড..একটা জিনিস আমি মনে করি এটা আসলে মানসিক ব্যাপার। আমি যদি ভালো গেম প্ল্যান নিয়ে নামতে পারি এবং ভালো শুরু করার পর যদি ইনিংসটা বড় করতে পারি। আশা করি যে, এখান থেকে আরও ভালো হওয়া সম্ভব।'

টেস্টে অনেক দিন ধরেই ব্যর্থ বাংলাদেশের ব্যাটিং বিভাগ, ওয়েস্ট ইন্ডিজ সফরেও তা জারি আছে। দুর্দশার ব্যাটিংয়ে প্রথম টেস্ট হারা দলটির ব্যাটিং ভাগ্য বদলায়নি দ্বিতীয় টেস্টেও। ১৬৪ রানেই গুটিয়ে যায় সফরকারীদের প্রথম ইনিংস। ওয়ানডে ভিন্ন ফরম্যাট হলেও চ্যালেঞ্জ থাকবে। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে অনুশীলন করার আগ পর্যন্ত অবশ্য এসব চ্যালেঞ্জ নিয়ে ভাবতে চান না তামিম। 

বাংলাদেশ ওপেনারের ভাষায়, 'সব সিরিজেই শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু ওখানে অনেকে টেস্ট খেলছে, তারা কন্ডিশন সম্পর্কে অনেক ভালো জানে। ওখানে আমাদের একটা অনুশীলন সেশন আছে, ওখানে গেলে বুঝতে পারবো কী রকম চ্যালেঞ্জ আসতে পারে, এসব চ্যালেঞ্জ আমাদের কীভাবে ফেস করতে হবে। এর আগেও ওখানে বিশ্বকাপ খেলেছি আমরা। ভালো করারই লক্ষ্য থাকবে। চেষ্টা করব যেন শুরুটা ভালো করতে পারি।'  

টেস্ট সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ৮ ডিসেম্বর সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। পরের দুটি ওয়ানডে হবে ১০ ও ১২ ডিসেম্বর। এই ম্যাচ দুটিও হবে সেন্ট কিটসে। 

Related Topics

টপ নিউজ

তানজিদ হাসান তামিম / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net