Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
সংবর্ধনা ও পুরস্কারের জোয়ারে ভাসছে সাফজয়ী নারী দল

খেলা

টিবিএস রিপোর্ট
17 November, 2024, 09:35 pm
Last modified: 18 November, 2024, 02:45 pm

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • যেভাবে ব্রিটিশ ফুটবলাররা এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের নারী ফুটবলকে
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার
  • অধিনায়ক ছাড়াই নারী ফুটবল দল ঘোষণা

সংবর্ধনা ও পুরস্কারের জোয়ারে ভাসছে সাফজয়ী নারী দল

এই অনুষ্ঠান থেকে মন ভালো হওয়ার মতো আরও বড় খবর শুনেছেন নারী ফুটবলাররা। মেয়েদের ফুটবল লিগ ও আগেই দিয়ে রাখা প্রতিশ্রুতি অনুযায়ী ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করার কথা জানানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
17 November, 2024, 09:35 pm
Last modified: 18 November, 2024, 02:45 pm

টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশকে আনন্দে ভাসানো নারী ফুটবল ভাসছে পুরস্কারের জোয়ারে। বিভিন্ন জায়গা থেকে পাচ্ছে সংবর্ধনা। দেশে ফিরে ছাদখোলা বাসে বাফুফে ভবনে নেওয়া হয় ফুটবলারদের। সেখানে দলকে স্বাগত জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দলকে এক কোটি টাকা পুরস্কার দেন এই মন্ত্রণালয়ের প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

সেদিনই নারী দলকে ২০ লাখ পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একদিন পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফজয়ী দলটিকে সংবর্ধনা দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যৌথ উদ্যোগে শনিবার সাবিনা-কৃষ্ণাদের এক কোটি টাকা আর্থিক পুরস্কার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। 

এর বাইরেও বিভিন্ন তরফ থেকে আর্থিক পুরস্কার নিশ্চিত হয়েছে নারী ফুটবলারদের। আবার কর্পোরেট হাউজ থেকেও তারা পাচ্ছেন সংবর্ধনা ও উপহার। আজও সংবর্ধনা পেয়েছেন তহুরা-মনিকারা। বাফুফে ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবল দলের প্রত্যেক সদস্যকে একটি করে ফ্রিজ উপহার দিয়েছে ইলেকট্রনিক সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। 

সংবর্ধনা ও উপহার পেয়ে সভাবতই উচ্ছ্বসিত বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। ওয়ালটনকে ধন্যবাদ জানানোর পাশাপাশি পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'সংবর্ধনা পেতে সবারই ভালো লাগে, আমাদের সবারই ভালো লাগছে। তবে পৃষ্ঠপোষকরা যদি নারী দলের ফুটবলারদের ব্যক্তিগত পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসেন, তাহলে আমরা উপকৃত হই, দেশের ফুটবলও উপকৃত হয়।'

এই অনুষ্ঠান থেকে মন ভালো হওয়ার মতো আরও বড় খবর শুনেছেন নারী ফুটবলাররা। মেয়েদের ফুটবল লিগ ও আগেই দিয়ে রাখা প্রতিশ্রুতি অনুযায়ী ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করার কথা জানিয়েছেন বাফুফের নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন, 'আগামী বছর যেন মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজিত হতে পারে, আমরা সেটা নিয়ে ভাবছি। মেয়েদের প্রিমিয়ার লিগ যেন আরও জমজমাট হতে পারে, আশা করব সে জন্য দেশের শীর্ষ ক্লাবগুলো এবার এগিয়ে আসবে।'

সংবর্ধনা ও পুরস্কারের জোয়ারে ভাসছে মেয়েরা, তবে এ সময়ে তাদেরকে মাটিতে পা রাখতে বলছেন কোচ পিটার বাটলার। তিনি বলেন, 'ফর্ম অস্থায়ী, মান স্থায়ী; মেয়েদের কথাটা মনে রাখতে হবে। তাদের এ সাফল্যে অনেকেরই অবদান আছে। সাফ জিতে আসার পর আমাদের অনেকেই উপহার দিচ্ছেন, অভিনন্দিত করছেন। এটা খুব ভালো, এতে মেয়েরা অনুপ্রাণিত হবে। তবে ওদের মাটিতে পা রাখতে হবে।'

জীবনবোধের শিক্ষা নেওয়ার কথা জানিয়ে ইংলিশ এই কোচ আরও বলেন, 'আরও একটি জিনিস মাথায় রাখতে হবে, একটি ফ্রিজ বা অন্য উপহার বাজারে গিয়ে আপনি কিনতে পারবেন। কিন্তু আপনি বাজার থেকে এক বাক্স সততা কিংবা নম্রতা বা শ্রদ্ধা কিনতে পারবেন না। এ ব্যাপারগুলো সবাইকে মাথায় রাখতে হবে। সবাইকে মাটিতে পা রাখতে হবে।'

সাফ চলাকালীন ফুটবলারদের সঙ্গে বাটলারের দূরত্ব তৈরি হওয়ার খবর পাওয়া গিয়েছিল। সিনিয়র ফুটবলারদের তিনি পছন্দ করেন না বা তাদের খেলাতে চান না, এমন অভিযোগ করেছিলেন দলের কেউ কেউ। যদিও এসব অন্তর্কলহ পারফরম্যান্সে প্রভাব ফেলেনি, বাটলারের কোচিংয়েই শিরোপা জেতে বাংলাদেশ। 

সাফল্য কুড়ালেও প্রধান কোচের সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি বাফুফে। নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার বলেছেন, 'বাটলারের সঙ্গে বাফুফের চুক্তি আছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এখনও কিছু সময় বাকি, আমরা বিষয়টি নিয়ে পরে ভাববো।'

Related Topics

টপ নিউজ

সাফজয়ী নারী দল / জাতীয় নারী ফুটবল দল / নারী ফুটবল দল / বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • যেভাবে ব্রিটিশ ফুটবলাররা এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের নারী ফুটবলকে
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার
  • অধিনায়ক ছাড়াই নারী ফুটবল দল ঘোষণা

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net