Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
‘আফগানিস্তান দলে সব সময়ই রহস্যময় স্পিনার থাকে’

খেলা

টিবিএস রিপোর্ট
07 November, 2024, 02:05 am
Last modified: 07 November, 2024, 02:08 am

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

‘আফগানিস্তান দলে সব সময়ই রহস্যময় স্পিনার থাকে’

শান্তকে নবি ফেরানোর পর শুরু হয় ‘গাজানফার শো’। জাদু নাকি রহস্য, এটা বুঝতে বুঝতেই বাংলাদেশের ইনিংস শেষ। ২ উইকেটে ১২০ থেকে ১৪৩ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
07 November, 2024, 02:05 am
Last modified: 07 November, 2024, 02:08 am

আল্লাহ মোহাম্মদ গাজানফার যে বাংলাদেশের জন্য এক রহস্যের নাম উঠেছিল, তা এক বাক্যে মেনে নিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক অবশ্য ১৮ বছর বয়সী এই অফ স্পিনারেই সীমাবদ্ধ থাকলেন না, প্রশংসায় ভাসালেন প্রতিপক্ষ আফগানিস্তানের স্পিনারদের। তার ভাষায় আফগানিস্তান দলে সব সময়ই রহস্যময় স্পিনার থাকে। 

বুধবার দুবাইয়ে আফগানিস্তানের দেওয়া ২৩৬ রানের লক্ষ্যে ব্যাটিং করতে ২ উইকেটেই ১২০ রান তুলে ফেলে বাংলাদেশ। কিন্তু এরপরই উল্টো পথে হাঁটা শুরু। শান্তকে নবি ফেরানোর পর শুরু হয় 'গাজানফার শো'। জাদু নাকি রহস্য, এটা বুঝতে বুঝতেই বাংলাদেশের ইনিংস শেষ। 

২ উইকেটে ১২০ থেকে ১৪৩ রানেই অলআউট বাংলাদেশ। শেষের ৭ উইকেট মাত্র ২৩ রানে হারায় লম্বা সময় ধরে ব্যাটিং ব্যর্থতার বন্দী থাকা দলটি। বাংলাদেশের শেষের ৭ উইকেটের ৫টিই নেন গাজানফার, শুরুতে তার শিকার তানজিদ হাসান তামিম। ৬.৩ ওভারে ২৬ রান খরচায় ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা মাত্র ষষ্ঠ ওয়ানডে খেলতে নামা তরুণ এই স্পিনার। 

৯২ রানের বড় হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গাজানফারের বোলিং রহস্য নিয়ে জানতে চাইলে শান্ত বলেন, 'আফগানিস্তান দলে সব সময় রহস্যময় স্পিনার থাকে। তাদের সবাই আজ দারুণ বোলিং করেছে। বিশেষ করে গাজাফার সত্যি অসাধারণ বোলিং করেছে।'

১২০ রানে ২ উইকেট, শান্ত তখন ৪৭ রানে অপরাজিত। এরপরও কেন এই হাল? বাংলাদেশ অধিনায়ক নিজেকেই দুষছেন, 'আমার মনে হয় আমার উইকেটটা পার্থক্য গড়ে দিয়েছে। আমি উইকেটে থিতু ব্যাটসম্যান ছিলাম। এ ছাড়া সৌম্য, মিরাজ; আমরা ৩০-৪০ রান করেছি। এমন কন্ডিশনে লম্বা সময় ধরে ব্যাটিং করতে হবে আপনাকে।'

বোলিংয়ে ভালো শুরুর প্রশংসা করলেও সেই ধারায় থাকতে না পারার হতাশা আছে শান্ত। একই সঙ্গে কৃতিত্ব দিয়েছেন চাপ সামলে দারুণ ব্যাটিং করা মোহাম্মদ নবিকেও, 'আমার মনে হয় আমরা খুবই ভালো শুরু করেছিলাম। প্রথম ১৫-২০ ওভারে আমরা সত্যি ভালো বোলিং করেছি। কিন্তু মাঝে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি আমরা। নবি যেভাবে ব্যাটিং করেছে, সে সত্যিই দারুণ ব্যাটিং করেছে।'

৭১ রানে ৫ উইকেট হারানো দলের হাল ধরে ষষ্ঠ উইকেটে ১০৪ রানের জুটি গড়েন হাশমতউল্লাহ শহিদি ও নবি। শহিদি ৫২ ও নবি ইনিংস সেরা ৮৪ রান করেন। এ দুজনের প্রশংসার পাশাপাশি করণীয় নিয়ে শান্ত বলেন, 'আমার মনে হয় না আমাদের আরও আক্রমণ করতে হতো। উইকেটে নিচু বাউন্স ছিল, ধারাবাহিকভাবে আমাদের ঠিক জায়গায় বোলিং করে যেতে হবে। কিন্তু যেটা আমি বললাম, হাশমত এবং নবি খুবই অসাধারণ ব্যাটিং করেছে।'

পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে আসে বাংলাদেশ। এরপর থেকে হারের বৃত্তে তারা। ভারত সফরে চরম ব্যাটিং ব্যর্থতায় টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়া দলটি এবার আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারলো। তবে শান্তর বিশ্বাস পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে পারবেন তারা, 'আমাদের প্রস্তুতি দারুণ ছিল, কিন্তু আজ আমাদের দিন ছিল না। আশা করি পরের ম্যাচে আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবো।'   

Related Topics

টপ নিউজ

নাজমুল হোসেন শান্ত / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net