Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
মিরাজ-জাকেরের দৃঢ়তার পর বৃষ্টির কল্যাণে চতুর্থ দিনে মিরপুর টেস্ট

খেলা

টিবিএস রিপোর্ট
23 October, 2024, 05:40 pm
Last modified: 23 October, 2024, 05:47 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

মিরাজ-জাকেরের দৃঢ়তার পর বৃষ্টির কল্যাণে চতুর্থ দিনে মিরপুর টেস্ট

দুই দিনেই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা জাগা টেস্ট গড়ালো চতুর্থ দিনে। বৃষ্টি বাধা ও আলোক স্বল্পতা একটি কারণ, তবে বাংলাদেশের দুই ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিকের দৃঢ়তার কথা আগে উল্লেখ করতে হবে।
টিবিএস রিপোর্ট
23 October, 2024, 05:40 pm
Last modified: 23 October, 2024, 05:47 pm

পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা ছিল। বৃষ্টি হানা দেয় দুপুর দেড়টার দিকে, ১টা ৪০ মিনিটে খেলা বন্ধ হয়ে যায়। ১ ঘণ্টা ২০ মিনিট পর খেলা শুরু হলেও এবার আলোক স্বল্পতায় খেলায় বাধা, যে বাধা কাটিয়ে আর খেলা মাঠে গড়ায়নি। দিনের খেলা ৪০ ওভার বাকি থাকতেই বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। 

এরপরও অবশ্য খেলা চলতে পারতো। কিন্তু এর জন্য কেবল স্পিনার ব্যবহার করতে হতো দক্ষিণ আফ্রিকাকে। আলোক স্বল্পতার কারণে প্রোটিয়াদের এই নির্দেশনা দেওয়া আম্পায়ারদের পক্ষ থেকে। বৃষ্টির পর স্পিনার দিয়ে শুরু করলেও একটা পর্যায়ে গিয়ে তারা পেসার ব্যবহার করতে চাইলে খেলা চালিয়ে নেওয়ার উপায় ছিল না, খেলা আবার বন্ধ হয়ে যায়। এরপর কিছুক্ষণ পরপর মাঠে গিয়ে আলোর অবস্থা দেখেন আম্পায়াররা। অবস্থার উন্নতি না দেখে বিকাল ৪টার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। 

দুই দিনেই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা জাগা টেস্ট গড়ালো চতুর্থ দিনে। বৃষ্টি বাধা ও আলোক স্বল্পতা একটি কারণ, তবে বাংলাদেশের দুই ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিকের দৃঢ়তার কথা আগে উল্লেখ করতে হবে। ধ্বংস্তূপে দাঁড়িয়ে এ দুজন জুটি গড়ে তোলেন, বাংলাদেশকে বাঁচান ইনিংস হারের হাত থেকে। মিরাজ-জাকেরের জুটিতেই লিড নেওয়া বাংলাদেশ এখন প্রোটিয়াদের বড় লক্ষ্য দেওয়ার স্বপ্নে।

৭ উইকেটে ২৮৩ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ, ঘরের মাঠের দলটির লিড দাঁড়িয়েছে ৮১। কাল ব্যাটিং করে এটাকে ২০০ পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে কথা বলঅ পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার জানান, যেকোনো অবস্থায় বিশ্বাস রাখতে হবে। 

বিশ্বাস রাখার পথে মিরাজই বাংলাদেশের অন্যতম ভরসা। টুকটাক ব্যাটিং পারলেও বাকি তিনজনই বোলার। ক্যারিয়ারের নবম টেস্ট হাফ সেঞ্চুরি তুলে নেওয়া মিরাজ অপরাজিত আছেন ৮৭ রানে। তাকে অনেকটা সময় সঙ্গ দেওয়া নাঈম হাসান অপরাজিত ১৬ রানে। অষ্টম উইকেটে এ দুজন ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। তবে ম্যাচের চেহারা পাল্টেছে মিরাজ-জাকেরের জুটিতে। 

৩ উইকেটে ১০১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা বাংলাদেশ আজ ১১ রানের মধ্যেই তিন উইকেট হারায়। একে একে ফিরে যান আগের দিন ভালো লড়াই করা মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। খাদের কিনারে চলে যাওয়া দলের দায়িত্ব কাঁধে তুলে নেন মিরাজ ও জাকের। সপ্তম উইকেটে ২৫৪ বলে ১৩৮ রানের জুটি গড়েন তারা। এটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সেরা সপ্তম উইকেট জুটি, সব মিলিয়ে চতুর্থ। 

জাকেরের বিদায়ে ভাঙে এই জুটি। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজের শিকারে পরিণত হওয়ার আগে ১১১ বলে ৭টি চারে ৫৮ রান করেন অভিষিক্ত ডানহাতি এই ব্যাটসম্যান। এরপর নাঈমকে নিয়ে আরও কিছুটা পথ পাড়ি দেন মিরাজ। পরে বৃষ্টি ও আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। বাংলাদেশের এই ইনিংসে ৪টি উইকেট নিয়েছে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। ৩ উইকেট পান মহারাজ। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ / বাংলাদেশ ক্রিকেট দল / দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল / মেহেদী হাসান মিরাজ / জাকের আলী অনিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net