Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 13, 2026
র‌্যাঙ্কিংয়ে বড় লাফে বাংলাদেশের মধ্যে শীর্ষে লিটন

খেলা

টিবিএস ডেস্ক
04 September, 2024, 06:50 pm
Last modified: 05 September, 2024, 02:06 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

র‌্যাঙ্কিংয়ে বড় লাফে বাংলাদেশের মধ্যে শীর্ষে লিটন

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে লিটন-মিরাজ ছাড়া বাংলাদেশের কারও উন্নতি হয়নি, অবনতি হয়েছে মুমিনুল ও শান্তর। বোলারদের র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন হাসান ও নাহিদ।
টিবিএস ডেস্ক
04 September, 2024, 06:50 pm
Last modified: 05 September, 2024, 02:06 pm

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ধ্বংস্তূপে দাঁড়িয়ে দুর্বার এক জুটি গড়েন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। মিরাজ হাফ সেঞ্চুরি করে ফিরলেও লিটন তুলে নেন সেঞ্চুরি। দারুণ এই ব্যাটিংয়ের পুরস্কার পেয়েছেন তারা। বড় লাফে বাংলাদেশের মধ্যে ষীর্থ অবস্থানে উঠে এসেছেন লিটন, এগিয়েছেন মিরাজও। বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নাহিদ রানা, তাসকিদের। 

গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যা সব সময়ের মতো বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ১৫তম স্থানে উঠেছেন লিটন, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। তবে লিটনের ক্যারিয়ার সেরা অবস্থান ১২ নম্বর। ব্যাটসম্যানদের মধ্যে তার পরই আছেন মুশফিকুর রহিম। ১৭ নম্বরে থাকা এই ব্যাটসম্যানের র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি। 

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। এখান থেকে হাল ধরে ১৬৫ রানের রেকর্ড জুটি গড়েন লিটন ও মিরাজ। ২২৮ বলে ১৩টি চার ও ৪টি ছক্কায় টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেওয়া লিটন খেলেন ১৩৮ রানের অসাধারণ এক ইনিংস। এই পারফরম্যান্সে ১২ ধাপ উন্নতি হয়েছে ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের। 

লিটনের সঙ্গে জুটি গড়া মিরাজ খেলেন ১২৪ বলে ১২টি চার ও একটি ছক্কায় ৭৮ রানের ইনিংস। এই সুবাদে র‌্যাঙ্কিংয়ে ১০ ধাপ উন্নতি হয়েছে তার, ৭৫ নম্বরে আছেন তিনি। বল হাতেও দারুণ ছন্দে ছিলেন এই অলরাউন্ডার। দুই ম্যাচে তার শিকার ১০ উইকেট, যা সিরিজের সর্বোচ্চ। ব্যাটে-বলে আলো ছড়িয়ে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে সাত নম্বরে আছেন মিরাজ। ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ করে পিছিয়ে মুমিনুল হক ৪৯ ও নাজমুল হোসেন শান্ত ৬৬ নম্বরে আছেন। 

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ধস নামান বাংলাদেশের পেসাররা। তিনজন মিলে শিকার করেন ১০ উইকেট, যা টেস্টে বাংলাদেশের জন্য প্রথম। এ পথে হাসান টেস্টে প্রথমবারের মতো শিকার করেন ৫ উইকেট। ডানহাতি এই পেসার বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে আছেন। গতির ঝড় তুলে ৪ উইকেট নেওয়া তরুণ পেসার নাহিদ রানা প্রথমবারের মতো ১০০'র মধ্যে ঢুকেছেন। ২৩ ধাপ এগিয়ে ৯৭ নম্বরে আছেন তিনি। ১১ ধাপ এগিয়ে তাসকিন আহমেদ আছেন ৮৫ নম্বরে।   

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডস টেস্টে জোড়া সেঞ্চুরি করা জো রুট। এরপর যথাক্রমে দুই ও তিন নম্বরে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ভারতের রবীচন্দ্রন অশ্বিনের দখলে। যৌথভাবে দুই নম্বরে আছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড ও ভারতের জাসপ্রিত বুমরাহ। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। 

Related Topics

টপ নিউজ

লিটন কুমার দাস / বাংলাদেশ ক্রিকেট দল / টেস্ট র‌্যাঙ্কিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
    স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
    বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
    ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
    এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
    পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থনীতি

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

2
ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
আন্তর্জাতিক

বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা

3
ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
অর্থনীতি

ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ

4
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

5
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
বাংলাদেশ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net