Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
পয়েন্ট কাটা গেল বাংলাদেশের, সাকিবকে জরিমানা

খেলা

টিবিএস ডেস্ক
26 August, 2024, 07:55 pm
Last modified: 27 August, 2024, 02:28 pm

Related News

  • যশোরে গুদামজাত ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীর জরিমানা
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

পয়েন্ট কাটা গেল বাংলাদেশের, সাকিবকে জরিমানা

টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান পয়েন্ট খোয়াতে হয়েছে বাংলাদেশকে। এ ছাড়া আচরণবিধি ভঙ্গের অপরাধে শাস্তি দেওয়া হয়েছে বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে। দুই দল ও সাকিবকে শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।
টিবিএস ডেস্ক
26 August, 2024, 07:55 pm
Last modified: 27 August, 2024, 02:28 pm

টেস্টে পাকিস্তানকে প্রথমবারের মতো হারিয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগ পর্যন্ত দারুণ সময়ই কাটার কথা দলটির। কিন্তু এর মধ্যে অস্বস্তিতে পড়তে হলো আইসিসি শাস্তির কারণে। রাওয়ালপিন্ডি টেস্টে স্লো ওভার রেটের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান পয়েন্ট খোয়াতে হয়েছে বাংলাদেশকে। 

কেবল বাংলাদেশেরই নয়, পয়েন্ট কাটা হয়েছে পাকিস্তানেরও। এ ছাড়া আচরণবিধি ভঙ্গের অপরাধে শাস্তি দেওয়া হয়েছে বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে আইসিসি। দুই দল ও সাকিবকে শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। 

ইতিহাসগড়া জয়ের টেস্টের শেষ দিনে আচরণবিধি ভঙ্গের দায়ে সাকিবকে তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে। আইসিসির আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় সাকিবের বিরুদ্ধে। তার অপরাধ লেভেল-১ মাত্রার।

আচরণবিধিতে বলা আছে, 'ম্যাচ চলাকালীন কোনো ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি বা তৃতীয় কোনো ব্যক্তির দিকে বা তার কাছাকাছি অনুপযুক্তভাবে বা বিপজ্জনকভাবে বল (কিংবা বোতল বা কোনো সরঞ্জাম) ছুড়ে মারা।' পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৩৩তম ওভারে দলটির ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের দিকে অনুপযুক্তভাবে বল ছুড়ে মারেন সাকিব। 

পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে জেতার ম্যাচে নির্ধারিত সময়ে তিন ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ। শাস্তি হিসেবে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাদের। পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন পয়েন্ট কাটা গেছে। ২৪ থেকে নেমে বাংলাদেশের পয়েন্ট হবে ২১, তালিকার ছয় নম্বরে থাকছে তারা। 

নিয়ম অনুযায়ী প্রতি ওভার দেরির জন্য ম্যাচ ফির ৫ শতাংশ ও একটি করে পয়েন্ট কাটা যায়। সেই হিসেবে পাকিস্তানের শাস্তিটা আরও বড় হয়েছে। নির্ধারিত সময়ে ছয় ওভারের ঘাটতি ছিল স্বাগতিকদের। তাদেরকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে, কেটে নেওয়া ৬ পয়েন্ট। ২২ পয়েন্ট থেকে ৬ পয়েন্ট কাটা যাওয়ায় তাদের অবস্থান এখন আট নম্বরে।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / সাকিব আল হাসান / জরিমানা / আইসিসি / বাংলাদেশের পাকিস্তান সফর / বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • যশোরে গুদামজাত ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীর জরিমানা
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net