Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
ট্রাম্পের ভাষণ নিয়ে বাজি: হোয়াইট হাউসের সাবেক টেলিপ্রম্পটার কর্মীকে ২ লাখ ডলার জরিমানা

আন্তর্জাতিক

বিবিসি
31 August, 2026, 05:10 pm
Last modified: 31 August, 2026, 05:21 pm

Related News

  • চট্টগ্রামে গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়: বিআরটিএর জরিমানা, গ্যাস সংকটের অজুহাত চালকদের 
  • ৯ শ্রমিকের মৃত্যু: ছাড়পত্র নবায়ন না করেই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা
  • ট্রাম্পের শুল্ক ফাঁকি দিতে ৪০টিরও বেশি দেশ চীনকে সাহায্য করেছে: যুক্তরাষ্ট্র
  • ১৫০ বছর আগে ধার নেওয়া বই অবশেষে লাইব্রেরিতে ফেরত; জরিমানা মওকুফ
  • যুদ্ধ বন্ধের আলোচনায় এটিই ইরানের 'শেষ সুযোগ': হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্পের ভাষণ নিয়ে বাজি: হোয়াইট হাউসের সাবেক টেলিপ্রম্পটার কর্মীকে ২ লাখ ডলার জরিমানা

পূর্বাভাসভিত্তিক অনলাইন বেটিং প্ল্যাটফর্ম ‘কালশি’-তে বাজি ধরে মোটা অঙ্কের অর্থ আয় করেছিলেন পেরেজ।
বিবিসি
31 August, 2026, 05:10 pm
Last modified: 31 August, 2026, 05:21 pm
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউসের সাবেক টেলিপ্রম্পটার অপারেটর গ্যাব্রিয়েল পেরেজ। ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলন বা জনসমক্ষে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী বলবেন–এমন তথ্য আগে থেকেই জানতেন হোয়াইট হাউসের সাবেক টেলিপ্রম্পটার কর্মকর্তা গ্যাব্রিয়েল পেরেজ। সেই তথ্য কাজে লাগিয়ে অনলাইন প্রেডিকশন মার্কেটপ্লেসে বাজি ধরেছিলেন এই কর্মকর্তা। এ ঘটনায় তাকে ১ লাখ ৭২ হাজার ডলারের বেশি পরিমাণ অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশন (সিএফটিসি) গত শুক্রবার এক নিষ্পত্তি চুক্তিতে পেরেজের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়।

সংস্থাটির দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, পেরেজকে অবৈধভাবে অর্জিত ১ লাখ ৭ হাজার ৫৩৯ ডলার মুনাফা ফেরত দেওয়ার পাশাপাশি ৬৫ হাজার ডলার জরিমানা দিতে হবে। একই সঙ্গে তিন বছরের জন্য প্রেডিকশন মার্কেটে লেনদেনে তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তদন্ত প্রতিবেদনে জানা যায়, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে ট্রাম্প তার ভাষণগুলোতে ঠিক কোন কোন শব্দ বা বাক্য ব্যবহার করবেন, তা নিয়ে পূর্বাভাসভিত্তিক অনলাইন বেটিং প্ল্যাটফর্ম 'কালশি'-তে বাজি ধরে মোটা অঙ্কের অর্থ আয় করেছিলেন পেরেজ। ওই সময় তিনি হোয়াইট হাউসে কর্মরত ছিলেন।

সিএফটিসি শুক্রবার এই বিবাদের নিষ্পত্তি সংক্রান্ত এক ঘোষণায় জানায়, সরকারি পদের বিশ্বাস ও দায়িত্ব লঙ্ঘন করে প্রেসিডেন্টের বক্তব্যের আগাম খসড়া ব্যবহার করেছিলেন পেরেজ। তবে তদন্তে 'সহযোগিতা' করায় তার জরিমানার পরিমাণ কিছুটা ছাড় দেওয়া হয়েছে। আর্থিক জরিমানার পাশাপাশি পরবর্তী তিন বছরের জন্য যেকোনো ধরনের মার্কেট ট্রেডিং থেকে পেরেজকে নিষিদ্ধ ঘোষণা করেছে মার্কিন এই নিয়ন্ত্রক সংস্থা।

ঘটনাটি জনসমক্ষে আসার পর গত জুলাইয়ে তৎকালীন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছিলেন, গ্যাব্রিয়েল পেরেজকে বিনা বেতনে ছুটিতে পাঠানো হয়েছে এবং তিনি আর প্রশাসনিক পদে ফিরবেন না।

গত মার্চ মাসে প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্ম 'কালশি'র অভ্যন্তরীণ বিশ্লেষকরা প্রেসিডেন্সিয়াল 'মেনশন মার্কেটসে' অস্বাভাবিক বাজি ধরার ধরন শনাক্ত করেন। 

উল্লেখ্য, নির্দিষ্ট কোনো বক্তা তার বক্তব্যে নির্দিষ্ট শব্দ বা রাজনৈতিক স্লোগান ব্যবহার করবেন কি না, তা নিয়ে এ ধরনের প্ল্যাটফর্মে লেনদেন হয়। পরবর্তী সময়ে অ্যাকাউন্টের নথি পর্যালোচনা করে কালশি দেখতে পায় যে, এই বাজি পরিচালনাকারী ব্যক্তি হোয়াইট হাউসের একজন টেলিপ্রম্পটার অপারেটর। এই তথ্য জানার পর কালশি অবিলম্বে বিষয়টি সিএফটিসি-কে অবহিত করে।

নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কালশির প্রধান আইনজীবী ববি ডেনল্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, 'আইন ভঙ্গ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না, প্রত্যেককেই পরিণতির মুখোমুখি হতে হবে।'

কালশি এক বিবৃতিতে সতর্ক করে বলেছিল, রাষ্ট্রপ্রধান কিংবা ফেডারেল রিজার্ভের মতো শীর্ষ ব্যক্তিদের ব্যবহৃত একটি শব্দও শেয়ার বাজার, বৈদেশিক মুদ্রা এবং তেল ফিউচার বাজারে শত শত কোটি ডলারের বড় ধরণের প্রভাব ফেলতে পারে। 

এই অভ্যন্তরীণ তথ্য ফাঁসের ঘটনার পর জুলাই মাসে হোয়াইট হাউস অফিস থেকে কর্মীদের প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্মগুলোতে বাজি না ধরার নির্দেশনা দিয়ে কঠোর নোটিশ জারি করা হয়েছিল বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ট ট্রাম্প / বাজি / হোয়াইট হাউস / জরিমানা / কালশি / অনলাইন বেটিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • চট্টগ্রামে গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়: বিআরটিএর জরিমানা, গ্যাস সংকটের অজুহাত চালকদের 
  • ৯ শ্রমিকের মৃত্যু: ছাড়পত্র নবায়ন না করেই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা
  • ট্রাম্পের শুল্ক ফাঁকি দিতে ৪০টিরও বেশি দেশ চীনকে সাহায্য করেছে: যুক্তরাষ্ট্র
  • ১৫০ বছর আগে ধার নেওয়া বই অবশেষে লাইব্রেরিতে ফেরত; জরিমানা মওকুফ
  • যুদ্ধ বন্ধের আলোচনায় এটিই ইরানের 'শেষ সুযোগ': হুঁশিয়ারি ট্রাম্পের

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net