Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
পাকিস্তান ১২-০ বাংলাদেশ: শান্ত বললেন, ‘রেকর্ড বদলাতেই পারে’

খেলা

টিবিএস রিপোর্ট
20 August, 2024, 05:00 pm
Last modified: 20 August, 2024, 05:04 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • শ্রীলংকার বিপক্ষে সিরিজ হেরে টেস্টে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি

পাকিস্তান ১২-০ বাংলাদেশ: শান্ত বললেন, ‘রেকর্ড বদলাতেই পারে’

যদিও রেকর্ডে চোখ রাখলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়ের আশা এখনও দূরাশা মনে হবে। ১২টি টেস্টের মধ্যে বাংলাদেশ ইনিংস ব্যবধানেই হেরেছে ৬টিতে। বাকি ৬ হারের মধ্যে ৫টির ব্যবধানও বেশ বড়।
টিবিএস রিপোর্ট
20 August, 2024, 05:00 pm
Last modified: 20 August, 2024, 05:04 pm

টেস্ট মর্যাদা পাওয়ার পরের বছর থেকেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলে আসছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০০১ সাল থেকে এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ১৩টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে পাকিস্তান জিতেছে ১২টি ম্যাচ, একটি ম্যাচ ড্র হয়। সংখ্যায় দাঁড় করালে পাকিস্তান ১২-০ বাংলাদেশ। নতুন একটি সিরিজ শুরুর আগে নাজমুল হোসেন শান্তকে মনে করানো হলো রেকর্ডটি। বাংলাদেশ অধিনায়ক জানালেন, একটা কেবলই রেকর্ড, যা বদলাতেই পারে। 

যদিও রেকর্ডে চোখ রাখলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়ের আশা এখনও দূরাশা মনে হবে। ১২টি টেস্টের মধ্যে বাংলাদেশ ইনিংস ব্যবধানেই হেরেছে ৬টিতে। বাকি ৬ হারের মধ্যে ৫টির ব্যবধানও বেশ বড়। কেবল ২০০৩ সালে মুলতানে যে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ, সেই ম্যাচে তারা হারে ১ উইকেটে। সর্বশেষ ২০২১ সালে ঘরের মাঠে খেলা দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ হারে ৮ উইকেট এবং ইনিংস ও ৮ রানে। 

এবার পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন শান্ত, সাকিব, মুশফিকরা। প্রথম ম্যাচটি কাল রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে। এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে পাকিস্তানের বিপক্ষে নিজেদের টেস্ট রেকর্ড নিয়ে শান্ত বললেন, 'আমি মনে করি, এটা (পাকিস্তান ১২-০ বাংলাদেশ) শুধুই রেকর্ড। রেকর্ড বদলাতেই পারে।'

তবে পাকিস্তানের মাটিতে রেকর্ড বদলানোর কাজটা যে বেশ কঠিন, তা ভালো করেই জানা আছে বাংলাদেশ অধিনায়কের। এরপরও শান্তর বিশ্বাস, দল ভারসাম্যপূর্ণ হওয়ায় এবার বিশেষ কিছু করে দেখাতে পারবেন তারা, 'কাজটা সহজ হবে না। তবে যেটা বললাম, আমাদের দল খুব ভারসাম্যপূর্ণ। আমরা বিশ্বাস করি, এবার বিশেষ কিছু করতে পারব। ক্রিকেটাররা এখানে খেলার জন্য রোমাঞ্চিত।'

পাকিস্তানের বিপক্ষে এবার ভালো করার সুযোগ দেখছেন শান্ত। এর আগে নিজেদের অতীত পারফরম্যান্সও মাথায় রাখছেন তিনি, 'টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদেরভালো সিরিজ গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ভালো খেলতে পারিনি। পাকিস্তানের বিপক্ষে এবার আমাদের ভালো সুযোগ আছে। আমাদের দল ভালো ভারসাম্যপূর্ণ। আশা করি, এখানে ভালো ক্রিকেট খেলতে পারব।'
 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ / বাংলাদেশের পাকিস্তান সফর / নাজমুল হোসেন শান্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • (বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
    নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন
  • একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
    যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল
  • আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
    ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • শ্রীলংকার বিপক্ষে সিরিজ হেরে টেস্টে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি

Most Read

1
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

3
(বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
আন্তর্জাতিক

নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন

4
একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
ফিচার

যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল

5
আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net